মিটফোর্ডে নিরাপত্তাহীনতায় ইন্টার্ন চিকিৎসকদের একদিনের কর্মবিরতি

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের নিরাপত্তাহীন পরিবেশের প্রতিবাদে ১ দিনের কর্মবিরতি ঘোষণা করেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

আগামীকাল রোববার সকাল ৮টা থেকে একদিনের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। এ সিদ্ধান্তের মাধ্যমে তারা কলেজ শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন।

শুক্রবার (১২ জুলাই) রাতে ইন্টার্ন ডক্টরস সোসাইটি (আইডিএস), মিটফোর্ড হাসপাতাল শাখার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সাধারণ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, “আমরা, মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকবৃন্দ, ক্যাম্পাস ও হাসপাতালে চলমান নিরাপত্তাহীন পরিবেশের প্রতিবাদে আগামীকাল সকাল ৮:০০ টা থেকে ০১ (এক) দিনের কর্মবিরতিতে যাচ্ছি এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করছি।” 

এছাড়া পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানানো হয় বিবৃতিতে।

চিকিৎসা সেবায় বিরতির এই সিদ্ধান্তের ফলে হাসপাতালের বহির্বিভাগ ও ওয়ার্ড সেবায় স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে জরুরি বিভাগ চালু থাকবে কি না, সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি। বুধবার বিকালে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে প্রকাশ্যে কংক্রিট বোল্ডার দিয়ে শরীর ও মাথা থেঁতলে হত্যা করা হয় ভাঙারি ও পুরনো তারের ব্যবসায়ী মো. সোহাগ ওরফে লাল চাঁদকে। এরপর এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এই ঘটনায় পুলিশ ও র‍্যাব চারজনকে গ্রেপ্তার করেছে, তাদের মধ্যে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠিয়েছে আদালত।

এ ঘটনার সঙ্গে জড়িত যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পাঁচজনকে বহিষ্কারের কথা জানিয়েছে বিএনপি।


ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
যাদের চিন্তা ও ভাষা নারীদের প্রতি অসম্মানজনক, তাদের রাষ্ট্রীয় দায়িত্বে দেখতে চাই না: ববি হাজ্জাজ Feb 02, 2026
img
অনুবাদে গুগলকে টেক্কা দিতে নতুন ঘোষণা চ্যাটজিপিটির Feb 02, 2026
img
হরর থ্রিলারে একসঙ্গে করণ জোহর ও আদিত্য রায় কাপুর Feb 02, 2026
img
আজ চট্টগ্রামের ৩ স্থানে জনসভা করবে জামায়াত Feb 02, 2026
img
নির্বাচন ও গণভোট উপলক্ষে ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন Feb 02, 2026
img
৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: সার্বিয়ান প্রেসিডেন্ট Feb 02, 2026
img
ফুরিয়ে যাচ্ছে সালমানের বক্স অফিস জাদু? নতুন ছবিতে ঘুরে দাঁড়ানোর আশা! Feb 02, 2026
img
বক্স অফিস কাঁপিয়েও এক ধাপে পিছিয়ে ‘ধুরন্ধর’, শীর্ষে 'জাওয়ান' Feb 02, 2026
img
১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা ও দাফন হবে : হাসনাত আবদুল্লাহ Feb 02, 2026
img
করণের নতুন ছবিতে আহান-অনীতের জুটি নিয়ে জল্পনা Feb 02, 2026
img
রোহিতের বাড়িতে গুলির ঘটনায় 'বিষ্ণোই গ্যাং'- এর দায় স্বীকার Feb 02, 2026
img
২ দিনে কত আয় করল রানি মুখার্জির নতুন সিনেমা ‘মারদানি ৩’ Feb 02, 2026
img
ধর্মীয় বিভাজন ইস্যুতে এআর রহমানের পর এবার নিশানায় কপিল Feb 02, 2026
img
সাই পল্লবী নন, ধানুশের নতুন নায়িকা শ্রীলিলা Feb 02, 2026
img
তিন দলের বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে খেলবেন কারা? Feb 02, 2026
img
বাংলাদেশের জন্য ৬০ কোটি ভারতীয় রুপি বাজেট বরাদ্দের প্রস্তাব ভারতের Feb 02, 2026
img
বহিষ্কার প্রসঙ্গে কড়া জবাব দিলেন উর্ফী জাভেদ! Feb 02, 2026
img
বক্স অফিসে বাজিমাত দেখাল ট্রাম্পের স্ত্রী মেলানিয়াকে নিয়ে তথ্যচিত্র Feb 02, 2026
img
সাতক্ষীরায় বিএনপিতে যোগ দিলেন নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মী Feb 02, 2026
img

২০২৫-২৬ অর্থবছর

৭ মাসে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৯.৪৩ বিলিয়ন ডলার Feb 02, 2026