বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক বাণিজ্য চুক্তিতে অগ্রগতির ইঙ্গিত এবং কয়েকটি দেশের ওপর বর্ধিত শুল্ক কার্যকর স্থগিত রাখার ঘোষণা দেয়ার পর বিশ্ববাজারে বাজারে স্বর্ণের দাম কমে গেছে।

বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার (৭ জুলাই) স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্সে ৩ হাজার ৩১১ দশমিক ০৯ ডলারে নেমে আসে। একই সময়ে মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৩২০ দশমিক ৩০ ডলারে।

রোববার ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র কয়েকটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার পথে রয়েছে। ৯ জুলাইয়ের মধ্যে অন্যান্য দেশগুলোকে উচ্চ শুল্কের বিষয়ে জানানো হবে, যা কার্যকর হবে ১ আগস্ট থেকে। এপ্রিল মাসে ট্রাম্প বেশিরভাগ দেশের জন্য ১০ শতাংশ বেস ট্যারিফ এবং অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক ঘোষণা করেছিলেন। তবে কার্যকর হওয়ার তারিখ পিছিয়ে ৯ জুলাই করা হয়, যা আবারও তিন সপ্তাহের জন্য স্থগিত করা হলো।

ওএএনডিএর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, ‘যুক্তরাষ্ট্রের এই সাময়িক স্থগিতাদেশে স্বর্ণের দামে কিছুটা দুর্বলতা দেখা দিয়েছে। দাম আবারও ৩ হাজার ৩২০ ডলারের এর আশেপাশে ওঠানামা করবে। স্বল্পমেয়াদে প্রতিরোধের সীমা হবে ৩ হাজার ৩৬০ ডলার।’

এদিকে ট্রাম্প জানান, যেসব দেশ ব্রিকস জোটের ‘আমেরিকা-বিরোধী নীতি’ অনুসরণ করছে, তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

শুল্ক বৃদ্ধির প্রভাবে মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা দেখা দিয়েছে, ফলে ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনাও কমেছে। বাজারের হিসাব অনুযায়ী, এই মাসে ফেড সুদহার অপরিবর্তিত রাখতে পারে এবং বছরের শেষ নাগাদ মাত্র দুটি কোয়ার্টার-পয়েন্ট কমানোর পূর্বাভাস রয়েছে। এর মধ্যে ট্রাম্প কর ও ব্যয় হ্রাসের একটি বড় প্যাকেজে স্বাক্ষর করেছেন, যা বিশ্লেষকদের মতে মার্কিন ঋণে আরও ৩ ট্রিলিয়ন ডলার যোগ করবে।

এছাড়া সোমবার স্পট সিলভার শূন্য দশমিক ৯ শতাংশ কমে ৩৬ দশমিক ৫৮ ডলার, প্ল্যাটিনাম ২ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৩৫৮ দশমিক ৬২ ডলার এবং প্যালাডিয়াম ১ দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ১১৩ দশমিক ২৩ ডলার প্রতি আউন্সে বেচাকেনা হচ্ছে।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
হাড় ভাঙা শরীর, মানসিক জোরেই টিকে আছেন অমাল মালিক Feb 04, 2026
img
রিয়ালের পাওয়া পেনাল্টি নিয়ে বার্সা প্রেসিডেন্টের উপহাস Feb 04, 2026
img
রাজধানীতে আজ কোথায় কী? Feb 04, 2026
img
আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র: সেন্টকম Feb 04, 2026
img
ক্যামেরার সামনে পোশাক নিয়ে অস্বস্তিতে সানি লিওন Feb 04, 2026
img
শিক্ষার্থীদের অধিকার সুরক্ষায় আসছে নতুন শিক্ষা আইন Feb 04, 2026
img
বরিশালে সমাবেশ শেষে ফরিদপুরে যাবেন তারেক রহমান Feb 04, 2026
img
আমার মা-বোনদের পতিতা বললেন কেন: জাপা মহাসচিব Feb 04, 2026
img
নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ Feb 04, 2026
img
ঢাকার তাপমাত্রা স্থিতিশীল, আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আকাশ Feb 04, 2026
img
ভেনেজুয়েলার মজুত তেল দিয়ে পূর্ণ করা যাবে ৬৪ হাজার স্টেডিয়াম! Feb 04, 2026
img
২০ বছর পর বরিশালে তারেক রহমান, আজ জনসভা বেলস পার্কে Feb 04, 2026
img
‘এপস্টেইন’কে মিডিয়া সামলানোর বুদ্ধি দিয়েছিলেন চমস্কি Feb 04, 2026
img
১৩৭১ কোটি টাকায় দুই লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার Feb 04, 2026
img
৩০ বছর পর একই ফ্রেমে সানি-অক্ষয় Feb 04, 2026
img
যুদ্ধবিরতির মেয়াদ ফুরোতেই কিয়েভে রাশিয়ার নতুন হামলা Feb 04, 2026
img
শান্তি ও উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দুয়ারে আসাদুজ্জামান Feb 04, 2026
img
সাবেক এনবিআর কর্মকর্তা মতিউরের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন Feb 04, 2026
img
পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান এরফানুল হক, বিপিসির দায়িত্বে রেজানুর রহমান Feb 04, 2026
img
৪ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Feb 04, 2026