সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাক ও তার পরিবারের ৯ ব্যাংক হিসাব জব্দ করল দুদক

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, তার স্ত্রী শিরিন আকতার বানু ও তাদের মেয়ে ফারজানা আক্তার তন্দ্রার নামে থাকা ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২১ মে) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এসব হিসাবে মোট এক কোটি ৩৯ লাখ ৮ হাজার ৯৬ টাকা রয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ জানিয়েছেন।

অবরুদ্ধ হিসাবের মধ্যে আব্দুর রাজ্জাকের নিজ নামে চারটি ব্যাংকে হিসাবে ৪২ লাখ ৫১ হাজার ৫০০ টাকা, তার স্ত্রী শিরিন আকতার বানুর চারটি ব্যাংক হিসাবে ৬৬ লাখ ৫৬ হাজার ৫৯৫ টাকা ও তার মেয়ে ফারজানা আক্তার তন্দ্রার হিসাবে ২৮ লাখ টাকা রয়েছে।

এদিন দুদকের সহকারী পরিচালক আব্দুল মাৃলেক এ আবেদন করেন। আবেদনে আব্দুল মালেক উল্লেখ করেন, আব্দুর রাজ্জাক ও তার অন্য আত্মীয় স্বজনদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, দলীয় পদ ও মনোনয়ন বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, সরকারি জমি দখলসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক এসিআই কম্পানি ও আদম ব্যবসায়ী নূর আলীর মাধ্যমে শত শত কোটি টাকা বিদেশে পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে আব্দুর রাজ্জাকের নিজ নামে ও স্ত্রী-মেয়ের অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।

এসব অস্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর করার প্রচেষ্টা করতে পারেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে এসব সম্পদ হস্তান্তর, স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে এই সম্পদ উদ্ধার করা দুরুহ হবে। তাই অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রভাসের একচ্ছত্র রাজত্ব Feb 07, 2026
img
মাসের শেষেই আসছে ‘পেড্ডি’র শিরোনাম গান Feb 07, 2026
img
গ্রীষ্মেই শেষ ‘ড্রাগন’, জুলাই থেকে ‘দেবারা টু’ শুরু জুনিয়র এনটিআরের Feb 07, 2026
img
নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না বহুল প্রতীক্ষিত বিনোদনধর্মী ছবি Feb 07, 2026
img
রনিকে পেটাল পুলিশ, আহতদের পিলেট-বুলেট ইনজুরি নেই: ঢামেক পরিচালক Feb 07, 2026
img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026