ঈদযাত্রায় ঢাকায় যানজট,হেমায়েতপুর-শ্যামলী সড়কে ধীরগতি

ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি-বেসরকারি দপ্তরে আজই ছিল শেষ কার্যদিবস। কার্যত ঈদযাত্রায় সর্বোচ্চ চাপ এখন গাবতলী-টেকনিক্যাল, কল্যাণপুরে। কোথাও যানজট, কোথাও ধীরগতির কারণে উত্তরবঙ্গ রুটের অধিকাংশ ঢাকা ফেরত বাস পড়ছে ভোগান্তিতে।
 
খোঁজ নিয়ে জানা গেছে, সাভারের হেমায়েতপুর থেকে রাজধানীর কল্যাণপুর-শ্যামলী পর্যন্ত সড়কে যান চলাচলে গাড়ির জট, কোথাও ধীরগতি। সংগত কারণে সব রুটের বাস আধা ঘণ্টা, এক ঘণ্টা দেরিতে ছাড়ছে।
 
বুধবার (৪ জুন) রাত ৯টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, গাবতলী পর্বতা সিগনাল থেকে মাজার রোড, টেকনিক্যাল পর্যন্ত সড়কে তীব্র যানজট। থেমে থেমে কিছুক্ষণ পর পর সচল হচ্ছে গাড়ির চাকা। ঈদযাত্রার এই সময়েও গাবতলীর মতো সড়কে হরহামেশা চলতে দেখা গেছে ব্যাটারিচালিত অটোরিকশাও।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, মাজার রোড ও টেকনিক্যাল, কল্যাণপুর খালেক পাম্প সিগনালে ইউটার্ন বন্ধ রেখেছে ট্রাফিক পুলিশ। ঈদযাত্রার দূরপাল্লার বাসসহ বড় বড় সব যানবাহনকে গণভবন ও আসাদগেট গিয়ে ইউটার্ন নিতে পারছে। তার ওপর ঈদযাত্রার যাত্রীদের যত্রতত্র পারাপার, গরুর সঙ্গে হেঁটে সঙ্গে একদল মানুষও– এসবও সড়কে ধীরগতির কারণ। যে কারণে সড়কে গতি কমেছে।
 
গাবতলী বালুরমাঠ হানিফ কাউন্টারের সামনে সড়কে আটকে থাকা ফিরতি যাত্রার হানিফ পরিবহনের একটি বাসের হেলপার বলেন, গাবতলী-আমিনবাজার ব্রিজের পর থকে আউটগোয়িং রাস্তা ক্লিয়ার। কিন্তু ফিরতি সড়কে ধীর গতি। এক ঘণ্টা লাগছে শুধু হেমায়েতপুর থেকে পর্বতা সিগনাল ক্রস করতে।

শ্যামলী পরিবহনের আরেকটি বাসের চালকও একই কথা জানান। তিনি বলেন, এবার এখন পর্যন্ত ঈদযাত্রায় ঢাকাতেই ভোগান্তি। হাইওয়েতে এখনো যানজটের দেখা মেলেনি।
 
ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের দারুসসালাম জোনের সহকারী কমিশনার বিমল চন্দ্র বর্মন   বলেন, সড়কে যানজট নেই, তবে ধীরগতি আছে। গাবতলী থেকে আসাদগেট পর্যন্ত প্রায় পুরোটা পথ ওয়ানওয়ে করা হয়েছে। যাতে করে সড়ক গতিশীল থাকে। ট্রাফিক মিরপুর বিভাগের মাঠ পর্যায়ের ট্রাফিক সদস্যরা সর্বাত্মক চেষ্টা করছেন যাতে ভোগান্তির মতো পরিস্থিতি তৈরি না হয়।

ট্রাফিক তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. রফিকুল ইসলাম  বলেন, ঢাকায় ঢুকতে সমস্যা হচ্ছে শুনেছি। তবে আমার এলাকায় অর্থাৎ শ্যামলী থেকে আসাদগেট পর্যন্ত ইনকামিং সড়কে যানজট নেই। শ্যামলী থেকে মাজার রোড পর্যন্ত সড়কের বাম পাশে রাস্তা কেটেছে ডেসকো। তবে গতকাল (মঙ্গলবার) ও আজ কাটা অংশে খোয়া ও বালি ভরাট কাজ শুরু হয়েছে। সে কারণে একটু সমস্যা কোথাও কোথাও।
 
গাবতলী বালুর মাঠের হানিফ পরিবহনের কাউন্টারে বসা অনেক যাত্রী। তাদের একজন আনারুল ইসলাম বলেন, ঢাকা থেকে দিনাজপুর বিরল রুটের বাসের টিকিট কেটেছি। ৯টা ৫০ মিনিটে বাস ছাড়ার কথা। কিন্তু সে বাস এলো ১১টায়। অধিকাংশ রুটের বাসই পৌনে এক ঘণ্টা থেকে দেড় ঘণ্টা পর্যন্ত দেরিতে ছাড়ছে।

এমআর


Share this news on:

সর্বশেষ

img
অরিজিতের বাড়িতে আমিরের সফর নিয়ে জল্পনার অবসান Feb 05, 2026
img
নির্বাচন নির্বিঘ্ন করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে: সেনাসদর Feb 05, 2026
img
ট্রাম্প-জিনপিং ফোনালাপ: তাইওয়ান ইস্যুতেই গুরুত্ব দিল চীন Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা Feb 05, 2026
img
যারা এক্স আইডি হ্যাকের পর মিথ্যাচার করছে, তাদের ক্ষমা করলাম: জামায়াত আমির Feb 05, 2026
img
লাখ টাকার শাড়িতে নজর কাড়লেন মাধুরী দীক্ষিত! Feb 05, 2026
img
প্রায় সাড়ে ৬ কোটিতে পিএসএলে মুস্তাফিজকে দলে নিলো লাহোর Feb 05, 2026
img
বিএনপি যারা করে, তারা দেশকে মায়ের মতো দেখে: ব্যারিস্টার খোকন Feb 05, 2026
img
আমরা নওগাঁর পর্যটন নিয়ে কাজ করতে চাই: জামায়াত আমির Feb 05, 2026
img
এবার সায়কের বিরুদ্ধে নতুন অভিযোগ স্যান্ডি সাহার Feb 05, 2026
img
তারা যেন আমার হয়ে ক্ষমা না চায়: অনির্বাণ Feb 05, 2026
img

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার Feb 05, 2026
img
আমরা ২৪ কে ভুলব না, ৭১ কেও ভুলব না: মির্জা ফখরুল Feb 05, 2026
img
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে: রিজভী Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারিতে ঝড়ে উড়ে যেতে পারেন স্টারমার! Feb 05, 2026
img
আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু Feb 05, 2026
img
আজই ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট হাতে পাবেন অনুরাগীরা Feb 05, 2026
img
দ্বীনের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন, এজন্যই অভিনয় ছাড়লেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
আমি অনুতপ্ত, আমি ক্ষমাপ্রার্থী: বিল গেটস Feb 05, 2026
img
‘তারা যেন দেখে রোজিনা ভালো আছে, সুস্থ আছে’ Feb 05, 2026