© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাত্র ১৯ বছর বয়সেই ‘কাস্টিং কাউচের’ মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা জানালেন সায়ামি খের

শেয়ার করুন:
মাত্র ১৯ বছর বয়সেই ‘কাস্টিং কাউচের’ মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা জানালেন সায়ামি খের

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৭ পিএম | ২১ মে, ২০২৫
বলিউড অভিনেত্রী সায়ামি খের। মুম্বাইয়ের শোবিজ অঙ্গনের খুব প্রভাব জমাতে না পারলেও দর্শকদের কাছে বেশ জনপ্রিয় তিনি। সম্প্রতি সানি দেওলের ‘জাট’ সিনেমায় দেখা গেছে অভিনেত্রীকে। তবে ক্যারিয়ারের শুরু থেকেই বেশ স্ট্রাগল করার পর বড়পর্দার কাজের সুযোগ মিলেছে সায়ামির।

আর এই স্ট্রাগলিং পিরিয়ডে কাস্টিং কাউচের সমস্যায়ও পড়তে হয়েছিল তাকে। সেটিও মাত্র ১৯ বছর বয়সেই। সেই অজানা কাহিনি জানালেন সায়ামি নিজেই।

সম্প্রতি বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী সায়ামি খের জানান, একজন কাস্টিং ডিরেক্টর নাকি একবার তাকে তেলুগু সিনেমায় একটি চরিত্রের কাজ পাওয়ার জন্য বাজে ইঙ্গিত করেছিলেন।

কাস্টিং কাউচের অভিজ্ঞতার প্রসঙ্গ উঠতেই নায়িকা বলেন, ‘আমার বয়স যখন ১৯-২০ বছর, তখন একজন এজেন্ট আমাকে তেলুগু সিনেমার জন্য ডেকেছিলেন। তিনি বলেছিলেন, তুমি জানো, তোমাকে কম্প্রোমাইজ করতে হবে। এটা একজন মহিলা, অন্য মহিলাকে বলছেন। যা আমার মনে গভীর ভাবে দাগ কেটে গিয়েছিল।

সায়ামি বলেন, ‘আমি তখন তাকে খানিক পরীক্ষা করার জন্যই বলি, আপনি কি বলছেন ম্যাডাম, আমি বুঝতে পারছি না। আমি বারবার এটাই বলতে থাকি। তারপর অবশেষে তিনি বলেন, দেখো, তোমাকে বুঝতে হবে। আমি বলি, আমি দুঃখিত যে আপনি আমাকে ভুল ভেবেছেন। আপনি ভেবেছেন আমি এই পথে হাঁটব।

কিন্তু সব কিছুর একটা নির্দিষ্ট সীমা আছে। যা আমি আমার জীবনে কখনও অতিক্রম করিনি। কিন্তু সেই বার আমাকে এই ঘটনা খুব ভাবিয়েছিল। একজন মহিলা আমাকে কীভাবে এই প্রশ্ন করতে পারেন।’

রাকেশ ওমপ্রকাশ মেহরার ‘মির্জিয়া’র হাত ধরে বলিউডে অভিষেক হয় সায়ামির। এরপর অনুরাগ কাশ্যপের ‘চোকড’, ‘আনপজড’ এবং ‘নাগার্জুন ওয়াইল্ড ডগ’ এবং ‘হাইওয়ে’র মতো সিনেমায় অভিনয় করেছেন। আর. বাল্কির স্পোর্টস ড্রামা ‘ঘোমার’-এ অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন বেশ। তাকে সর্বশেষ দেখা গেছে সানি দেওলের ‘জাট’ সিনেমায়।

এসএম/টিএ

মন্তব্য করুন