© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজায় মুসলমানদের গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল ও বিক্ষোভ

শেয়ার করুন:
গাজায় মুসলমানদের গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল ও বিক্ষোভ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৬ এএম | ০৭ এপ্রিল, ২০২৫
গাজায় মুসলমানদের নির্বিচারে গণহত্যার প্রতিবাদে আজ লক্ষ্মীপুরে হরতাল ও বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। স্থানীয় জনগণের ব্যানারে সকাল ৯টায় শহরের উত্তর তেমুহনী এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে হরতাল পালন করা হয়। এর ফলে সড়কের দুইপাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়।

এছাড়া, ইসলামী যুব আন্দোলনের ব্যানারে শহরের দক্ষিণ তেমুহনী মাসরুর চত্বরে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মোখলেছুর রহমান এবং সাধারণ সম্পাদক শোরাফ উদ্দিন স্বপনের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিশ্বব্যাপী গাজার মুসলমানদের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি বাস্তবায়নের জন্য সাধারণ জনগণ এই আন্দোলনে অংশ নিচ্ছে। তারা গাজার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে আরও শক্তিশালী প্রতিবাদ করতে আহ্বান জানিয়েছেন।

বিক্ষোভকারীরা বলেন, “গাজার মুসলমানদের ওপর ইসরায়েলি হামলা থামানো উচিত। আমরা আমাদের ভাই-বোনদের লাশ আকাশে উড়তে দেখছি। এই পরিস্থিতি আর দেখতে হবে না। মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং গাজাবাসীদের পাশে দাঁড়াতে হবে।”

এদিকে, বাদ জোহর চকবাজার জামে মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করার পরিকল্পনা রয়েছে।


এসএস/এসএন

মন্তব্য করুন