রাজবাড়ীতে পুলিশের এসআইয়ের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১

রাজবাড়ীতে আসামিদের বাড়ি ভাঙচুরে বাধা দেওয়ায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেনের ওপর হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. বছির কবিরাজকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব। গ্রেফতার বছির কবিরাজ সদর উপজেলা বসন্তপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের হবি কবিরাজের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার (১৮ মে) বিকেলে বসন্তপুর ইউনিয়নের রাজাপুর মধ্যপাড়া গ্রামে রুপল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে ইউনিয়নের সর্বস্তরের জনগণ। আকস্মিকভাবে মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে কিছু লোক রুপল হত্যা মামলার এজাহারনামীয় আসামিদের বাড়িঘরে ভাঙচুর শুরু করলে সেখানে অবস্থানরত এসআই সাব্বির হোসেন এবং এএসআই শেখ আবুল হাশেম ভাঙচুরকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেন।

ওই সময় উত্তেজিত লোকজন হত্যা মামলার এজাহরনামীয় আসামি মো. মোক্তার বিশ্বাসের বাড়ির সামনে থেকে মনির হোসেন মোল্লা ও মোসলেম মোল্লাসহ অন্যান্য আসামিরা লাঠিসোটা ও ইট দিয়ে তাদের ওপর আক্রমণ করে। এতে এসআই সাব্বির হোসেন মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল ভর্তি করা হয়। এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে দুইজনকে আটক করে পুলিশ।

পরে সোমবার (১৯ মে) এসআই সাব্বির হোসেন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, সদর থানার এসআই সাব্বির হোসেনের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের হলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মূল পরিকল্পনাকারী বছির কবিরাজকে সদর উপজেলার রঘুনাথপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, গত সোমবার এই মামলার এজাহারনামীয় ১নং আসামি মো. মনির হোসেন মোল্লা ওরফে বড় মনির ও এজাহারনামীয় ২নং আসামি মো. মোসলেম মোল্লাকে থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগে গত শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় মোবাইলে প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগ ও চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয় রাজাপুর গ্রামের ভ্যান চালক দিনমজুর রুপল শেখকে (২৭)। এ ঘটনায় ওইদিন রাতেই রুপলের মামা কালাম মোল্লা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন।

শনিবার (১৭ মে) ভোরে মামলার চার আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ।
 
এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026
img
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম Feb 07, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হাফপ্যান্ট পরে জাস্টিন বিবার Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’ ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন সমস্যা, নেপথ্যে কারণ কী? Feb 07, 2026
img
গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই Feb 07, 2026
img
জীবনের সেরা সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া Feb 07, 2026
img
সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান Feb 07, 2026
img
চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির Feb 07, 2026
img
নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই: মা‌র্কিন দূতাবাস Feb 07, 2026
img
উগ্রবাদীরা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : সালাহউদ্দিন টুকু Feb 07, 2026
img
একবার সুযোগ দিন, আমরা দেশের মালিক না, চৌকিদার হব: জামায়াত আমির Feb 07, 2026
img
মানুষকে জুলুম, চাঁদাবাজি, নির্যাতন ও মানব পাচার থেকে মুক্ত করতে হবে: রেজাউল করিম Feb 07, 2026
img
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’- এ ফিরছেন জনি ডেপ! Feb 07, 2026
img
আবারও একসঙ্গে রোমান্টিক কমেডিতে শাহিদ কাপুর ও রাশমিকা Feb 07, 2026
img
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সুনীল শেঠি Feb 07, 2026
img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026
img
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির Feb 07, 2026
img
এবার রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা Feb 07, 2026