খুব সহজেই যেভাবে হোয়াটসঅ্যাপের স্টোরেজ খালি করবেন

আপনি সারাক্ষণই হোয়াটসঅ্যাপে চ্যাট করছেন। ফাইল, ছবি ও ভিডিও আদান-প্রদান করছেন। অসংখ্য ছবি আর ভিডিও দিয়ে ভরে যাচ্ছে ফোনের স্টোরেজ। আপনার হোয়াটসঅ্যাপ স্টোরেজ খালি করতে একাধিক ফিচার দিয়ে থাকে কর্তৃপক্ষ। ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং বার্তা আদান-প্রদান সহজতর করতে অনেক ফিচার প্রদান করে থাকে হোয়াটসঅ্যাপ।

এর মধ্যে অন্যতম হলো— ডাউনলোড হওয়া মিডিয়া ফাইল নিজে নিজেই স্টোরে থেকে যায়। যেমন— ছবি, ভিডিও এবং ডকুমেন্ট ব্যবহারকারীর গ্যালারিতে সেভ থেকে যায়। এটা অনেক সময় সহায়ক হয়ে ওঠে ঠিকই, কিন্তু অযাচিতভাবে নানা রকম সমস্যাও বয়ে আনে। কারণ সব মিডিয়া তো আর সেভ করে রাখার মতো জরুরি হয় না।

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো— পর্যাপ্ত স্টোরেজ ফোনে না থাকলে মেসেজ রিসিভ করা কিংবা সেন্ড করা যাবে না। কিন্তু এ সমস্যার সমাধান হবে কীভাবে? এর জন্য ধন্যবাদ দিতে হয় প্ল্যাটফর্ম সেটিংসকে। এর কারণে ফোনের গ্যালারিতে অপ্রয়োজনীয় মিডিয়া ফাইল আর নিজে থেকেই সেভ হবে না।

অর্থাৎ অটো সেভড হবে না। সেটি সব চ্যাট অথবা নির্দিষ্ট চ্যাটের ক্ষেত্রেই প্রযোজ্য থাকবে। স্পেস সেভ করার জন্য মিডিয়া ফাইল অটো-ডাউনলোড যাতে না হয়, তার জন্য নিম্নলিখিত ধাপগুলেঅ অনুসরণ করতে হবে।

১. প্রথমে নিজের ডিভাইসে হোয়াটসঅ্যাপ খুলতে হবে।

২. উপরের ডান দিকের কোণায় থাকা থ্রি-ডট মেন্যু থেকে মোর অপশনস খুঁজে নিতে হবে।

৩. ড্রপ-ডাউন মেন্যু থেকে সেটিংসে ক্লিক করতে হবে।

৪. এবার চ্যাটসে যেতে হবে।

৫. মিডিয়া ভিসিবিলিটি অপশন সুইচ অফ করে দিতে হবে। আর যারা আইফোন ব্যবহারকারী, তাদের সেভ টু ফটোস অপশনটি টগল অফ করা উচিত।

আসলে মিডিয়া ভিজিবিলিটি যখন বন্ধ করা থাকে, তখন এই পরিবর্তনের পরে যে কোনো নতুন মিডিয়া ফাইল ডাউনলোড করা হলেও সেটা ব্যবহারকারীর ফোনের গ্যালারিতে দেখা যাবে না। তবে এই পরিবর্তনের আগে কোনো কিছু ডাউনলোড করা হলে সংশ্লিষ্ট সেটিং কিন্তু সেই মিডিয়া ফাইলের ওপর কোনো রকম প্রভাব ফেলবে না।

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
ভোলায় ৭০ জন নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন কৃষকলীগ নেতা Feb 05, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে জিও স্টার Feb 05, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬ Feb 05, 2026
img
রাজনীতি থেকে অবসর নিতে চাই : মির্জা ফখরুল Feb 05, 2026
img
আমি এমপি হই বা না হই, প্রধানমন্ত্রী তারেক রহমান: হুমাম কাদের Feb 05, 2026
img
হাসিনাপুত্রের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা Feb 05, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে নারীবান্ধব সরকার গঠন করা হবে: গোলাম রব্বানী Feb 05, 2026
img
জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী Feb 05, 2026
img
এম এ লতিফ খানের মৃত্যুতে তারেক রহমানের শোক Feb 05, 2026
img
নির্বাচন হবে অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো: আমির হামজা Feb 04, 2026
img
যার দেশে ফেরা অদৃশ্য শক্তির ওপর নির্ভর করে, তিনিই জামায়াতকে গুপ্ত বলেন: জাহিদুল ইসলাম Feb 04, 2026
img
নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 04, 2026
img
টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এখন সাইম আইয়ুব Feb 04, 2026
img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026