বাংলাদেশে পোশাক শিল্পে বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের পোশাক শিল্পে বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করতে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রোববার (১৪ জুলাই) ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে দুই দেশের পোশাক ও টেক্সটাইল শিল্পে সম্ভাব্য বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে বিজিএমইএ সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক ফয়সাল সামাদ ও সদস্য ইসরাফিল আতিক উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন কোরিয়ান দূতাবাসের কনসাল কিম জিয়ং কি এবং হাইসাং টিএনসি করপোরেশনের কান্ট্রি হেড নোহ চি উত্ত।

বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, দক্ষিণ কোরিয়ার ম্যান-মেইড ফাইবার, টেক্সটাইল যন্ত্রপাতি, কেমিক্যাল ডাইস ও অন্যান্য কাঁচামালের জন্য বাংলাদেশ একটি প্রতিশ্রুতিশীল বাজার। অন্যদিকে, কোরিয়া বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় পোশাক রপ্তানি গন্তব্য।

তিনি বাংলাদেশের পোশাক শিল্পের শুরুতে দক্ষিণ কোরিয়ার কারিগরি ও প্রশিক্ষণমূলক সহায়তার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন এবং কোরিয়ায় রপ্তানি বাড়ানো ও বাংলাদেশে অ-বস্ত্র খাতে কোরিয়ান বিনিয়োগ উৎসাহিত করার বিষয়ে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।

বিজিএমইএ নেতারা বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে উভয় দেশের বাজারসংক্রান্ত জ্ঞান বিনিময় এবং উদ্যোক্তাদের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি করা জরুরি।

রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণে ইপিজেড আইন, ২০১৯-কে শ্রম আইন ২০০৬–এর সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করা প্রয়োজন। তিনি শ্রমিকদের উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি চট্টগ্রাম বন্দরকে আরও কার্যকর করার ওপরও গুরুত্বারোপ করেন।

উভয় পক্ষ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন। তারা মত প্রকাশ করেন, এসব চুক্তি হলে উভয় দেশই বাণিজ্য ও বিনিয়োগে উপকৃত হবে।

এফপি/এস এন

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026
img
বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়েও সন্তুষ্ট নন রিশাদ, জানালেন কারণ Feb 06, 2026
img
পর্যটক ভিড় নিয়ন্ত্রণে জাপানের ঐতিহ্যবাহী ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল Feb 06, 2026
img
চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ Feb 05, 2026
img
জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান Feb 05, 2026
img
যশোরে নারীকে হেনস্তার ঘটনায় ৭ জনকে তলব Feb 05, 2026
img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 05, 2026
হঠাৎ বিদায়ের ঘোষণা তরুণ অভিনেত্রীর Feb 05, 2026
img
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ২ পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ২০ Feb 05, 2026