দেশি গরুতেই মিটবে কোরবানির চাহিদা, অর্থনীতি ছাড়াবে ১ লাখ কোটি টাকা

২০১৪ সালে ভারত বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নেয়। ওই বছরের আগেই, ২০১৩ সালে ভারত থেকে বাংলাদেশে গরু আমদানি হয়েছিল ২৩ লাখ। তবে ভারত রপ্তানি বন্ধ করায় নির্ভরতা কমিয়ে স্বয়ংসম্পূর্ণতার পথে হাঁটে বাংলাদেশ। স্থানীয় খামারিরা উদ্যোগ নিয়ে মাত্র কয়েক বছরের ব্যবধানে ঘুরে দাঁড়ান।

বর্তমানে বাংলাদেশে গরু আমদানি প্রায় শূন্যের কোটায়। যদিও এখনো সীমান্তের ৩-৪টি করিডর দিয়ে গরু অনুপ্রবেশের চেষ্টা চলে, তবে সীমান্তরক্ষীদের কড়াকড়ির কারণে সেটিও অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে।

চলতি ২০২৫ সালের কোরবানির ঈদের জন্য সারাদেশে ৮ লাখ ৮৭ হাজার ৫৪৪টি খামারে প্রস্তুত হয়েছে ১ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি কোরবানির উপযোগী পশু। এর মধ্যে রাজশাহী বিভাগে রয়েছে সবচেয়ে বেশি—৪৩ লাখ ৪৪ হাজার ৪৯টি। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ (১৯ লাখ ৭৪ হাজার ৭৪টি) এবং তৃতীয় অবস্থানে খুলনা (১৪ লাখ ৩৪ হাজার ৫৮৭টি)। রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা—এই তিন বিভাগ থেকেই আসবে মোট পশুর প্রায় ৭০ শতাংশ, যার মধ্যে ৩৫ শতাংশ রাজশাহী বিভাগ একাই জোগান দেবে।

চাহিদার তুলনায় এবারে প্রায় ২০ লাখ ৬৮ হাজার পশু উদ্বৃত্ত থাকবে বলে জানায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বিশ্লেষকদের মতে, দেশি পশুতেই এবারের কোরবানির ঈদের মোট অর্থনীতি ছাড়িয়ে যেতে পারে এক লাখ কোটি টাকা।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “দেশীয় পশুতেই এবারের কোরবানি সম্ভব হবে। খামারিরা ঘুরে দাঁড়িয়েছেন। মাঠপর্যায়ে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে যাতে অবৈধ পশু অনুপ্রবেশ না ঘটে। পশুর হাটেও নিরাপত্তা নিশ্চিত করা হবে।”

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, গত অর্থবছরে দেশে কৃত্রিম প্রজনন করা হয়েছে ৫৫ লাখ ৭৭ হাজার পশুর। এর মধ্যে গাভি ও বকনাতে হয়েছে ৩৮ লাখ ৮১ হাজার। কৃত্রিম প্রজননের মাধ্যমে বাছুর উৎপাদন হয়েছে প্রায় ১৭ লাখ এবং ব্রিডিং বুল থেকে সিমেন উৎপাদন হয়েছে ৪৫ লাখ ৪৭ হাজার ডোজ।

কৃষি অর্থনীতিবিদ ও বিএলআরআই-এর সাবেক মহাপরিচালক ড. জাহাঙ্গীর আলম খান বলেন, “সরকার যে চাহিদার হিসাব করছে, বাস্তবে সেটি আরও বেশি হতে পারে। ইফেকটিভ চাহিদা মেটাতে পশুর দাম সহনীয় রাখা জরুরি।”

বিশ্লেষকরা আরও বলেন, বহু প্রতিষ্ঠান এখনো পুরাতন বীজ (সিমেন) দিয়ে প্রজনন চালাচ্ছে, ফলে কাঙ্ক্ষিত ফল মিলছে না। একইসঙ্গে গরু মোটাতাজাকরণ প্রক্রিয়া, ব্রিডিং এবং কৃত্রিম প্রজননে বৈজ্ঞানিক পদ্ধতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তারা।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) ডা. মো. বয়জার রহমান বলেন, “দেশে পশু উৎপাদনে প্রযুক্তিগত উন্নয়ন, মোটাতাজাকরণ, মানসম্পন্ন ব্রিড এবং সরকারি-বেসরকারি সহায়তা খামারিদের স্বনির্ভর করেছে। তবে দেশীয় জাত সংরক্ষণের বিষয়টি গুরুত্বসহকারে দেখতে হবে।”


এসএন 

Share this news on:

সর্বশেষ

img
১২ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি দেশের ভবিষ্যত নির্ধারণ করবে: হাবিব Feb 04, 2026
img
জামায়াত কর্মীর সিল জালিয়াতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শামিল: এ্যানি Feb 04, 2026
img
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ বিএনপির মুদ্রাদোষে পরিণত হয়েছে: রেজাউল করিম Feb 04, 2026
img
অনুভ জৈনের কনসার্টে আবেগঘন দিব্যাণী মণ্ডল, ‘তোমার গানই আমার থেরাপি’ Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে মতিঝিলে ডিবির অভিযান Feb 04, 2026
img
বিশ্বকাপের আগে হ্যাজলউডকে নিয়ে এবার নতুন শঙ্কায় অস্ট্রেলিয়া Feb 04, 2026
img
ইংলিশ স্পিনারদের কল্যাণে ঘরের মাঠে হোয়াইটওয়াশ স্বাগতিক শ্রীলঙ্কা Feb 04, 2026
img
রোহিতের বাড়িতে গুলি, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য Feb 04, 2026
img
ভিয়েতনামে রেড বিকিনিতে অঙ্গনা, সাহসী লুকে নেটপাড়ায় ঝড় তুললেন অভিনেত্রী Feb 04, 2026
img
বিসিবির ৩ দলীয় টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তাসকিন আহমেদ Feb 04, 2026
img
'দক্ষিণী সঙ্গীতশিল্পীরা আমাদের চেয়ে কয়েকগুণ বেশি পারিশ্রমিক পান’, বিরক্তি প্রকাশ আমাল মালিকের Feb 04, 2026
img
প্রচারণায় গিয়ে স্বর্ণের আংটি উপহার পেলেন হান্নান মাসউদের স্ত্রী Feb 04, 2026
img
ঝিনাইদহে জামায়াতের ৫০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 04, 2026
img
গ্র্যামি মনোনয়ন পেলেও অনুষ্ঠানে অনুপস্থিত অনুষ্কা শঙ্কর Feb 03, 2026
img
নিলামের আগেই রিশাদকে ছেড়ে দিলো লাহোর কালান্দার্স Feb 03, 2026
img
পরপর ২ বার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা! Feb 03, 2026
img
'দেশু ৭' নিয়ে ফের বড় পর্দায় দেব-শুবশ্রী, নজর কাড়লেন ভক্তদের Feb 03, 2026
img
দীর্ঘ সময় পর অভিনয়ে ফিরছেন সোনম খান Feb 03, 2026
img
যতদিন বেঁচে আছি, জামায়াতকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না: মিন্টু Feb 03, 2026
img
এবার জামায়াত সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাক Feb 03, 2026