জামায়াত আগে ছিল হেলমেট বাহিনী, এখন তারাই টুপি লাগিয়ে হামলা করে: চৌদ্দগ্রাম বিএনপি

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা বলেছেন, ‘জামায়াতের অনেক নেতাকর্মী আগে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে আমাদের বিএনপি, যুবদল ও ছাত্র মিছিলে হেলমেট পরে হামলা করেছে। এখনই তারা টুপি পরে আবারও আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করছে।’

মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়ন উত্তর ৩ নং ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের সমালোচনা করে তিনি বলেন, ‘একটা দল (জামায়াত) আমাদের সঙ্গে ছিল।

তারা অতীতে আমাদের ওপর ভর করে ক্ষমতার স্বাদ পেয়েছিল। চৌদ্দগ্রামবাসী জানে তাদের ভোটের হার কত জানে। তারা ইসলামের নামে মানুষকে ধোঁকা দেয়। জামায়াত ইসলামী ইসলামের জন্য কিছুই করেনি।’

তিনি আরো বলেন, ‘জামায়াত সব সময় দলের স্বার্থ দেখে, তারা দেশের মানুষের কথা কোনো দিন চিন্তা করেনি। এরশাদকে জাতীয় বেঈমান বলে শেখ হাসিনা ভোটে অংশ নিয়েছিল, সেই সময় তাদের সফরসঙ্গী হয়েছিল জামায়াত। বিএনপির ছাড়া নির্বাচন করে তারা ১০ সিট পেয়ে এরশাদকে বৈধতা দিয়েছে। তখনও তারা দেশের মানুষের কথা চিন্তা না করে দলের স্বার্থ চিন্তা করেছে।’

অনুষ্ঠানে কাশিনগর ইউনিয়ন উত্তর বিএনপির আহ্বায়ক রাসেল মাহমুদ মজুমদার টিটুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সদস্যসচিব ইঞ্জিনিয়ার মো. শাহ আলম রাজু, যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুর রহমান মুক্তু, মো. গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. মাঈন উদ্দিন মিয়াজী, ইউনিয়ন দক্ষিণ বিএনপির আহবায়ক মো. দলিলুর রহমান প্রমুখ।

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬৯ মামলা Feb 07, 2026
img
শিয়ালের হাতে মুরগি তুলে দেয়ার প্রয়োজন নেই: শিবির সভাপতি Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’-এর ভবিষ্যৎ অনিশ্চিত, অক্ষয়-পরেশের দ্বন্দ্ব নয় নেপথ্যে কী কারণ? Feb 07, 2026
img
তারেক রহমানের পক্ষে গুলশানে নির্বাচনী গণসংযোগে জাইমা রহমান Feb 07, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নাটকীয়তায় পাকিস্তানের জয় Feb 07, 2026
img
যমুনায় আইন-শৃঙ্খলাসংক্রান্ত জরুরি সভা আজ, থাকবেন বাহিনী প্রধানরা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক Feb 07, 2026
img
হাসপাতালে ভর্তি অভিনেত্রী নবনীতা, ঠিক কী হয়েছে তার? Feb 07, 2026
img
পাক-ভারত ম্যাচ নিয়ে শ্রীলঙ্কার অনুরোধে সিদ্ধান্ত বদলাতে পারে পিসিবি Feb 07, 2026
img
ফাইনালে ভারতের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ Feb 07, 2026
img
একটি দল জাল ভোট দিতে বোরখা ও নিকাব প্রস্তুত করছে : মাহদী আমিন Feb 07, 2026
img
লাল পাসপোর্ট ছেড়ে দিয়েছেন ফারুকীসহ একাধিক উপদেষ্টা Feb 07, 2026
img
তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি, মেধানির্ভর বাংলাদেশ গড়ব: সালাহউদ্দিন আহমদ Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান Feb 07, 2026
img
১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের ‘বোর্ড অব পিস’- এর প্রথম বৈঠক Feb 07, 2026
img

রেডিও ব্ল্যাকআউটের আশঙ্কা

পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড় Feb 07, 2026
img
কালো টাকা দিয়ে কারাগার থেকে সন্ত্রাসী ছাড়িয়ে আনা হচ্ছে: গোলাম পরওয়ার Feb 07, 2026
img
পিএসএলের নিলামে ৫০ বাংলাদেশি Feb 07, 2026
img
বিশ্ব তাকিয়ে আছে, নির্বাচন ব্যর্থ হলে অজুহাত চলবে না : চট্টগ্রামের ডিসি Feb 07, 2026
img
সিলেটে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026