দেশের বাণিজ্য ঘাটতি কমে ১৩.৭০ বিলিয়ন ডলার

দেশে রপ্তানি বৃদ্ধি পাওয়ায় আমদানির তুলনায় বাণিজ্য ঘাটতি কিছুটা কমেছে। চলতি অর্থবছরের প্রথম আট মাসে আগের বছরের একই সময়ের তুলনায় ঘাটতি ৪.৪১% হ্রাস পেয়েছে।

তাতে দেখা যাচ্ছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১৩ দশমিক ৭০ বিলিয়ন ডলার। গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময় ঘাটতি ছিল ১৪ দশমিক ৩২ বিলিয়ন ডলার।

বৈদেশিক লেনদেনের চলতি হিসাব ভারসাম্য বা ব্যালেন্স অব পেমেন্টে দেখা যাচ্ছে, এ সময়ে চলতি হিসাবের ঘাটতি কমে ১ দশমিক ২৭ বিলিয়ন ডলার হয়েছে। আগের অর্থবছর একই সময়ে যা ছিল ৪ দশমিক ০৭ বিলিয়ন ডলার।

আবার জুলাই-ফেব্রুয়ারি সময়ে আর্থিক হিসাবে উদ্বৃত্ত বেড়েছে ১১৬ শতাংশের বেশি। আগের অর্থবছরের আট মাসে আর্থিক হিসাবে যেখানে ৬৫ কোটি ৪০ লাখ ডলার উদ্বৃত্ত ছিল, এবার তা বেড়ে হয়েছে ১ দশমিক ৪২ বিলিয়ন ডলার।

কোনো দেশের নিয়মিত বৈদেশিক লেনদেন পরিস্থিতি বোঝা যায় চলতি হিসাবের মাধ্যমে। আমদানি-রপ্তানিসহ অন্যান্য নিয়মিত আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়। এখানে উদ্বৃত্ত হলে চলতি লেনদেনের জন্য দেশকে কোনো ঋণ করতে হয় না। তবে ঘাটতি থাকলে তা মেটাতে ঋণ নিতে হয়।
অপরদিকে আর্থিক হিসাব করা হয় বিদেশি ঋণ ও সহায়তা, বিদেশি বিনিয়োগ (এফডিআই) এবং পোর্টফলিও ইনভেস্টমেন্টের পরিসংখ্যানগুলোর যোগ বিয়োগ করে।

• চলতি অর্থবছরের প্রথম আট মাসে রপ্তানি বেড়েছে ৯ দশমিক ১০ শতাংশ। এ সময় রপ্তানি হয়েছে ৩০ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলারের পণ্য ও সেবা। আগের অর্থবছরের একই সময়ে যা ২৭ দশমিক ৫৪ বিলিয়ন ডলার ছিল।

• বিপরীতে আমদানি বেড়েছে ৪ দশমিক ৫০ শতাংশ। এই আট মাসে আমদানি হয়েছে ৪৩ দশমিক ৭৩ বিলিয়ন ডলারের পণ্য ও সেবা। আগের অর্থবছরের একই সময়ে আমদানি হয়েছিল ৪১ দশমিক ৮৭ বিলিয়ন ডলারের পণ্য ও সেবা।

বিশ্ব ব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, “আর্থিক হিসাবের ভারসাম্যে আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। মার্চ মাসে রেমিটেন্স ৩ বিলিয়ন ডলারের উপর এসেছে। তাতে মার্চে ব্যালেন্স অব পেমেন্টের হিসাব চলতি মাসের থেকেই বেশি ভালো হবে আশা করা যায়।”

আরএ

Share this news on:

সর্বশেষ

img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026
img
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা Feb 07, 2026
img
হঠাৎ পুলিশের এমন আগ্রাসীমনোভাবের কারণ কী: আজহারী Feb 07, 2026
img
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি আরাঘচির Feb 07, 2026
img
মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ্টা Feb 07, 2026
img
দল হিসেবে একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি: চরমোনাই পীর Feb 07, 2026
img
নিজে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: কায়সার কামাল Feb 07, 2026
img
জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
পুলিশি হেফাজতে শমীক, মুখ খুললেন অভিযুক্তের মা-বাবা Feb 07, 2026
img
ঢাকার কোন দুটি আসনকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বলল সেনাবাহিনী? Feb 07, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬৯ মামলা Feb 07, 2026
img
শিয়ালের হাতে মুরগি তুলে দেয়ার প্রয়োজন নেই: শিবির সভাপতি Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’-এর ভবিষ্যৎ অনিশ্চিত, অক্ষয়-পরেশের দ্বন্দ্ব নয় নেপথ্যে কী কারণ? Feb 07, 2026
img
তারেক রহমানের পক্ষে গুলশানে নির্বাচনী গণসংযোগে জাইমা রহমান Feb 07, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নাটকীয়তায় পাকিস্তানের জয় Feb 07, 2026
img
যমুনায় আইন-শৃঙ্খলাসংক্রান্ত জরুরি সভা আজ, থাকবেন বাহিনী প্রধানরা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক Feb 07, 2026
img
হাসপাতালে ভর্তি অভিনেত্রী নবনীতা, ঠিক কী হয়েছে তার? Feb 07, 2026