© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিরামপুরকে জেলা করতে প্রয়োজনে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলব : সারজিস আলম

শেয়ার করুন:
বিরামপুরকে জেলা করতে প্রয়োজনে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলব : সারজিস আলম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৯ পিএম | ২৭ মে, ২০২৫
অবস্থান, আয় ও জনসংখ্যা বিবেচনা করে দিনাজপুর জেলাকে দুই ভাগ করে বিরামপুরকে জেলা করা যেতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

আজ মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে দিনাজপুরের বিরামপুর ঢাকা মোড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক আয়োজিত এক পথসভার আয়োজন করে। সভায় সারজিস আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন।

তিনি বলেন, বিরামপুর উপজেলা একটি সীমান্ত ঘেঁষা উপজেলা। এখানে মাদকে প্রভাব বেশি। যেসব নেতা মাদককে সহায়তা করে তাদের মুখোশ উন্মোচন করতে হবে।

সারজিস আলম বলেন, ‘আমরা প্রতিদিন একটি করে জেলার সব উপজেলায় সংক্ষিপ্ত পথসভায় করছি। শুধুমাত্র দিনাজপুর জেলায় দুই দিন সময় লাগছে। কারণ এখানে উপজেলা ১৩টি আর অন্যদিকে ৫-৬টি উপজেলা নিয়ে একটি জেলার অবস্থান। আবেগে ভস্মীভূত হয়ে নয়, আপনাদের এখানে সার্বিক দিক বিবেচনা করে দিনাজপুরকে দুটি জেলায় করার বিষয়টি আমি প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেব।’

তিনি বলেন, ‘গত ১৭ বছর উন্নয়নের জোয়ারে ভাসছে, এটা মিথ্যা কথা। যে নেতা নির্বাচনের আগে এসে দেখা করে আর চার মাস খবর রাখে না তাদের মতো নেতা আমাদের দরকার নেই। অভ্যুত্থান-পরবর্তী বংলাদেশে আর কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয় বরং সব দলের সাথে এক হয়ে দেশকে এগিয়ে নিতে চায় এনসিপি।’

এ সময় যুগ্ম আহ্বায়ক সানোয়ার তুষার, যুগ্ম মূখ্য সংগঠক আবু সাঈদ লিয়ন, যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরআর/এসএন

মন্তব্য করুন