চিনে বোয়িং নিষিদ্ধ, শুল্কযুদ্ধের নতুন ধাক্কা!

চিন-আমেরিকার চলমান শুল্কযুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে বেইজিংয়ের সাম্প্রতিক সিদ্ধান্ত। মার্কিন বিমান নির্মাতা সংস্থা বোয়িং থেকে আর নতুন করে বিমান না কেনার নির্দেশ দিয়েছে চিন সরকার। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশাসনের এই পদক্ষেপে বোয়িংয়ের প্রতিদ্বন্দ্বী এয়ারবাস এবং চিনা সংস্থা 'কমার্শিয়াল এয়ারক্রাফ্ট কর্পোরেশন অফ চায়না' (কোম্যাক) বড় ধরনের ব্যবসায়িক সুবিধা পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বোয়িংয়ের নতুন বিমান কেনা তো বটেই, তাদের যন্ত্রাংশ ও অন্যান্য সরঞ্জাম কেনার ক্ষেত্রেও নানা বিধিনিষেধ আরোপ করেছে বেইজিং। ফলে বোয়িংয়ের চিনে ব্যবসা কার্যত স্থবির হয়ে যেতে পারে।

এই সিদ্ধান্তের পেছনে রয়েছে আমেরিকার সঙ্গে চলমান শুল্কযুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনা পণ্যে শুল্ক বাড়িয়ে ১৪৫ শতাংশ করায় পাল্টা জবাবে চিনও আমেরিকান পণ্যে ১২৫ শতাংশ ‘প্রতিশোধমূলক শুল্ক’ আরোপ করেছে। এর জেরেই চিনা বিমান সংস্থাগুলো বোয়িংয়ের বদলে এখন এয়ারবাস ও কোম্যাকের দিকে ঝুঁকছে।

তবে বোয়িংয়ের বৈশ্বিক প্রভাব এখনও একেবারে শেষ হয়ে যায়নি। ব্লুমবার্গ জানায়, আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় চাহিদার কারণে কিছু কিছু ক্ষেত্রে মার্কিন বিমানের ভাড়া নেওয়ার অনুমতি রেখেছে চিনা সরকার।

প্রসঙ্গত, এয়ার চায়না, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স এবং চায়না সাদার্ন এয়ারলাইন্স ২০২৫-২৭ সালের মধ্যে বোয়িংয়ের কাছ থেকে যথাক্রমে ৪৫, ৫৩ এবং ৮১টি বিমান কেনার পরিকল্পনা করেছিল। কিন্তু জিনপিং প্রশাসনের কড়া অবস্থানে সেই পরিকল্পনায় আপাতত ব্রেক পড়েছে।

বিশ্লেষকরা বলছেন, বাণিজ্যিক দৃষ্টিকোণ ছাড়াও এই সিদ্ধান্ত ভবিষ্যতের ভূরাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে।

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
গ্রীষ্মেই শেষ ‘ড্রাগন’, জুলাই থেকে ‘দেবারা টু’ শুরু জুনিয়র এনটিআরের Feb 07, 2026
img
নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না বহুল প্রতীক্ষিত বিনোদনধর্মী ছবি Feb 07, 2026
img
রনিকে পেটাল পুলিশ, আহতদের পিলেট-বুলেট ইনজুরি নেই: ঢামেক পরিচালক Feb 07, 2026
img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026