বিশ্ববাজারে আবারও শীর্ষে আইফোন ১৬

বিশ্বজুড়ে চলতি বছরের প্রথম প্রান্তিকে স্মার্টফোন বাজারে রাজত্ব করেছে অ্যাপলের আইফোন। কাউন্টারপয়েন্ট রিসার্চ প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান বলছে, এই সময়ে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আইফোন ১৬। যা দুই বছর পর কোনও “স্ট্যান্ডার্ড মডেল” হিসেবে আবার শীর্ষে ফিরল।

শুধু তাই নয়, শীর্ষ দশ স্মার্টফোনের তালিকায় অ্যাপলের জায়গা পাঁচটি মডেলের মাধ্যমে। যা প্রমাণ করে তাদের টানা জনপ্রিয়তা ও ক্রেতাদের আস্থা।

তালিকার প্রথম স্থানে রয়েছে আইফোন ১৬। এরপর আইফোন ১৬ প্রো ম্যাক্স ও আইফোন ১৬ প্রো। এই তিনটি মডেলই অ্যাপলের বাজার দখলের বড় প্রমাণ। বিশেষ করে জাপান, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বাজারে আইফোন ১৬ পেয়েছে বিপুল সাড়া।

তবে বিশেষজ্ঞরা বলছেন, চীনে আইফোন ১৬ প্রো-র বিক্রি কিছুটা কম হয়েছে। কারণ হিসেবে তারা বলছেন, সরকারের ভর্তুকিতে সস্তা স্মার্টফোনের চাহিদা বৃদ্ধি এবং হুয়াওয়ের মতো দেশীয় ব্র্যান্ডের প্রতিযোগিতা।

তালিকায় স্যামসাং আছে চারটি মডেল নিয়ে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় বাজেট ফোন হিসেবে Galaxy A16 5G অবস্থান করছে পঞ্চম স্থানে। স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ Galaxy S25 Ultra আছে সপ্তম স্থানে।

তবে আগের বছরের তুলনায় স্যামসাংয়ের একটি কম মডেল এবার শীর্ষ দশে এসেছে, যা কিছুটা ধীরগতির ইঙ্গিত দেয়।

অ্যাপল ও স্যামসাংয়ের বাইরে একমাত্র চীনা ব্র্যান্ড হিসেবে তালিকায় জায়গা করে নিয়েছে শাওমি। তাদের Redmi 14C মডেলটি রয়েছে অষ্টম স্থানে। যা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং লাতিন আমেরিকার উদীয়মান বাজারগুলোতে।

শুল্ক জটিলতা ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা থাকা সত্ত্বেও, কাউন্টারপয়েন্ট মনে করছে আগামী মাসগুলোতেও এই শীর্ষ দশ মডেলের বিক্রয়প্রবণতা বজায় থাকবে। কারণ এখন বিভিন্ন কোম্পানি প্রিমিয়াম ফিচারসমৃদ্ধ ফোন বাজারে আনছে এবং ব্যবহারকারীরাও এসব ফোনের প্রতি বেশি আগ্রহী।

আরআর/টিকে

Share this news on:

সর্বশেষ

ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম . Feb 04, 2026
img
ব্যস্ত শিডিউলের মাঝেও বিয়ের আসরে হাজির দেব! Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান| Feb 04, 2026
img
৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ধানের শীষ প্রার্থী ববি হাজ্জাজ Feb 04, 2026
img
ঢাকা-১৬ আসনে যৌথ বাহিনীর টহল জোরদার Feb 04, 2026
img
নির্বাচনের আগে-পরে ৭ দিন আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
দীর্ঘদিন পর শাহরুখের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে প্রিয়াঙ্কা চোপড়া! Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান Feb 04, 2026
img
‘কর্তব্য’ মুভিতে ফের পুলিশের ভূমিকায় সাইফ! Feb 04, 2026
img
শেরপুরে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় মানুষের ঢল Feb 04, 2026
img
কেন বিচ্ছেদ মেনে নিয়েছিলেন, কারণ জানালেন আমির খান! Feb 04, 2026
img
‘এপস্টেইন ফাইল্‌স’ নিয়ে ক্ষোভপ্রকাশ কঙ্গনার! Feb 04, 2026
img
কৃষকদের পাশে দাঁড়ানোর জন্যই তাদের কৃষক কার্ড দেবো : তারেক রহমান Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারি দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন : শফিকুর রহমান Feb 04, 2026
img
তারাই গুপ্ত যারা ১৯ বছর বিদেশে পালিয়ে ছিল: জামায়াত নেত্রী Feb 04, 2026
img
আবার প্রেমে পড়লেন শমিতা শেঠি! Feb 04, 2026
img
প্রত্যাখ্যান করা স্টার্টআপের আয় শুনে আমান- ‘মারো আমাকে!’ Feb 04, 2026
img
৭ বছর পর আবারও পর্দায় ফিরছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা! Feb 04, 2026
img
মেহজাবীনের প্রশংসায় পঞ্চমুখ সংগীতশিল্পী প্রীতম হাসান Feb 04, 2026