বন্ধ হচ্ছে ইউটিউবের ট্রেন্ডিং ফিচার!

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব নিয়মিতই নতুন নতুন ফিচার যুক্ত করে, আবার সময়ের চাহিদা অনুযায়ী কিছু পুরোনো ফিচার বন্ধও করে দেয়। সেই ধারাবাহিকতায় এবার বন্ধ হচ্ছে বহুদিনের পরিচিত ‘ট্রেন্ডিং’ বিভাগ। ইউটিউব জানিয়েছে, আগামী ২১ জুলাই থেকে এই ফিচারটি আর থাকছে না, কারণ এটি এখন আর ব্যবহারকারীদের কাছে আগের মতো জনপ্রিয় নয়।

প্ল্যাটফর্মটির দাবি, বর্তমানে দর্শকরা ভিডিও ট্রেন্ড সম্পর্কে জানতে একক তালিকার পরিবর্তে বিভিন্ন মাধ্যমে যেমন, রিকমেন্ডেশন, সার্চ সাজেশন, সাবস্ক্রিপশন ফিড, কমিউনিটি ট্যাব ও মন্তব্য ঘরের মাধ্যমেই পছন্দের কনটেন্ট খুঁজে নিচ্ছেন। ফলে ট্রেন্ডিং বিভাগ আর আগের মতো প্রয়োজনীয়তা বহন করছে না।

ইউটিউব এক বিবৃতিতে জানায়, ২০১৫ সালে আমরা যখন ‘ট্রেন্ডিং’ চালু করি, তখন ভাইরাল ভিডিও মানেই ছিল এমন কিছু, যা সবাই একসঙ্গে দেখছেন। তখন একটি তালিকাই যথেষ্ট ছিল। কিন্তু এখন ফ্যান বেস ও কমিউনিটি নির্ভর নানা ‘মাইক্রো-ট্রেন্ড’ তৈরি হচ্ছে, যা একটি মাত্র তালিকায় তুলে ধরা সম্ভব নয়।

ট্রেন্ডিং বিভাগ সরিয়ে ইউটিউব ব্যবহারকারীদের জন্য চালু থাকবে ‘ইউটিউব চার্টস’। ২০১৮ সালে চালু হওয়া এই ফিচারে দেখা যাবে,ট্রেন্ডিং মিউজিক ভিডিও, সাপ্তাহিক শীর্ষ পডকাস্ট এবং আলোচিত সিনেমার ট্রেলার। ইউটিউব জানিয়েছে, ভবিষ্যতে এতে আরও বিভাগ যোগ করার পরিকল্পনা রয়েছে।

বিশ্লেষকদের মতে, ইউটিউবের অ্যালগরিদম-ভিত্তিক ভিডিও সাজেশন এখন ব্যবহারকারীদের প্রধান ভরসা। গত পাঁচ বছরে ট্রেন্ডিং পেজের দর্শকসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। তার বদলে দর্শকরা এখন ভিডিও খুঁজছেন স্বয়ংক্রিয় রিকমেন্ডেশন, চ্যানেল সাবস্ক্রিপশন, এবং সার্চ রেজাল্টের মাধ্যমে।

এক বিবৃতিতে ইউটিউব আরও জানায়, আমরা এখন দর্শকদের পছন্দ অনুযায়ী ভিডিও দেখাতে চাই, যাতে তারা সহজেই নিজেদের আগ্রহের বিষয়বস্তু খুঁজে পান। তাই আমরা আরও প্রাসঙ্গিক ও ব্যক্তিগতকৃত ভিডিও প্রদর্শনের দিকে মনোযোগ দিচ্ছি।

ইউটিউব নির্মাতাদের জন্যও চালু করেছে নতুন কিছু টুলস ও ফিচার। এর মধ্যে রয়েছে:

১. ইন্সপেরেশন ট্যাব: ইউটিউব স্টুডিওতে এই ট্যাবে চ্যানেল অনুযায়ী নতুন ভিডিও আইডিয়ার পরামর্শ পাওয়া যাবে।
২. হাইপ ফিচার: নতুন ও উদীয়মান নির্মাতাদের ভিডিও বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে।
৩. ক্রিয়েট অন দ্য রেইস: ইউটিউবের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া ও চ্যানেলে উদীয়মান নির্মাতাদের তুলে ধরা হবে।
৪. ইউটিউবের এই পরিবর্তন তাদের দর্শক অভ্যাস ও প্রযুক্তির বিবর্তনের সঙ্গে মানিয়ে নেয়ার একটি প্রয়াস। ২০১৫ সালের তুলনায় এখন ইউটিউব শুধু
৫. অপেশাদার ভিডিওর জায়গা নয় এটি একটি বৃহৎ মিডিয়া প্ল্যাটফর্ম, যেখানে পেশাদার নির্মাতাদের কনটেন্টের প্রতিযোগিতা চলছে।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026
img
বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়েও সন্তুষ্ট নন রিশাদ, জানালেন কারণ Feb 06, 2026
img
পর্যটক ভিড় নিয়ন্ত্রণে জাপানের ঐতিহ্যবাহী ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল Feb 06, 2026
img
চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ Feb 05, 2026
img
জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান Feb 05, 2026
img
যশোরে নারীকে হেনস্তার ঘটনায় ৭ জনকে তলব Feb 05, 2026
img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 05, 2026
হঠাৎ বিদায়ের ঘোষণা তরুণ অভিনেত্রীর Feb 05, 2026
img
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ২ পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ২০ Feb 05, 2026
img
আগামীর অর্থনীতি হবে মানুষের কল্যাণের জন্য : জামায়াত আমির Feb 05, 2026
img
কেন মীরা নায়ার ও নন্দিতা দাসের নামও ‘এপস্টেইন’ ফাইল্‌স-এ? Feb 05, 2026
img
মেঘালয়ে অনুমোদনহীন কয়লাখনিতে বিস্ফোরণে প্রাণ গেল অন্তত ১৬ জনের Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন Feb 05, 2026
img
নির্বাচনে সাইবার নিরাপত্তা এখন গুরুত্বপূর্ণ ইস্যু : ইউনেস্কো প্রতিনিধি Feb 05, 2026