এক যুগেরও বেশি সময়ের আইনি লড়াইয়ের সফল অবসান: জামায়াত আইনজীবী

জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে আপিল বিভাগের নির্দেশের মাধ্যমে এক যুগেরও বেশি সময়ের আইনি লড়াইয়ের সফল অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

রোববার (১ জুন) সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।


এই আইনজীবী বলেন, ‘জামায়াতে ইসলামী আজকে দেশের সর্বোচ্চ আদালতের রায়েরে মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল। রাজনৈতিক উদ্দেশ্যে মামলার মাধ্যমে জামায়াতের নিবন্ধন কেড়ে নেয়া হয়েছিল। আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হলো।’

আপিল বিভাগের রায়ের পর দেশে সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শিশির মনির বলেন, ‘জাতি, ধর্ম, বর্ণ ও শ্রেণী নির্বিশেষে সবাই তাদের ইচ্ছা অনুযায়ী ভোটাধিকার প্রেয়োগের মাধ্যমে জামায়াতের নেতৃবৃন্দকে বেছে নেবে, এটা প্রত্যাশা করি। সেইসঙ্গে আগামী সংসদে ইন্টারেস্টিং এবং কন্ট্রাক্টটিভ বিতর্ক হবে, যার মাধ্যমে গণতন্ত্র একটি স্থায়ী রূপ লাভ করবে।’

তিনি আরও বলেন, ‘আজকে আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিল, এ রায় বাতিল ঘোষণা করেছেন। নির্বাচন কমিশনকে জামায়াতের নিবন্ধন এবং অন্য যেসব ইস্যু সংস্থাটির সামনে রয়েছে বা আসবে সেগুলো দ্রুত নিষ্পত্তিরও নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে জামায়াত তার নিবন্ধন ফিরে পেল এবং প্রতীকের ব্যাপারটিও নির্বাচন কমিশনের সামনে রেফার করা হলো অন্য ইস্যু হিসেবে।’

আদালতে মামলার সংক্ষিপ্ত আদেশ চেয়েছেন জানিয়ে শিশির মনির বলেন, ‘কিছু দিনের মধ্যেই সংক্ষিপ্ত আদেশ হাতে পাব। এরপর আদেশ কপি ইসিতে দেব, বাকিটা আইন অনুযায়ী অতিদ্রুত জামায়াতের নিবন্ধন এবং দাঁড়িপাল্লা প্রতীক বুঝিয়ে দেবে, এটা আমরা প্রত্যাশা করি।’


এক রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। সেইসঙ্গে দাঁড়িপাল্লা প্রতীকও হারায় দলটি।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৪ সালের ১ আগস্ট জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে জারি করা আগের প্রজ্ঞাপন বাতিল করা হয়।

অবশেষে আজ জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সেইসঙ্গে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকসহ অন্যান্য বিষয় নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দিয়েছেন সর্বোচ্চ আদালত।


এফপি/এসএন





































































































































































































Share this news on:

সর্বশেষ

img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026
img
বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়েও সন্তুষ্ট নন রিশাদ, জানালেন কারণ Feb 06, 2026
img
পর্যটক ভিড় নিয়ন্ত্রণে জাপানের ঐতিহ্যবাহী ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল Feb 06, 2026
img
চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ Feb 05, 2026
img
জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান Feb 05, 2026
img
যশোরে নারীকে হেনস্তার ঘটনায় ৭ জনকে তলব Feb 05, 2026
img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 05, 2026
হঠাৎ বিদায়ের ঘোষণা তরুণ অভিনেত্রীর Feb 05, 2026
img
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ২ পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ২০ Feb 05, 2026
img
আগামীর অর্থনীতি হবে মানুষের কল্যাণের জন্য : জামায়াত আমির Feb 05, 2026
img
কেন মীরা নায়ার ও নন্দিতা দাসের নামও ‘এপস্টেইন’ ফাইল্‌স-এ? Feb 05, 2026
img
মেঘালয়ে অনুমোদনহীন কয়লাখনিতে বিস্ফোরণে প্রাণ গেল অন্তত ১৬ জনের Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন Feb 05, 2026
img
নির্বাচনে সাইবার নিরাপত্তা এখন গুরুত্বপূর্ণ ইস্যু : ইউনেস্কো প্রতিনিধি Feb 05, 2026
img
মাদ্রাসা শিক্ষকদের জন্য সুসংবাদ Feb 05, 2026