অঞ্জু ঘোষের 'বেদের মেয়ে' চরিত্রে তিশা

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এরই মধ্যে বেশ কিছু চ্যালেঞ্জিং গল্পে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন তিনি। বড় পর্দা থেকে ছোট পর্দা, সবখানেই সমান বিচরণ রয়েছে এই অভিনেত্রীর।

তারই ধারাবাহিকতায় এবার ঈদেও কয়েকটি নাটকে দেখা গেছে তিশাকে। এমনিতে দুই পর্দায় কাজ করতে করতে ছোট পর্দায় অনেকটা কাজ কমিয়ে দিয়েছেন তিনি। তবে বিশেষ বিশেষ দিবসে এই পর্দায় ঠিকই হাজির হন এই অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হয়নি।

এটিএন বাংলায় সোমবার সন্ধ্যা ৬ টায় প্রচার হবে তিশা অভিনীত ‘বেদের মেয়ে’ শিরোনামের আরো একটি নাটক। এতে তারসঙ্গে দেখা যাবে ইয়াস রোহানকে। শাহজাহান সৌরভের রচনায় নাটকটি পরিচালনা করেছেন প্রীতি দত্ত। আর এই নাটকে বেদের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিশা।

এর আগে, অবশ্য বড় পর্দায় বেদের মেয়ে সেজেছিলেন জনপ্রিয় অভিনেত্রী অঞ্জু ঘোষ। এবার দর্শক ছোটপর্দায় দেখবেন তিশাকে।

এই নাটকের গল্প কেমন? তিশা জানান, বেদের মেয়ে হয়েও তিনি বেদে বহরের সঙ্গে থাকেন না। নিজের বহর ত্যাগ করে তিনি এক বুড়ির বাড়িতে আশ্রয় নেন। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে মানুষের বিষ নামান।

তবে একদিন গ্রামের এক মেম্বারের ছেলে নৌকা পার হবার সময় তিশাকে দেখে ফেলেন। এরপর তিশার প্রেমে পড়েন তিনি। এতেই ঘটে বিপত্তি। গ্রামের মেম্বার তার ছেলেকে কোনোভাবেই বেদের মেয়ের সঙ্গে মিশতে দেয় না। এমনকি ওই মেম্বার ছেলের পাগলামির কথা জানতে পেরে লোক দিয়ে বুড়িকে ও তিশাকে গ্রাম ছাড়ার হুমকি দেয়। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।

এবার ঈদে তিশার অভিনীত ছোট পর্দার নাটকগুলো হলো মাসুদ সেজানের ‘ঈদ ধামাকা অফার’, মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ‘আঙুলে আঙুল’, সাগর জাহানের ‘সৌদি গোলাপ’ ও ‘তালমিছরি না হাওয়া মিঠাই’ প্রভৃতি।

 

টাইমস/জেকে/এসআই

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই: মা‌র্কিন দূতাবাস Feb 07, 2026
img
উগ্রবাদীরা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : সালাহউদ্দিন টুকু Feb 07, 2026
img
একবার সুযোগ দিন, আমরা দেশের মালিক না, চৌকিদার হব: জামায়াত আমির Feb 07, 2026
img
মানুষকে জুলুম, চাঁদাবাজি, নির্যাতন ও মানব পাচার থেকে মুক্ত করতে হবে: রেজাউল করিম Feb 07, 2026
img
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’- এ ফিরছেন জনি ডেপ! Feb 07, 2026
img
আবারও একসঙ্গে রোমান্টিক কমেডিতে শাহিদ কাপুর ও রাশমিকা Feb 07, 2026
img
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সুনীল শেঠি Feb 07, 2026
img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026
img
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির Feb 07, 2026
img
এবার রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা Feb 07, 2026
img
এপস্টেইনের কাছে ‘লম্বা স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন অনিল আম্বানি Feb 07, 2026
img
আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি কমিশনার Feb 07, 2026
img
বিশ্বকাপে নেই বাংলাদেশ, আবেগী আকরাম-বাশাররা! Feb 07, 2026
img
ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই : মাহমুদুল্লাহ Feb 07, 2026
img
কত প্রাইজমানি পাচ্ছে বাঁধন-মম-নাসিরের ‘মাস্টার’ Feb 07, 2026
img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026