বাংলাদেশের বাজারে বিওয়াইডির হাইব্রিড এসইউভি ‘সিলায়ন-৬’ : পরিবেশবান্ধব প্রযুক্তির নতুন অধ্যায়

জ্বালানি ও চার্জ—দুই মাধ্যমেই চলতে সক্ষম হাইব্রিড প্রযুক্তির এসইউভি ‘সিলায়ন-৬’ আনলো সিজি-রানার বাংলাদেশ। বিশ্বখ্যাত চীনা অটোমোবাইল ব্র্যান্ড বিওয়াইডির এই মডেলটি মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ের বিওয়াইডি ফ্ল্যাগশিপ বিক্রয়কেন্দ্রে উন্মোচিত হয়। ‘বিওয়াইডি মিডিয়া ড্রাইভ’ অনুষ্ঠানে গাড়িটির পারফরম্যান্স ও সুবিধা সরেজমিনে পরখ করেন সাংবাদিক ও অতিথিরা।

সিলায়ন-৬ অকটেন ও বৈদ্যুতিক চার্জে চলতে সক্ষম একটি প্লাগ-ইন হাইব্রিড এসইউভি। এর আকর্ষণীয় ‘ওসেন অ্যাসথেটিকস’ নকশায় রয়েছে বড় ফ্রন্ট গ্রিল, স্লিক এলইডি হেডলাইট এবং স্কাল্পটেড বডি শেপ। ১,৯৪০ কেজি ওজনের গাড়িটির ৭ ইঞ্চি গ্রাউন্ড ক্লিয়ারেন্স অফ-রোড ও হাইওয়ে উভয় যাত্রায় কার্যক্ষমতা নিশ্চিত করে।

গাড়িটির ডিএমআই প্লাগ-ইন হাইব্রিড ইঞ্জিন এবং শক্তিশালী ইলেকট্রিক মোটর মাত্র ৮.৫ সেকেন্ডে ঘণ্টায় ১০০ কিমি গতি তুলতে সক্ষম। তিনটি ড্রাইভ মোড (ইকো, নরমাল ও স্পোর্টস), উন্নত ব্রেকিং সিস্টেম এবং ঝাঁকুনিহীন ড্রাইভিং অভিজ্ঞতা এটিকে আধুনিক শহর ও দীর্ঘ যাত্রার জন্য উপযুক্ত করে তোলে।

সিলায়ন-৬-এ রয়েছে প্যানারোমিক সানরুফ, ১৫.৬ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, ইনফিনিটি ব্র্যান্ডের ১০টি স্পিকার, মাল্টি জোন ক্লাইমেট কন্ট্রোল এবং ভয়েস কমান্ড সিস্টেম। অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেমের আওতায় লেন কিপ অ্যাসিস্ট, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল, অটো ব্রেকিংসহ ৩৬০ ডিগ্রি ভিউ এবং ৬টি এয়ারব্যাগ রয়েছে।

গাড়িটি সম্পূর্ণ চার্জ ও ফুল ট্যাংকে একসঙ্গে ১,০৯২ কিমি পর্যন্ত চলতে পারে। প্রতি কিলোমিটারে খরচ পড়বে মাত্র ৪ টাকা ১২ পয়সা, আর শুধুমাত্র চার্জে চললে খরচ হবে ৩ টাকার কম। চার্জিং সুবিধায় রয়েছে ইউএসবি, টাইপ-সি এবং তারবিহীন চার্জিং। চাবি ছাড়াও এনএফসি কার্ড দিয়ে গাড়ি চালানো সম্ভব।

প্রথম ২০০ জন ক্রেতার জন্য গাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৩ লাখ ৯০ হাজার টাকা। ৭০ শতাংশ পর্যন্ত ব্যাংক ঋণের সুবিধাও রয়েছে। গাড়ির ব্যাটারি ও ড্রাইভ ইউনিটে ৮ বছর এবং অন্যান্য অংশে ৬ বছরের ওয়ারেন্টি দেয়া হবে।

বিওয়াইডি বাংলাদেশের ব্যবস্থাপক চার্লস রেন জানান, ‘সিলায়ন-৬ অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর পরিবেশবান্ধব গাড়ি। ভবিষ্যতে আরও উন্নত ও সাশ্রয়ী মডেল আনার পরিকল্পনা রয়েছে আমাদের।’

বিওয়াইডি গ্রাহক অভিজ্ঞতা বিশেষজ্ঞ রেজওয়ান রহমান বলেন, ‘বিওয়াইডি সিলায়ন সিক্স একটা প্লাগইন হাইব্রিড ইলেকট্রিক গাড়ি। এটির সুবিধা হচ্ছে শুধুমাত্র ইলেকট্রিক চার্জেও চালাতে পারবেন। প্রয়োজন হলে রেগুলার তেলের গাড়ির মতো চালাতে পারবেন।’

টিএ/




Share this news on:

সর্বশেষ

img
ভোলায় ৭০ জন নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন কৃষকলীগ নেতা Feb 05, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে জিও স্টার Feb 05, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬ Feb 05, 2026
img
রাজনীতি থেকে অবসর নিতে চাই : মির্জা ফখরুল Feb 05, 2026
img
আমি এমপি হই বা না হই, প্রধানমন্ত্রী তারেক রহমান: হুমাম কাদের Feb 05, 2026
img
হাসিনাপুত্রের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা Feb 05, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে নারীবান্ধব সরকার গঠন করা হবে: গোলাম রব্বানী Feb 05, 2026
img
জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী Feb 05, 2026
img
এম এ লতিফ খানের মৃত্যুতে তারেক রহমানের শোক Feb 05, 2026
img
নির্বাচন হবে অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো: আমির হামজা Feb 04, 2026
img
যার দেশে ফেরা অদৃশ্য শক্তির ওপর নির্ভর করে, তিনিই জামায়াতকে গুপ্ত বলেন: জাহিদুল ইসলাম Feb 04, 2026
img
নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 04, 2026
img
টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এখন সাইম আইয়ুব Feb 04, 2026
img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026