ঢাবির পর এবার গুচ্ছ ভর্তিতেও ‘বিশেষ সুবিধা’ জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবারের জন্য

জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিতেও জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও তালিকাভুক্ত আহত ব্যক্তির পরিবার ‘বিশেষ সুবিধা’ পাবেন।

সম্প্রতি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ‘গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি নির্দেশিকা’ থেকে এ তথ্য জানা গেছে।

নির্দেশিকায় বলা হয়েছে, জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সুবিধার আওতায় জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ ও তালিকাভুক্ত আহত ব্যক্তিদের স্ত্রী-ছেলেমেয়ে (স্ত্রী-ছেলেমেয়ের অবর্তমানে ভাই-বোন) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন।

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয় হলো—ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া; মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী; নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী; জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ; যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর; পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা; গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ; বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল; রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি; রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ; গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, গাজীপুর; নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা; জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর; কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ; চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর; সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ; পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর।

গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের বিভাগ পছন্দক্রম দেওয়াসহ ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে বৃহস্পতিবার (২৯ মে) বিকেল ৫টা থেকে, যা চলবে ৫ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদনকারীদের বিভাগ পছন্দক্রমসহ অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

নির্দেশিকায় কোটার তথ্য দেওয়া ও আপডেটকরণ অংশে ছয় ধরনের পছন্দক্রম দেওয়া আছে। এর মধ্যে রয়েছে—মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী/উপজাতি কোটা, জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সুবিধা, বিকেএসপি/খেলোয়াড় কোটা, পোষ্য কোটা, হরিজন ও দলিত কোটা, নন-ট্রাইবাল (পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা) রাঙামাটি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য।

গুচ্ছ ভর্তি পরীক্ষার সমন্বিত কমিটির আহ্বায়ক মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, সরকারের একটি প্রজ্ঞাপন রয়েছে, সেখানে লেখা আছে, ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে জুলাই অভ্যুত্থানে আহত-নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা। আমরা সরকারের প্রজ্ঞাপনের বাইরে যাইনি। বলা হয়েছে, এবারের ভর্তির জন্যই শুধু সুবিধাটা পাবে। এই সুবিধাটা কী রকম হবে, তা আমরা উপাচার্যদের সঙ্গে আলোচনা করে সরকারের প্রজ্ঞাপনের মর্মার্থ বুঝে সিদ্ধান্ত নেব।

এর আগে, গত ২৬ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষ ভর্তিতে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তির পরিবারের সদস্যরা বিশেষ সুবিধা পাবেন বলে জানানো হয়েছিল।

এফপি/ টিএ

Share this news on:

সর্বশেষ

img
ব্রিটিশ ফুটবল সমর্থকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি Feb 03, 2026
img
এবার ট্রাম্পকে ধন্যবাদ দিল মোদি Feb 03, 2026
img
তারেক রহমান ‘হ্যাঁ’ বললেও তৃণমূল করছে ‘না’-এর ক্যাম্পেইন: সাদিক কায়েম Feb 03, 2026
img
চান্দিনায় দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইলেন চরমোনাই পীর Feb 03, 2026
img
‘জেলার ২’ তে কিং খানের উপস্থিতি নিয়ে উত্তেজনা Feb 03, 2026
img
আজ পবিত্র শবে বরাত Feb 03, 2026
img
কার কত আইডিয়া আছে আসুন বিতর্ক করি, প্রতিপক্ষকে জামায়াত আমির Feb 03, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী দেশ চালাবে না: চরমোনাই পীর Feb 03, 2026
img
গভীর রাতে জমে উঠেছে জোনায়েদ সাকির নির্বাচনী প্রচারণা Feb 03, 2026
img
সহিংসতা পরিহার করে জনকল্যাণমুখী ও যুক্তিনির্ভর রাজনীতিতে নামুন: জামায়াত আমির Feb 03, 2026
img
স্কুলছাত্রী ধর্ষণ ও নারী ব্যবসায়ীকে হত্যা, দোষীদের শাস্তির দাবি শিবিরের Feb 03, 2026
img
শুটিংয়ের এক সপ্তাহ আগে বেশ দুশ্চিন্তায় পড়ে যাই: ফারাহ খান Feb 03, 2026
img
বর্ণবাদের শিকার ভারতীয় নারী ক্রিকেটার ফুলমালি Feb 03, 2026
img
বিশ্বকাপের কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল বাংলাদেশ Feb 03, 2026
img
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে দুর্বৃত্তদের আগুন, এলাকাজুড়ে উত্তেজনা Feb 03, 2026
img
দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে : জ্বালানি উপদেষ্টা Feb 03, 2026
img
প্রেমিকের জন্মদিনে অনুপস্থিত তারা সুতারিয়া, ব্রেকআপ গুঞ্জন আরও জোরালো Feb 03, 2026
img
বিএনপি দেশের উন্নয়নে জনগণের কাছে পরীক্ষিত ও প্রমাণিত দল : মো. আবুল কালাম Feb 03, 2026
img
ফজরের নামাজ পরে কেন্দ্রে উপস্থিত থেকে ভোট নিশ্চিত করতে হবে: আসিফ মাহমুদ Feb 03, 2026
img
বাংলাদেশকে ফিরিয়ে আনলেই ভারতের সাথে খেলবে পাকিস্তান: রশিদ লতিফ Feb 03, 2026