আপনার পাসওয়ার্ড ফাঁস হয়েছে কি না, যাচাই করুন এই ৪ টুলে

ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, লিংকডইনসহ জনপ্রিয় সোশ্যাল মিডিয়াগুলোতে অনেকেরই রয়েছে সরব উপস্থিতি। এত এত সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট থাকায় একই পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহার করার প্রবণতা দেখা যায়।

ভেবে দেখেছেন কি একবার পাসওয়ার্ড হ্যাক হলে সব সোশাল অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নেওয়ার সুযোগ পেয়ে যাবে হ্যাকাররা। তাই নিরাপত্তার গলদ এড়াতে শক্তপোক্ত পাসওয়ার্ড ব্যবহারের বিকল্প নেই।

কিন্তু কীভাবে বুঝবেন আপনার পাসওয়ার্ডটি হ্যাকাররা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে কি না? এখানে এমন চারটি টুলের সন্ধান রয়েছে, যার মাধ্যমে সহজেই জেনে নিতে পারবেন আপনার পাসওয়ার্ড সুরক্ষিত রয়েছে কি না।

হ্যাভ আই বিন পনড
জনপ্রিয় এই প্ল্যাটফর্মে গিয়ে নিজের ই-মেইল আইডি দিলেই জেনে নেওয়া যায় আপনার অ্যাকাউন্টের কোনো তথ্য হাতানো হয়েছে কি না। পাশাপাশি নিজের বর্তমান পাসওয়ার্ড ব্যবহার না করেও দেখে নিতে পারবেন, কোন কোন পাসওয়ার্ড ইতোমধ্যেই ফাঁস হয়ে গেছে।

গুগল ক্রোমের পাসওয়ার্ড ম্যানেজার
গুগল অ্যাকাউন্টে যেসব তথ্য সেভ রেখেছেন, তা সুরক্ষিত কি না এবং আপনার বর্তমান পাসওয়ার্ডটিও বিপদমুক্ত কি না জানিয়ে দেব এই প্ল্যাটফর্ম। আপনার যাবতীয় তথ্য পরীক্ষানিরীক্ষা করে কোনো সন্দেহজনক গতিবিধি দেখলে এই পাসওয়ার্ড ম্যানেজার নিজে থেকেই সতর্কবার্তা পাঠায়। এখানেই শেষ নয়, কোন পাসওয়ার্ড দুর্বল, কোনটি পুনর্ব্যবহার করা হচ্ছে, সেসবও জানান দেয় গুগল পাসওয়ার্ড ম্যানেজার। পাশাপাশি কী ধরনের পাসওয়ার্ড দিলে নিরাপদ থাকবে সোশ্যাল অ্যাকাউন্ট, সেই পরামর্শও দেয়।

মাইক্রোসফট এজ পাসওয়ার্ড মনিটর
এটি উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য আদর্শ প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেভ করে রাখা কোনো পাসওয়ার্ড যদি হ্যাকারদের খপ্পরে পড়ে থাকে তা জানিয়ে দেবে এই প্ল্যাটফর্ম।

গুগলের ডার্ক ওয়েব মনিটরিং টুল
আপনার ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে চলে যাচ্ছে না তো? এবার সেই তথ্য পেয়ে যাবেন অনায়াসে। গুগলের ডার্ক ওয়েব মনিটরিং ফিচারের কাজ হলো ডার্ক ওয়েব স্ক্যান করা। আর তাতেই জানা যায় আপনার ই-মেইল, ফোন নম্বর এবং পাসওয়ার্ডগুলো সুরক্ষিত কি না। যদি আপনার কোনো তথ্য ফাঁস হয়ে গিয়ে থাকে, তবে তা নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে।

এফপি/ টিকে

Share this news on:

সর্বশেষ

img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026
img
বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়েও সন্তুষ্ট নন রিশাদ, জানালেন কারণ Feb 06, 2026
img
পর্যটক ভিড় নিয়ন্ত্রণে জাপানের ঐতিহ্যবাহী ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল Feb 06, 2026
img
চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ Feb 05, 2026
img
জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান Feb 05, 2026
img
যশোরে নারীকে হেনস্তার ঘটনায় ৭ জনকে তলব Feb 05, 2026
img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 05, 2026
হঠাৎ বিদায়ের ঘোষণা তরুণ অভিনেত্রীর Feb 05, 2026
img
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ২ পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ২০ Feb 05, 2026
img
আগামীর অর্থনীতি হবে মানুষের কল্যাণের জন্য : জামায়াত আমির Feb 05, 2026
img
কেন মীরা নায়ার ও নন্দিতা দাসের নামও ‘এপস্টেইন’ ফাইল্‌স-এ? Feb 05, 2026
img
মেঘালয়ে অনুমোদনহীন কয়লাখনিতে বিস্ফোরণে প্রাণ গেল অন্তত ১৬ জনের Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন Feb 05, 2026
img
নির্বাচনে সাইবার নিরাপত্তা এখন গুরুত্বপূর্ণ ইস্যু : ইউনেস্কো প্রতিনিধি Feb 05, 2026
img
মাদ্রাসা শিক্ষকদের জন্য সুসংবাদ Feb 05, 2026