জুলাই বিপ্লবে নিহত শ্রমিকদের তালিকা হস্তান্তর করা হয়েছে

জুলাই বিপ্লবে নিহত শ্রমিকদের একটি তালিকা এবং শ্রমিক-কর্মচারী ন্যাশনাল কনভেনশন-২০২৩ এর সারসংক্ষেপ ও ঘোষণাপত্র হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৩০ জুন) রাজধানীর আগারগাঁওয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) কাছে এই তালিকা হস্তান্তর করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও এবি ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

শিমুল বিশ্বাস বলেন, জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী শ্রমজীবী মানুষের মধ্যে প্রায় ৯৭ জন সম্মিলিত শ্রমিক পরিষদ এবং শ্রমিক দলের নেতাকর্মী এবং সক্রিয় সংগঠক ছিলেন।

তিনি বলেন, আন্দোলন এবং সংগ্রাম পরবর্তী পুনঃগঠনের এই প্রক্রিয়ায় নতুন বাংলাদেশ গঠনের যে পর্ব চলছে, সেই পর্বেও শ্রমিক শ্রেণি মুখ্য শক্তি।

শিমুল বিশ্বাস আরো বলেন, যাদের শ্রমে-ঘামে সভ্যতায় দেশ সচল থাকে সে সব ভাগ্যহত শ্রমিক শ্রেণি বাংলাদেশে সবচেয়ে নিগৃহীত, বঞ্চিত, অধিকারহারা। আর এই অধিকারহারা জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে তাদের মুখে হাসি ফোটানোর সঙ্গে সঙ্গে উন্নত বাংলাদেশ গঠনের লড়াই হচ্ছে শ্রমিক শ্রেণির মূল লক্ষ্য। আমরা সেই লক্ষ্যকে এগিয়ে নিতে চাই।

এ সময় শ্রমিক দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা, সমর্থন নিয়ে নতুন বাংলাদেশ গঠন করার জন্য শ্রমিক জাগরণের জন্য শ্রমিক নেতারা দেশজুড়ে সফর করবে।
সিদ্ধান্ত অনুযায়ী ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে।

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
ভারত ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন পাকিস্তান অধিনায়ক Feb 02, 2026
img
অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে ইইউ Feb 02, 2026
img
রোমাঞ্চকর ম্যাচে ফুলহ্যামকে ৩-২ গোলে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড Feb 01, 2026
img
ঈদে ‘মালিক’ নিয়ে ফিরছেন শুভ-মিম Feb 01, 2026
img
শেষ মুহূর্তে এমবাপের গোলে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের Feb 01, 2026
img
দেশের বাজারে কমল স্বর্ণের দাম Feb 01, 2026
ট্রাম্পের বিতর্কিত পদক্ষেপে ঝুঁকিতে ইউক্রেন শান্তি আলোচনা Feb 01, 2026
img
হাসপাতাল চত্বরে ভক্তদের ভিড়ের মাঝে রামচরণ! Feb 01, 2026
img
‘বিফ স্টেক’ বিতর্কে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী সৌমিতৃষার Feb 01, 2026
img
প্রকাশ পেল নেপালে শুটিং হওয়া সেই গান Feb 01, 2026
img
প্রধান ২ সিনেমায় কি তবে দেবের নায়িকা হিসেবে দেখা যাবে সৌমিতৃষাকে? মুখ খুললেন প্রযোজক Feb 01, 2026
img
জান্নাতের টিকিট বিক্রি না করতে পেরে এখন বিকাশ ও এনআইডি নিচ্ছে জামায়াত: কামরুল হুদা Feb 01, 2026
img
১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা : ১১ দলীয় জোট Feb 01, 2026
img
একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার! বিতর্ক বাঁধতেই কী জবাব অভিনেত্রীর? Feb 01, 2026
img
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে ক্যাডার হওয়া কামাল হোসেন বরখাস্ত Feb 01, 2026
img
ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান Feb 01, 2026
img
মেয়র জাহাঙ্গীরের লুঙ্গির তলার লোককেও মনোনয়ন দিতে হয়, আফসোস লাগে: রুমিন ফারহানা Feb 01, 2026