চার দাবিতে সব কর ও কাস্টমস অফিসে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলছে

অধ্যাদেশ অবিলম্বে বাতিল ও এনবিআর চেয়ারম্যানকে অপসারণসহ চার দাবিতে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং এর আওতাধীন সব অফিসে।

শনিবার (২৪ মে) সকাল ৯টা থেকে রাজধানীর এনবিআর প্রধান কার্যালয়ে নিচে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আয়কর, শুল্ক ও ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতির কর্মসূচি পালন করছেন। একই কর্মসূচি ঢাকার বাইরেও পালিত হচ্ছে।

তবে, রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা এর আওতামুক্ত রয়েছে। কর্মবিরতি পালন শেষে আজ বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের।

গত ২১ মে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবিসমূহের বিষয়ে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করাসহ আজ ও ২৫ মে কাস্টমস হাউস এবং এলসি স্টেশনসমূহ ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতির ঘোষণা আসে। এই দুইদিন কাস্টমস হাউস এবং এলসি স্টেশনসমূহে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলবে। আর আগামী ২৬ মে থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে।

এরই মধ্যে গত ২২ মে প্রধান উপদেষ্টা বরাবর দেওয়া স্মারকলিপিতে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল, এনবিআর চেয়ারম্যানকে অপসারণ, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ ও সব অংশীজনের মতামত নিয়ে টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করার দাবি জানানো হয়।

ওই দিন রাতে পরামর্শক কমিটিসহ সব অংশীজনের সাথে আলোচনাক্রমে জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধন আনার পর তা বাস্তবায়নের আশ্বাস দিয়ে এনবিআরের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অনুরোধ করেছিল অর্থ মন্ত্রণালয়।

তবে অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিকে সাধুবাদ জানালেও চার দাবি আদায়ে অটল অবস্থানে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। ২২ মে রাতের পাল্টা সংবাদ বিবৃতিতে ওই দাবির বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে।

এ বিষয়ে এনবিআর ঐক্য পরিষদে একাধিক কর্মকর্তারা বলেন, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রেস রিলিজের প্রতি এনবিআর সংস্কার ঐক্য পরিষদ দেখেছে। আমরা আমাদের দাবিতে অটল রয়েছি। এখনও অধ্যাদেশ বিলুপ্ত করার বিষয়ে ঘোষণা আসেনি, এনবিআরকে বিলুপ্ত করা নয়, বরং সংস্কারের মাধ্যমে একে একটি স্বতন্ত্র ও বিশেষায়িত রাজস্ব এজেন্সি হিসেবে প্রতিষ্ঠা করার বিষয়ে ঘোষণা আসেনি, কিংবা এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করার বিষয়ে ঘোষণা আসেনি। আমরা আমাদের কর্মসূচি ধীরে ধীরে সময় দিয়ে তীব্র করতে বাধ্য হয়েছি, হঠাৎ করে নয়। কর্মসূচির মাঝে মাঝে আমরা বিরতিও দিয়েছি, দেশ ও মানুষের অসুবিধার কথা মাথায় রেখে। সরকার শুরু থেকেই যদি আমাদের যৌক্তিক দাবিসমূহের বিষয়ে আজকের মতো ভাববার সদিচ্ছা প্রদর্শন শুরু করতো তবে এই সমস্যা অনেক আগেই সুরাহা হয়ে যেতো বলে আমরা মনে করি। আমরা বিশ্বাস করি, আমাদের চারটি যৌক্তিক দাবি পূরণের সুনির্দিষ্ট আশ্বাস আমরা শিগগিরই পাবো। দাবি পূরণের আগ পর্যন্ত আমাদের পূর্বঘোষিত কর্মসূচি চলবে।

গত ১৩ মে আগারগাঁও এনবিআরের সামনে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদের’ ব্যানারে অবস্থান কর্মসূচি থেকে কর্মকর্তা-কর্মচারীরা কলম বিরতির ঘোষণা দিয়েছিলেন। সে অনুসারে ১৪, ১৫, ১৭, ১৮ ও ১৯ মে কলম বিরতি কর্মসূচি পালিত হয়। আলোচনার আশ্বাসে ২০মে আন্দোলন স্থগিত রেখে ২১ মে থেকে নতুন কর্মসূচির ঘোষণা আসে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
সাকিবের 'সিংহাসন' দখলে নিতে বিশ্বকাপ মিশন শুরু করবে হাসারাঙ্গা ও রশিদ Feb 06, 2026
img
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ Feb 06, 2026
img
চীনকে মোকাবিলায় শক্তিশালী ড্রোন তৈরি করছে তাইওয়ান ও যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
গাজীপুরে বিএনপি ও জামায়াত সংঘর্ষ, আহত ৫ Feb 06, 2026
img
যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের আগে বিশ্ববাজারে তেলের দামে পতন Feb 06, 2026
img
রোনালদোকে কড়া হুঁশিয়ারি দিল সৌদি প্রো লিগ Feb 06, 2026
img
হাতিরঝিলে পুলিশের এডিসিকে মারধরের মামলায় গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
বন্দরের ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্তের আবেদন Feb 06, 2026
img
যোগীর নির্দেশে উত্তরপ্রদেশে মনোজ বাজপেয়ীর বিরুদ্ধে মামলা! Feb 06, 2026
img
আরও ৪৪৭৬ কোটি টাকা বাজার মূলধন বেড়েছে ডিএসইর Feb 06, 2026
img
২য় ‘বিবাহ অভিযান’ বিতর্কের পর বিধানসভায় হিরণ Feb 06, 2026
img

ইপিএ স্বাক্ষর

বাংলাদেশ-জাপান বাণিজ্য চুক্তির ঐতিহাসিক মুহূর্ত আজ Feb 06, 2026
img
বিশ্বকাপের আগে অজি শিবিরে বড় ধাক্কা Feb 06, 2026
img
শরিয়তকে প্রাধান্য দিয়েই দেশ পরিচালনা করা হবে: চরমোনাই পীর Feb 06, 2026
img
ডি ভিলিয়ার্সের চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট Feb 06, 2026
img
ভোটকেন্দ্রের সব তথ্য এখন মোবাইলে, ইসির নতুন অ্যাপ চালু Feb 06, 2026
img
থামছে না 'ধুরন্ধর'র ঢেউ, ওটিটি-তে নতুন ইতিহাস! Feb 06, 2026
img
স্বর্ণের পর এবার কমল রুপার দামও Feb 06, 2026
img
আজ বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের প্রয়াণ দিবস Feb 06, 2026
img
আর্থিক নিয়ম ভাঙায় শাস্তি পেল হামজার ক্লাব Feb 06, 2026