মডার্ন হারবালকে ৭৫ লাখ টাকা জরিমানা

রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় মডার্ন হারবালের কারখানার বুধবার দুপুরে অভিযান চালিয়েছে  র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মেয়াদবিহীন ও মান নিয়ন্ত্রণ ছাড়াই ওষুধ উৎপাদন করে তা বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে ও একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে সাময়িকভাবে সিলগালা করে দেয়া হয়েছে।

অভিযানের নেতৃত্ব দিয়েছেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী হাকিম সারোয়ার আলম। অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারোয়ার আলম জানান, এই প্রতিষ্ঠানের প্রায় ৪০০টি পণ্য বাজারে রয়েছে। এসব পণ্য উৎপাদন করতে গিয়ে যেসব রাসায়নিক ব্যবহার করা হয়েছে, এর কোনোটারই মেয়াদ নেই। কোম্পানির মান নিয়ন্ত্রণ পরীক্ষাগারে (কোয়ালিটি কন্ট্রোল ল্যাব) অভিযান চালিয়ে দেখা গেছে, এখানে সাত, আট ও নয় বছর আগে মেয়াদ শেষ হয়ে গেছে— এমন রাসায়নিকও আছে। এমনকি কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটি যেসব পণ্য উৎপাদন করেছে, তার কোনোটারই ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ড (বিএমআর) নেই। একটি পণ্য উৎপাদন করতে গিয়ে যে ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়েছে, সেটার গুণগত মান যাচাই করা হয়েছে, কারা এসব পণ্য তৈরি করেছেন—সব তথ্য এই বিএমআরের মধ্যে থাকে।

একই ল্যাবে খাবারের মান নিয়ন্ত্রণ ও জীবন রক্ষাকারী ওষুধের মান নিয়ন্ত্রণ যাচাইয়ের কোনো সুযোগ নেই। অথচ প্রতিষ্ঠানটি একই ল্যাবে এমনটাই করে আসছে।

র‌্যাব মডার্ন হারবালের কর্মকর্তাদের প্রশ্ন করেন, আজকে যে ধরনের পণ্য উৎপাদন করেছেন, সেগুলোর নমুনা কোথায়? তবে কোম্পানি কর্তৃপক্ষ তা দেখাতে পারেননি। তারা জানান, কাগজে লেখা আছে।

ঘটনাস্থলে উপস্থিত প্রতিষ্ঠানটির উপদেষ্টা তারিক বিন হোসেন বলেন, ‘আমরা সবকিছুরই মান নিয়ন্ত্রণ করেছি। তবে কেন যেন মনে হচ্ছে, এর পেছনে ষড়যন্ত্র আছে।’ কারা ষড়যন্ত্র করছে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাইরের কেউ করছেন।’

বিএমআর কেন নেই— এই প্রশ্ন করলে তিনি কোনো জবাব দিতে পারেননি।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
ঝিনাইদহ-৪ : স্বতন্ত্র প্রার্থীর দুই নির্বাচনী অফিস ভাংচুর Feb 06, 2026
img
ফের ফিরছে শিবু-কৌশানী জুটি! Feb 06, 2026
img
আজ ৬ জেলায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 06, 2026
img
'রামায়ণ' সিনেমার চরিত্র উন্মোচন ২৭ মার্চ Feb 06, 2026
img
হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করলেন কমেডিয়ান রাজপাল Feb 06, 2026
img
ইতিহাস গড়ার পথে 'ধুরন্ধর ২' ও 'রামায়ণ' সিনেমা Feb 06, 2026
img

প্রশ্ন জাহেদ উর রহমানের

কোন যোগ্যতায় নাহিদ ইসলাম জাতির উদ্দেশে ভাষণ দেবেন? Feb 06, 2026
img
বারবার ৫ আগস্টের হুমকি কেন দেওয়া হচ্ছে- প্রশ্ন মোস্তফা ফিরোজের Feb 06, 2026
img
‘উস্তাদ ভগৎ সিং’ ও ‘পেড্ডি’-এর মুক্তির তারিখ ঘোষণা Feb 06, 2026
img
নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা Feb 06, 2026
img
এই সরকারের কোনো জবাবদিহিতা নেই : মাসুদ কামাল Feb 06, 2026
img
মশার মাঝেও স্থির চরিত্রে অভিনয়ে প্রশংসিত পৃথ্বিরাজ! Feb 06, 2026
img
আমি জেমস ক্যামেরনের সমতুল্য নই: রাজামৌলি Feb 06, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা Feb 06, 2026
img
ভয়-কমেডি থেকে ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তনে অক্ষয় কুমার Feb 06, 2026
img
অনন্য উচ্চতায় ওঠার সুযোগ সাই পল্লবীর হাতে Feb 06, 2026
img
২০২৭ সালে শুরু হবে ‘অ্যানিমাল পার্ক’র শুটিং Feb 06, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার Feb 06, 2026
img
পেড্ডি থেকে ধুরন্ধর ২, বক্স অফিসে উত্তেজনা তুঙ্গে Feb 06, 2026
img
সায়ক চক্রবর্তীকে ঘিরে পার্ক স্ট্রিট বিতর্ক তুঙ্গে Feb 06, 2026