বাংলাদেশ সফরে এলেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জুট

বিশ্বব্যাংকের নবনিযুক্ত দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট ঢাকায় পৌঁছেছেন। চার দিনের এই সরকারি সফরে জুট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

জুট চলতি বছরের ১ জুলাই বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব গ্রহণ করেন। নতুন ভূমিকায় বাংলাদেশ তার প্রথম আনুষ্ঠানিক সফর। এর আগে তিনি ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ, ভুটান এবং নেপালের বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জুট বলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে আমার গড়ে ওঠা বন্ধুত্বের অনেক মধুর স্মৃতি রয়েছে। আমি সবসময় বাংলাদেশের মানুষের সহনশীলতা, সৃজনশীলতা এবং তাদের সন্তানদের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ার দৃঢ় সংকল্প দেখে মুগ্ধ হয়েছি। বাংলাদেশে ফিরে গত দশ বছরে অর্জিত রূপান্তরমূলক পরিবর্তনগুলো সরাসরি দেখার অপেক্ষায় আছি। বিশ্বব্যাংক বাংলাদেশকে একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পথে থাকতে এবং প্রতি বছর কর্মক্ষেত্রে প্রবেশ করা ২০ লাখ তরুণ-তরুণীর জন্য আরও ভালো কর্মসংস্থান তৈরিতে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ডাচ নাগরিক জুট ১৯৯৯ সালে বিশ্বব্যাংকে যোগদান করেন এবং ক্রমবর্ধমান দায়িত্বশীল পদে কাজ করেছেন। তিনি সম্প্রতি ব্রাজিলের বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি অপারেশনাল পলিসি অ্যান্ড কান্ট্রি সার্ভিসেস ভাইস প্রেসিডেন্সিতে কৌশল, ফলাফল, ঝুঁকি এবং শিক্ষা পরিচালক ছিলেন। তিনি তুরস্ক, কমোরোস, ইরিত্রিয়া, কেনিয়া, রুয়ান্ডা, সেশেলস এবং সোমালিয়ার কান্ট্রি ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিশ্বব্যাংক প্রথম উন্নয়ন সহযোগীদের মধ্যে অন্যতম ছিল যারা বাংলাদেশকে সমর্থন করেছিল। তখন থেকে বাংলাদেশকে প্রায় ৪৬ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে, যার বেশিরভাগই অনুদান বা সহজ শর্তে ঋণ। বর্তমানে বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) দ্বারা সমর্থিত বৃহত্তম চলমান কর্মসূচিগুলোর মধ্যে বাংলাদেশের একটি রয়েছে।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
রাত পোহালেই বিয়ে বিজয়-রাশমিকার! তারকাজুটির বিয়ের তথ্য ফাঁস? Feb 01, 2026
img
যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করল স্কটল্যান্ড Feb 01, 2026
img

সিইসির সঙ্গে বৈঠক

ভোটার মাইগ্রেশন অস্বাভাবিক : নজরুল ইসলাম Feb 01, 2026
img
ধর্ম যার যার, রাষ্ট্র হবে সবার : হাবিব Feb 01, 2026
img
বাংলার মানুষ ভারত-আমেরিকার ইনসাফ দেখতে চায় না: চরমোনাই পীর Feb 01, 2026
img
জনগণকে বলতে শুনেছি টাকা নিলেও ভোট ঠিকমতো দেবে: আসিফ Feb 01, 2026
img
সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান Feb 01, 2026
img
অভিনয়ের স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মা, তবুও অনড় ছিলেন সায়নী গুপ্ত Feb 01, 2026
img

হাসনাত আব্দুল্লাহ

কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না Feb 01, 2026
img
জেলায় জেলায় শান্তি কমিটি হচ্ছে, জানে না ইসি: নজরুল ইসলাম খান Feb 01, 2026
img
নির্বাচনী প্রচারণার সামগ্রিক চিত্র খুবই ইতিবাচক, ইইউ প্রতিনিধিকে ড. ইউনূস Feb 01, 2026
img
গুরুতর চোখের রোগে আক্রান্ত ইমরান খান Feb 01, 2026
img
বিশ্বকাপের বদলে পিসিবির নতুন টুর্নামেন্ট ‘দ্য পাকিস্তান’ Feb 01, 2026
img
ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Feb 01, 2026
img
জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললো ছাত্রদল সভাপতি Feb 01, 2026
img
ক্রীড়াঙ্গনের প্রিয় মুখ মোস্তফা কামাল আর নেই Feb 01, 2026
img
হাসিনার চোখে চোখ রেখে বলেছিলাম তারেক রহমান আসবে ইনশাল্লাহ: পার্থ Feb 01, 2026
img
ঢাকা দক্ষিণ সিটিতে গ্যাস সরবরাহে বিঘ্ন, তিতাস গ্যাস কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ Feb 01, 2026
img

সালাহউদ্দিন আহমদ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে Feb 01, 2026
img
একীভূত হচ্ছে ইলন মাস্কের স্পেসএক্স ও এক্সএআই Feb 01, 2026