ছুটি শেষে শুরুতেই সূচকে বড় ধাক্কা, আধা ঘণ্টায় লেনদেন ৬৭ কোটি

পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটিতে টানা ৯ দিন বন্ধ থাকার পর আজ পুনরায় লেনদেন শুরু হয়েছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। তবে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে সূচকের বড় পতন হয়েছে। আর এসময় লেনদেন ছাড়িয়েছে ৬৭ কোটি টাকা।

রোববার (৬ এপ্রিল) চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় (সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক সবশেষ কার্যদিবেসর চেয়ে ৩৯ পয়েন্ট কমেছে। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ২৭ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জ-
ডিএসইর তথ্য মতে, রোববার লেনদেনের প্রথম আধা ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ১৯ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৭ দশমিক ৮২ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ১৭৯ দশমিক ৯৬ পয়েন্টে ও ১ হাজার ১৬০ দশমিক ২৮ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৭ দশমিক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০৭ দশমিক ৫৪ পয়েন্টে।

এ সময় ডিএসইতে ৩৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫০টির কোম্পানির শেয়ারের, কমেছে ২৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি।
এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৭ কোটি ৯২ লাখ টাকার শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ২৭ দশমিক ৯৭ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১৮ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৫৬৯ দশমিক ৩২ পয়েন্টে ও ৮ হাজার ৮৬১ দশমিক ০৩ পয়েন্টে।

আর সিএসই-৩০ সূচক ৫২ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৮০ দশমিক ৯০ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক শূন্য দশমিক ৯২ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৯৪৩ দশমিক ০৯ পয়েন্টে ও ১ হাজার ১১৬ দশমিক ৮২ পয়েন্টে।

এ সময় লেনদেন হয়েছে ১৩ লাখ ৭ হাজার টাকার।

লেনদেন হওয়া ২৭ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০টি কোম্পানি শেয়ারের, কমেছে ১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই: মা‌র্কিন দূতাবাস Feb 07, 2026
img
উগ্রবাদীরা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : সালাহউদ্দিন টুকু Feb 07, 2026
img
একবার সুযোগ দিন, আমরা দেশের মালিক না, চৌকিদার হব: জামায়াত আমির Feb 07, 2026
img
মানুষকে জুলুম, চাঁদাবাজি, নির্যাতন ও মানব পাচার থেকে মুক্ত করতে হবে: রেজাউল করিম Feb 07, 2026
img
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’- এ ফিরছেন জনি ডেপ! Feb 07, 2026
img
আবারও একসঙ্গে রোমান্টিক কমেডিতে শাহিদ কাপুর ও রাশমিকা Feb 07, 2026
img
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সুনীল শেঠি Feb 07, 2026
img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026
img
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির Feb 07, 2026
img
এবার রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা Feb 07, 2026
img
এপস্টেইনের কাছে ‘লম্বা স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন অনিল আম্বানি Feb 07, 2026
img
আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি কমিশনার Feb 07, 2026
img
বিশ্বকাপে নেই বাংলাদেশ, আবেগী আকরাম-বাশাররা! Feb 07, 2026
img
ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই : মাহমুদুল্লাহ Feb 07, 2026
img
কত প্রাইজমানি পাচ্ছে বাঁধন-মম-নাসিরের ‘মাস্টার’ Feb 07, 2026
img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026