ট্রেনে নির্বিঘ্নে ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ

আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ রোববার (১ জুন) ছিল এ বিশেষ ব্যবস্থার দ্বিতীয় দিন। ঢাকা রেলওয়ে স্টেশনে সকাল থেকে যাত্রীদের সুশৃঙ্খল ও অপেক্ষাহীনভাবে ট্রেনে উঠতে দেখা গেছে। ট্রেনগুলো নির্ধারিত সময়ের আগেই প্ল্যাটফর্মে পৌঁছে যাচ্ছে।

ভোর ৬টা থেকে সকাল ১০টার মধ্যে ১২টি আন্তঃনগর ট্রেন ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় ছেড়ে গেছে। শুধুমাত্র রংপুর এক্সপ্রেস ২০ মিনিট দেরিতে ছাড়লেও, বাকি ট্রেনগুলো সময়মতোই যাত্রা শুরু করে।

ঢাকা রেলস্টেশনে ঘুরে দেখা গেছে, যাত্রীরা নির্ধারিত সময়ের আগেই স্টেশনে এসে লাইনে দাঁড়িয়ে টিকিট যাচাইয়ের তিন স্তরের চেকপোস্ট অতিক্রম করে প্ল্যাটফর্মে প্রবেশ করছেন। এছাড়া বিনা টিকিটে ট্রেনে ওঠা ঠেকাতে তৎপর রয়েছে ভ্রাম্যমাণ আদালত। ফলে টিকিটবিহীন যাত্রীদের আনাগোনা চোখে পড়েনি। যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেল নিরাপত্তা বাহিনী (আরএনবি) সক্রিয় ভূমিকা পালন করছে।

রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী ফারদিন আল মাহমুদ বলেন, অনলাইনে অনেক কষ্ট করে আজকের টিকিট পেয়েছিলাম। তবে স্টেশনে এসে খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে। নির্ধারিত প্ল্যাটফর্মে ট্রেন প্রস্তুত ছিল, কোনো হুড়োহুড়ি ছাড়াই নিজের সিটে বসতে পেরেছি। একমাত্র দুঃখের বিষয়, ট্রেনটি ছাড়তে দেরি হচ্ছে।

উল্লেখ্য, রংপুর এক্সপ্রেস ঢাকা থেকে সকাল ৯টা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও, সেটি ২০ মিনিট বিলম্বে সাড়ে ৯টায় ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করে।

জামালপুর এক্সপ্রেসের যাত্রী মাসুদুর রহমান গণমাধ্যমকে বলেন, স্টেশনে এসে খুব ভালো লেগেছে। আগে যেখানে কয়েক ঘণ্টা বসে থাকতে হতো, এখন সেখানে নির্ধারিত সময়েই ট্রেন পাওয়া যাচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনাও প্রশংসনীয়।

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঈদযাত্রায় যাত্রীদের নিরাপদ ও সময়মতো গন্তব্যে পৌঁছে দিতে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। যাত্রীদের চাপে যেন বিশৃঙ্খলা না হয়, সেজন্য ট্রেন ছাড়ার আগেই পর্যাপ্ত সময় হাতে রেখে ট্রেনগুলো স্টেশনে এনে রাখা হচ্ছে।

যাত্রীরা রেলওয়ের এমন উন্নত ও সময়নিষ্ঠ ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, শুধু স্টেশন ব্যবস্থাপনাই নয়, ট্রেনগুলো যেন নির্ধারিত সময়েই গন্তব্যে পৌঁছায়, তাহলেই ঈদের এই যাত্রা হবে আরও সুখকর।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026
img
বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়েও সন্তুষ্ট নন রিশাদ, জানালেন কারণ Feb 06, 2026
img
পর্যটক ভিড় নিয়ন্ত্রণে জাপানের ঐতিহ্যবাহী ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল Feb 06, 2026
img
চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ Feb 05, 2026
img
জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান Feb 05, 2026
img
যশোরে নারীকে হেনস্তার ঘটনায় ৭ জনকে তলব Feb 05, 2026
img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 05, 2026
হঠাৎ বিদায়ের ঘোষণা তরুণ অভিনেত্রীর Feb 05, 2026
img
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ২ পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ২০ Feb 05, 2026
img
আগামীর অর্থনীতি হবে মানুষের কল্যাণের জন্য : জামায়াত আমির Feb 05, 2026
img
কেন মীরা নায়ার ও নন্দিতা দাসের নামও ‘এপস্টেইন’ ফাইল্‌স-এ? Feb 05, 2026
img
মেঘালয়ে অনুমোদনহীন কয়লাখনিতে বিস্ফোরণে প্রাণ গেল অন্তত ১৬ জনের Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন Feb 05, 2026
img
নির্বাচনে সাইবার নিরাপত্তা এখন গুরুত্বপূর্ণ ইস্যু : ইউনেস্কো প্রতিনিধি Feb 05, 2026
img
মাদ্রাসা শিক্ষকদের জন্য সুসংবাদ Feb 05, 2026