ফটিকছড়িতে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশীর ছুরিকাঘাতে আবুল মনছুর (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার রাতে উপজেলার বখতপুর ইউনিয়নের শান্তিরহাট বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মনছুর বখতপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মিয়া বাড়ীর মুহাম্মদ মিয়ার পুত্র।

আহতরা হলেন, নিহতের চাচা জহুর ছাপা (৭৫), ভাই মুহাম্মদ আকবর (৩৫) ও ভাতিজা মুহাম্মদ রুমান (২৫)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের পরিবারের দাবি, বখতপুর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য সুমির স্বামী বাবু এবং তার সহযোগী মোহাম্মদ ফিরোজ এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার বিকালে শান্তিরহাট বাজারে দু-পক্ষে কথা কাটাকাটির একপর্যায়ে বাবু ও ফিরোজ নিহত আবুল মনছুরকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

ফটিকছড়ি থানার ওসি বাবুল আখতার বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন দু’জনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জমি নিয়ে বিরোধে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ভারত ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন পাকিস্তান অধিনায়ক Feb 02, 2026
img
অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে ইইউ Feb 02, 2026
img
রোমাঞ্চকর ম্যাচে ফুলহ্যামকে ৩-২ গোলে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড Feb 01, 2026
img
ঈদে ‘মালিক’ নিয়ে ফিরছেন শুভ-মিম Feb 01, 2026
img
শেষ মুহূর্তে এমবাপের গোলে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের Feb 01, 2026
img
দেশের বাজারে কমল স্বর্ণের দাম Feb 01, 2026
ট্রাম্পের বিতর্কিত পদক্ষেপে ঝুঁকিতে ইউক্রেন শান্তি আলোচনা Feb 01, 2026
img
হাসপাতাল চত্বরে ভক্তদের ভিড়ের মাঝে রামচরণ! Feb 01, 2026
img
‘বিফ স্টেক’ বিতর্কে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী সৌমিতৃষার Feb 01, 2026
img
প্রকাশ পেল নেপালে শুটিং হওয়া সেই গান Feb 01, 2026
img
প্রধান ২ সিনেমায় কি তবে দেবের নায়িকা হিসেবে দেখা যাবে সৌমিতৃষাকে? মুখ খুললেন প্রযোজক Feb 01, 2026
img
জান্নাতের টিকিট বিক্রি না করতে পেরে এখন বিকাশ ও এনআইডি নিচ্ছে জামায়াত: কামরুল হুদা Feb 01, 2026
img
১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা : ১১ দলীয় জোট Feb 01, 2026
img
একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার! বিতর্ক বাঁধতেই কী জবাব অভিনেত্রীর? Feb 01, 2026
img
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে ক্যাডার হওয়া কামাল হোসেন বরখাস্ত Feb 01, 2026
img
ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান Feb 01, 2026
img
মেয়র জাহাঙ্গীরের লুঙ্গির তলার লোককেও মনোনয়ন দিতে হয়, আফসোস লাগে: রুমিন ফারহানা Feb 01, 2026