ঘরে বসেই ৩০ মিনিটে এনআইডির ছবি পরিবর্তন

এক দশকের বেশি সময় আগে তোলা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ছবিগুলো অনেকের বর্তমান চেহারার সঙ্গে আর মিলছে না। অনেক সময় ছবিগুলো অস্পষ্ট বা আকর্ষণহীন হওয়ায় তা পরিবর্তনের প্রয়োজন পড়ে। এ কারণে নাগরিকরা আগ্রহী হচ্ছেন ছবি ও অন্যান্য তথ্য হালনাগাদ করতে।

সুযোগও রয়েছে—এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে এনআইডির ছবি ও তথ্য পরিবর্তন করা সম্ভব। ছবি পরিবর্তনের পাশাপাশি প্রয়োজন হলে অন্যান্য পুরনো তথ্যও সহজেই হালনাগাদ করা যাচ্ছে।

এনআইডির ছবি ও তথ্য পরিবর্তনের অনলাইন পদ্ধতি

জাতীয় পরিচয়পত্রের ছবি বা তথ্য হালনাগাদ করতে প্রথমে নির্বাচন কমিশনের এনআইডি বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট https://services.nidw.gov.bd/registration এ যেতে হবে।ওয়েবসাইটে প্রবেশের সময় ফায়ারফক্স ব্রাউজারে “This Connection is Untrusted” লেখা আসতে পারে। সেক্ষেত্রে “I Understand the Risks” → “Add Exception” → “Confirm Security Exception” এ ক্লিক করলে ওয়েবসাইটটি ওপেন হবে।

এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। আপনার এনআইডি কার্ডের তথ্য এবং মোবাইলে প্রাপ্ত এক্টিভেশন কোড ব্যবহার করে লগইন করতে হবে।

রেজিস্ট্রেশন ধাপসমূহ
১. প্রয়োজনীয় তথ্য পূরণ করে নিবন্ধন করুন।
২. মোবাইল নম্বরে পাওয়া এক্টিভেশন কোড দিয়ে লগইন করুন।
৩. তথ্য পরিবর্তনের ফর্ম পূরণ করে প্রিন্ট করুন।
৪. প্রিন্টকৃত ফর্মে স্বাক্ষর করে স্ক্যান কপি আপলোড করুন।
৫. প্রয়োজনীয় দলিলাদি কালার স্ক্যান করে অনলাইনে জমা দিন।
৬. “রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে চাই” অপশনে ক্লিক করুন।

ফর্ম পূরণে প্রয়োজনীয় তথ্য
এনআইডি নম্বর (১৩ সংখ্যার হলে জন্মসালসহ লিখতে হবে, যেমনঃ ১৯৯০১২৩৪৫৬৭৮৯১০০০), জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা, বর্তমান ও স্থায়ী ঠিকানা (ভোটার হবার সময় যা দিয়েছিলেন), পাসওয়ার্ড (৮ অক্ষরের, বড় হাতের অক্ষর ও সংখ্যা মিলিয়ে; উদাহরণঃ NIDhelp2020), ক্যাপচা পূরণ করে ‘রেজিস্টার’ বাটনে ক্লিক।

রেজিস্ট্রেশনের পরে মোবাইলে ভেরিফিকেশন কোড পাঠানো হবে, যা নির্দিষ্ট বক্সে বসিয়ে ‘রেজিস্টার’ বাটনে ক্লিক করতে হবে। কোড না এলে “পুনরায় কোড পাঠান (SMS)” অপশনে ক্লিক করুন।

সফল রেজিস্ট্রেশনের পর লগইন অপশন আসবে। লগইন করতে হবে এনআইডি নম্বর, জন্মতারিখ, পাসওয়ার্ড এবং মোবাইল/ইমেইলের মাধ্যমে পাওয়া ভেরিফিকেশন কোড দিয়ে।

তথ্য হালনাগাদের সুবিধা
লগইনের পর নির্বাচন কমিশনের কাছে সংরক্ষিত আপনার সকল তথ্য দেখতে পারবেন। প্রয়োজন অনুযায়ী যেকোনো তথ্য হালনাগাদ করতে পারবেন এবং ছবি পরিবর্তনও করতে পারবেন। এই পুরো অনলাইন প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে আনুমানিক ৩০ মিনিট।

আরএ



Share this news on:

সর্বশেষ

img
ভোলায় ৭০ জন নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন কৃষকলীগ নেতা Feb 05, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে জিও স্টার Feb 05, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬ Feb 05, 2026
img
রাজনীতি থেকে অবসর নিতে চাই : মির্জা ফখরুল Feb 05, 2026
img
আমি এমপি হই বা না হই, প্রধানমন্ত্রী তারেক রহমান: হুমাম কাদের Feb 05, 2026
img
হাসিনাপুত্রের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা Feb 05, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে নারীবান্ধব সরকার গঠন করা হবে: গোলাম রব্বানী Feb 05, 2026
img
জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী Feb 05, 2026
img
এম এ লতিফ খানের মৃত্যুতে তারেক রহমানের শোক Feb 05, 2026
img
নির্বাচন হবে অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো: আমির হামজা Feb 04, 2026
img
যার দেশে ফেরা অদৃশ্য শক্তির ওপর নির্ভর করে, তিনিই জামায়াতকে গুপ্ত বলেন: জাহিদুল ইসলাম Feb 04, 2026
img
নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 04, 2026
img
টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এখন সাইম আইয়ুব Feb 04, 2026
img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026