নোয়াখালীতে হাসপাতালে ছাদের পলেস্তারা খসে ৮ শিশু আহত

নোয়াখালীর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে আট শিশুসহ ১০ জন আহত হয়েছে।

বুধবার সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে মাইজদি ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অন্যান্য রোগীদের বের করে আনেন। এ ঘটনায় ভয়ে হাসপাতাল ছাড়ছেন রোগীরা। অন্যদিকে রোগীদের মধ্যে বড় দুর্ঘটনার আশঙ্কা বিরাজ করছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক মহিউদ্দিন আব্দুল আজিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. খলিলউল্যাহ জানান, জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে আট শিশুসহ ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। রোগীদের শিশু ওয়ার্ড থেকে সরিয়ে নেয়া হয়েছে।

হাসপাতালের একটি সূত্র জানায়, তিন বছর আগে শিশু ওয়ার্ডসহ আরও তিনটি ভবনকে গণপূর্ত বিভাগ নোয়াখালী পরিত্যক্ত ঘোষণা করে। পুরনো ভবন তিনটি পুরোটাই ঝুঁকিপূর্ণ। তার পরও স্থান সংকুলানের অভাবে ওই ওয়ার্ডগুলোতে রোগীদের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। এরই মধ্যে একাধিকবার ভবনের বিভিন্ন ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে পড়েছে।

এর আগে ২০১৮ সালের ১২ জুলাই নোয়াখালী জেনারেল হাসপাতালের পুরনো ভবনের দ্বিতীয় তলার একটি ওয়ার্ডের ছাদ ধসে দুই নার্স আহত হয়েছিলেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
দিদি খুশবুর থেকে মাত্র ছ’মাসের ছোট দিশা পাটানি! কী করে সম্ভব এমন অদ্ভুত ব্যাপার? Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি দেশের ভবিষ্যত নির্ধারণ করবে: হাবিব Feb 04, 2026
img
জামায়াত কর্মীর সিল জালিয়াতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শামিল: এ্যানি Feb 04, 2026
img
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ বিএনপির মুদ্রাদোষে পরিণত হয়েছে: রেজাউল করিম Feb 04, 2026
img
অনুভ জৈনের কনসার্টে আবেগঘন দিব্যাণী মণ্ডল, ‘তোমার গানই আমার থেরাপি’ Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে মতিঝিলে ডিবির অভিযান Feb 04, 2026
img
বিশ্বকাপের আগে হ্যাজলউডকে নিয়ে এবার নতুন শঙ্কায় অস্ট্রেলিয়া Feb 04, 2026
img
ইংলিশ স্পিনারদের কল্যাণে ঘরের মাঠে হোয়াইটওয়াশ স্বাগতিক শ্রীলঙ্কা Feb 04, 2026
img
রোহিতের বাড়িতে গুলি, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য Feb 04, 2026
img
ভিয়েতনামে রেড বিকিনিতে অঙ্গনা, সাহসী লুকে নেটপাড়ায় ঝড় তুললেন অভিনেত্রী Feb 04, 2026
img
বিসিবির ৩ দলীয় টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তাসকিন আহমেদ Feb 04, 2026
img
'দক্ষিণী সঙ্গীতশিল্পীরা আমাদের চেয়ে কয়েকগুণ বেশি পারিশ্রমিক পান’, বিরক্তি প্রকাশ আমাল মালিকের Feb 04, 2026
img
প্রচারণায় গিয়ে স্বর্ণের আংটি উপহার পেলেন হান্নান মাসউদের স্ত্রী Feb 04, 2026
img
ঝিনাইদহে জামায়াতের ৫০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 04, 2026
img
গ্র্যামি মনোনয়ন পেলেও অনুষ্ঠানে অনুপস্থিত অনুষ্কা শঙ্কর Feb 03, 2026
img
নিলামের আগেই রিশাদকে ছেড়ে দিলো লাহোর কালান্দার্স Feb 03, 2026
img
পরপর ২ বার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা! Feb 03, 2026
img
'দেশু ৭' নিয়ে ফের বড় পর্দায় দেব-শুবশ্রী, নজর কাড়লেন ভক্তদের Feb 03, 2026
img
দীর্ঘ সময় পর অভিনয়ে ফিরছেন সোনম খান Feb 03, 2026
img
যতদিন বেঁচে আছি, জামায়াতকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না: মিন্টু Feb 03, 2026