১৭ ঘণ্টা পর চালু আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট

দীর্ঘ ১৭ ঘণ্টা বন্ধ থাকার পর সচল হয়েছে আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটি পুনরায় চালু করা হয়। এর মাধ্যমে দেশে আবারও আদানির বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

কারিগরি সমস্যার কারণে গত মঙ্গলবার (৮ এপ্রিল) কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট থেকে সরবরাহ বন্ধ হয়ে যায়। সবশেষ শনিবার সকালে একই কারণে বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের উৎপাদনও বন্ধ হয়ে যায়। এতে বাংলাদেশে পুরোপুরি বন্ধ ছিল ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ।

তবে দীর্ঘ ১৭ ঘণ্টা পর শনিবার সন্ধ্যায় বিদ্যুৎকেন্দ্রটির ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিটের উৎপাদন সচল হয়। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম গণমাধ্যমকে জানান, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট চালু হয়েছে। ইতোমধ্যে সেখান থেকে বিদ্যুৎ আসছে।

তবে ৮০০ মেগাওয়াট ক্ষমতার অপর ইউনিটটি চালু হতে সময় লাগবে জানিয়ে তিনি বলেন, কারিগরি সমস্যার কারণে উৎপাদন বন্ধ হওয়ায় তাদের (আদানি) কতটুকু ক্ষতি হয়েছে সেটি আমরা দেখিনি। তবে বিদ্যুৎকেন্দ্রের অপর ইউনিটটি চালু হতে ৭ দিনের মতো সময় লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরএ

Share this news on:

সর্বশেষ

img

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় তারেক রহমান

'বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা' Feb 07, 2026
img
আন্দোলনকারীদের ওপর পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু Feb 07, 2026
img
মাদুরোকে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পাঠানোর অনুরোধ বিচারকের Feb 07, 2026
img
ভেস্ট স্যুটে নজরকাড়া রূপে নাজনীন Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, জামায়াতের সঙ্গে জোট সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
পুলিশকে লীগমুক্ত করতে হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে: জামায়াত আমির Feb 07, 2026
img
কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন আর নেই Feb 07, 2026
img
১১-১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল Feb 07, 2026
img
ঠাকুরগাঁওয়ের জনসভায় যোগ দিলেন তারেক রহমান Feb 07, 2026
img
জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
এতো বছরের পরিবার, স্পেশাল মুহূর্তও অনেক: বুবলী Feb 07, 2026
img
কারাগার থেকে ভোটে অংশ নিচ্ছে আনিসুল ও পলকরা Feb 07, 2026
img
দেশে নিপাহ ভাইরাসে প্রাণ গেল ১ নারীর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা Feb 07, 2026
img
যতটা সম্ভব কম বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে পুলিশ: ডিএমপি Feb 07, 2026
img
যৌন হেনস্তা মামলায় ১০ দিনের রিমান্ডে ইউটিউবার শমীক Feb 07, 2026
img
১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থীর Feb 07, 2026
img
টানা দ্বিতীয় ম্যাচও বয়কট করলেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো Feb 07, 2026
img
পিএসএলের সবচেয়ে দামি খেলোয়াড় সাইম আইয়ুব Feb 07, 2026
img
হবিগঞ্জের নির্বাচনী সভাস্থলে ডা. শফিকুর রহমান Feb 07, 2026