পৃথিবীর চেয়ে দ্বিগুণ বড় পানিসমৃদ্ধ ‘সুপার-আর্থ’ গ্রহের সন্ধান!

খোঁজ মিলেছে আরেকটি ‘সুপার-আর্থ’-এর! পৃথিবীর চেয়ে প্রায় দ্বিগুণ বড় এবং চার গুণ বেশি ভরসম্পন্ন এই নতুন গ্রহটির নাম TOI-1846 b। এটি আমাদের পৃথিবী থেকে প্রায় ১৫৪ আলোকবর্ষ দূরে অবস্থিত এবং এর বয়স প্রায় ৭.২ বিলিয়ন বছর—অর্থাৎ আমাদের পৃথিবীর চেয়েও পুরনো!

এই গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছেন মরক্কোর উকাইমেডেন অবজারভেটরির জ্যোতির্বিদ আব্দেরাহমানে সাউবকিউ-এর নেতৃত্বে কাজ করা গবেষকদল। তাঁরা নাসার TESS (Transiting Exoplanet Survey Satellite)-এর মাধ্যমে এই গ্রহটি শনাক্ত করেন।

কী জানা গেছে এই গ্রহ সম্পর্কে?

গবেষণা অনুযায়ী, TOI-1846 b-এর ব্যাস পৃথিবীর ১.৭৯ গুণ এবং ভর প্রায় ৪.৪ গুণ বেশি। এটি মাত্র ৩.৯৩ দিনে এর নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করে। এই গ্রহের ‘equilibrium temperature’ ধরা হয়েছে ৫৬৮ কেলভিন (প্রায় ২৯৫ ডিগ্রি সেলসিয়াস)। 

বিজ্ঞানীরা বলছেন, গ্রহটি সম্ভবত পানিসমৃদ্ধ (water-rich), তবে এর সঠিক গঠন ও উপাদান জানতে আরও রেডিয়াল ভেলোসিটি (RV) পর্যবেক্ষণের প্রয়োজন। গবেষণা অনুযায়ী, এই পর্যবেক্ষণের জন্য MAROON-X যন্ত্রটি ব্যবহারযোগ্য হতে পারে।

নক্ষত্র TOI-1846 সম্পর্কেও যা জানা গেছে:

এটি আমাদের সূর্যের চেয়ে অনেক ছোট।
এর ভর সূর্যের ৪২ শতাংশ এবং আকার ৪০ শতাংশ।
এর তাপমাত্রা ৩৫৬৮ কেলভিন।
নক্ষত্রটির বয়সও TOI-1846 b-এর মতোই প্রায় ৭.২ বিলিয়ন বছর।
অন্য একটি ‘সুপার-আর্থ’-এর খোঁজ

এর আগে ২০২৫ সালের শুরুতে আরও একটি সুপার-আর্থ আবিষ্কৃত হয়েছিল — HD 20794 d। এটি পৃথিবীর ৬ গুণ ভরসম্পন্ন এবং সম্ভাব্যভাবে এর পৃষ্ঠে তরল পানি থাকতে পারে। এটি ২০ আলোকবর্ষ দূরে একটি সূর্যসদৃশ নক্ষত্রের ‘হ্যাবিটেবল জোন’-এ আবর্তন করছে।

তবে এর কক্ষপথ উপবৃত্তাকার (elliptical) হওয়ায় বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নন, এটি সত্যিই প্রাণধারণে সক্ষম কি না।

TOI-1846 b গ্রহটি ভবিষ্যতে জীবনের সম্ভাবনা ও পানিসম্পদের উপস্থিতি বিশ্লেষণে এক গুরুত্বপূর্ণ ধাপ হতে পারে। গ্রহটির গঠন বিশ্লেষণের মাধ্যমে বিজ্ঞানীরা আরও অনেক অজানা রহস্য উদঘাটনের প্রত্যাশা করছেন।


 ইউটি/টিকে


Share this news on:

সর্বশেষ

img
বিএনপি থেকে বহিষ্কার হয়ে মিষ্টি বিতরণ, ভিডিও ভাইরাল Feb 04, 2026
img
৪৭ পেরিয়ে গেলেও চোখে পড়ছে রানির উজ্জ্বল ত্বক! এই সৌন্দর্যের রহস্য কী? Feb 04, 2026
img
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে রোহিত-কোহলি প্রসঙ্গে মুখ খুললেন ধোনি Feb 04, 2026
img

ঢাকা-৮ আসনে

অর্ধেক ভোটার খুঁজে পাচ্ছেন না মির্জা আব্বাস, কারণ কী? Feb 04, 2026
img
বরিশালের মাটিতে পা রাখলেন তারেক রহমান Feb 04, 2026
img
নারী অধিকার নিয়ে আপস হলে জামায়াতের সঙ্গে জোট টিকবে না: নাহিদ ইসলাম Feb 04, 2026
img
ধর্ম নিয়ে বাড়াবাড়ির উদ্দেশ্য হলো ক্ষমতা: রাজিব Feb 04, 2026
img
টিএসসিতে প্রদর্শিত হবে ‘তাণ্ডব’ Feb 04, 2026
img
শেরপুর-৩ আসনে নতুন তফসিল দেবে ইসি Feb 04, 2026
img
অনিল কাপুর ও বিজয় ভার্মা এবার একসঙ্গে পর্দায়, আসছে ‘ফ্যামিলি বিজনেস’ Feb 04, 2026
img
জামায়াত প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত, আইন কী বলে? Feb 04, 2026
img
এরকম ক্যারেক্টার হাতছাড়া করা উচিত হবে না : মেহজাবীন Feb 04, 2026
img
নেটদুনিয়ায় ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিকের ট্রেলার Feb 04, 2026
img
নারী ক্রিকেটারদের জন্য এইচপি প্রোগ্রাম শুরু, কবে কারা সুযোগ পাচ্ছেন Feb 04, 2026
img
প্রথমবারের মতো আজ ফরিদপুরে জনসভায় যাচ্ছেন তারেক রহমান Feb 04, 2026
img
ইসলামী আন্দোলন নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আজ Feb 04, 2026
img
ওয়েবসাইট থেকে হাজারো এপস্টেইন ফাইল সরাল মার্কিন বিচার বিভাগ Feb 04, 2026
img
শবেবরাতের রাতে আলোচনায় মির্জা ফখরুলের মেয়ের ফেসবুক পোস্ট Feb 04, 2026
img
৭ লাখ ৬৭ হাজার প্রবাসীর ঠিকানায় পৌঁছেছে পোস্টাল ব্যালট Feb 04, 2026
img
১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন Feb 04, 2026