নোয়াখালীতে গৃহবধূকে গণধর্ষণ: আরও ৫ জন গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গৃহবধূ গণধর্ষণের ঘটনায় মূল আসামিসহ আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার তাদের আদালতে হাজির করে দুই জনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

এর আগে শনিবার উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। শুক্রবারও উপজেলার দোয়ালিয়া গ্রামের একটি বাড়ি থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মাহবুবুর রহমান বাবু, সাইফুল ইসলাম, হারুনুর রশিদ, পেয়ার আহমদ তারেক, আনোয়ার হোসেন, শামছুল আলম রাসেল ও পারভেজ।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে উপজেলায় এক বাড়িতে ঢুকে ২ সন্তানের জননী এক গৃহবধূকে (২৬) আসামিরা পালাক্রমে ধর্ষণ করে। খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ওই গৃহবধূকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় রাতেই ধর্ষিতার স্বামী বাদী হয়ে হারুন, বাবু ও সাইফুলকে আসামি করে এবং অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।

বেগমগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) নুরে আলম জানান, র‌্যাব-১১ সদস্যরা গোপন সংবাদ পেয়ে মূল আসামি হারুনুর রশিদকে গ্রেপ্তার করেছে। এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও পৃথক দুটি মামলা হয়েছে। এর মধ্যে হারুন ও বাবুকে পাঁচদিনের রিমান্ডে আনার জন্য আদালতে আবেদন করা হয়েছে।

আরও পড়ুন...

নোয়াখালীতে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে আটক ২

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
সমগ্র বাংলাদেশ আমার বাড়ি : জামায়াতের আমির Feb 06, 2026
img
গায়ের রং নিয়ে কটাক্ষ, থামেননি অভিনেত্রী ঈশানী Feb 06, 2026
img
ধর্মান্ধতায় নয়, ধর্মীয় সহনশীলতায় বিশ্বাস করে বিএনপি: সালাহউদ্দিন Feb 06, 2026
img
‘আন্তরিকতা’ নিয়েই আলোচনায় বসছে ইরান: আরাঘচি Feb 06, 2026
img
সংসদে গিয়ে ‘নো সার্ভিস, নো বিল’ নীতির পক্ষে আইন প্রস্তাব আনবো: ডা. তাসনিম জারা Feb 06, 2026
img
দেড় কোটি টাকার আয়কর জরিমানা বহাল, মাদ্রাজ হাইকোর্টে ধাক্কা খেলেন অভিনেতা বিজয় Feb 06, 2026
img
কম্বলের বিনিময়ে ‘ভোট’ প্রার্থনা, মাগুরায় জামায়াত নেতাসহ আটক ৫ Feb 06, 2026
img
আগাম নির্বাচনের আগে ট্রাম্পের পূর্ণ সমর্থন পেলেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি Feb 06, 2026
img
ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা শুরু Feb 06, 2026
img
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি Feb 06, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছেন আতহার আলী খান Feb 06, 2026
img
খাগড়াছড়িতে ১৮৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, ৩টিতে সরঞ্জাম যাবে হেলিকপ্টারে Feb 06, 2026
img
বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণ ও রুপার দাম Feb 06, 2026
img
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা Feb 06, 2026
img
পদত্যাগ করছেন টয়োটার প্রধান সাটো, নতুন সিইও হচ্ছেন কেন্টা কন Feb 06, 2026
img
বাউল শিল্পী সুনীল কর্মকারের প্রয়াণে সংস্কৃতি উপদেষ্টার শোক প্রকাশ Feb 06, 2026
img
হঠাৎ কেন অপরিচিত মহিলা কষিয়ে চড় মেরেছিলেন অভিষেককে Feb 06, 2026
img
রাজশাহীতে বিএনপির বিরুদ্ধে জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ Feb 06, 2026
img
‘মন মানে না’র ঝলকে হিয়া চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায়! Feb 06, 2026
img
দিনের শেষে ‘সমর্পণ’-এর থেকে সত্যি আর কিচ্ছু নেই: ইমন Feb 06, 2026