গোপন নজরদারির ফাঁদ: বিশ্বজুড়ে ৪০ হাজার ক্যামেরা উন্মুক্ত

নিরাপত্তা দিতে বসানো সিসিটিভি এখন উল্টো হয়ে উঠছে ভয়ংকর নজরদারির ফাঁদ। বিশ্বজুড়ে ৪০ হাজারের বেশি সিকিউরিটি ক্যামেরা কোনো নিরাপত্তা ছাড়াই সরাসরি অনলাইনে সম্প্রচার করছে। এর মানে হলো, যে কেউ চাইলে পাসওয়ার্ড ছাড়াই এসব ক্যামেরার ভিডিও দেখতে পারছে!

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি এমন অরক্ষিত ক্যামেরা রয়েছে, যার সংখ্যা প্রায় ১৪ হাজার। এরপর রয়েছে জাপান, অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ কোরিয়ার মতো দেশ। ক্যালিফোর্নিয়া ও টেক্সাস অঙ্গরাজ্যই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।

এসব ক্যামেরার অনেকগুলোই বসানো হয়েছে হাসপাতাল, এটিএম বুথ, স্কুল, কারখানা এমনকি শিশুদের নার্সারিতেও। অনেকেই জানেনই না, তাদের ব্যক্তিগত মুহূর্তগুলো খোলা থাকছে পুরো দুনিয়ার জন্য। প্রধান সমস্যা হচ্ছে, ব্যবহারকারীরা ডিফল্ট পাসওয়ার্ড পরিবর্তন করেন না। 

অনেক ক্যামেরার খোলা API বা ডেভেলপার লিংকও সহজলভ্য থাকে। পুরনো ফার্মওয়্যার ব্যবহারের কারণেও ক্যামেরাগুলো সহজে হ্যাকের শিকার হয়। হ্যাকাররা চুরি, জালিয়াতি ও মানসিক চাপ তৈরি করতে এসব ক্যামেরার ভিডিও ফিড ব্যবহার করছে। এমনকি ডার্ক ওয়েবে বিক্রি হচ্ছে এসব ক্যামেরা অ্যাক্সেস! হ্যাকার ফোরামে শেখানো হচ্ছে কীভাবে এই ক্যামেরা খুঁজে বের করতে হয়।

স্মার্ট হোম, স্মার্ট অফিস, স্মার্ট শহরের ভিড়ে ‘স্মার্ট নিরাপত্তা’না থাকলে সেটি হয়ে উঠতে পারে বড় বিপদ। বিশেষজ্ঞদের পরামর্শ, ডিফল্ট পাসওয়ার্ড পরিবর্তন করা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, ফার্মওয়্যার আপডেট, ওয়াই-ফাই এনক্রিপশন নিশ্চিত করা এবং প্রয়োজনে ক্যামেরা ইন্টারনেট থেকে আলাদা করে রাখা উচিত। সময়মতো চেক করতে হবে ক্যামেরা কোথায় সম্প্রচার করছে।

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম . Feb 04, 2026
img
ব্যস্ত শিডিউলের মাঝেও বিয়ের আসরে হাজির দেব! Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান| Feb 04, 2026
img
৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ধানের শীষ প্রার্থী ববি হাজ্জাজ Feb 04, 2026
img
ঢাকা-১৬ আসনে যৌথ বাহিনীর টহল জোরদার Feb 04, 2026
img
নির্বাচনের আগে-পরে ৭ দিন আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
দীর্ঘদিন পর শাহরুখের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে প্রিয়াঙ্কা চোপড়া! Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান Feb 04, 2026
img
‘কর্তব্য’ মুভিতে ফের পুলিশের ভূমিকায় সাইফ! Feb 04, 2026
img
শেরপুরে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় মানুষের ঢল Feb 04, 2026
img
কেন বিচ্ছেদ মেনে নিয়েছিলেন, কারণ জানালেন আমির খান! Feb 04, 2026
img
‘এপস্টেইন ফাইল্‌স’ নিয়ে ক্ষোভপ্রকাশ কঙ্গনার! Feb 04, 2026
img
কৃষকদের পাশে দাঁড়ানোর জন্যই তাদের কৃষক কার্ড দেবো : তারেক রহমান Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারি দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন : শফিকুর রহমান Feb 04, 2026
img
তারাই গুপ্ত যারা ১৯ বছর বিদেশে পালিয়ে ছিল: জামায়াত নেত্রী Feb 04, 2026
img
আবার প্রেমে পড়লেন শমিতা শেঠি! Feb 04, 2026
img
প্রত্যাখ্যান করা স্টার্টআপের আয় শুনে আমান- ‘মারো আমাকে!’ Feb 04, 2026
img
৭ বছর পর আবারও পর্দায় ফিরছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা! Feb 04, 2026
img
মেহজাবীনের প্রশংসায় পঞ্চমুখ সংগীতশিল্পী প্রীতম হাসান Feb 04, 2026