গোপালগঞ্জে বাসচাপায় নিহত ৩ আহত ৫

গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় বাসচাপায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন।

বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ-কোটালীপাড়ার অভ্যন্তরীণ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আবুল কালাম মোল্লা (৪৫), হামিম (৩৫) ও আল আমিন (৩৫)।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আরটিভি অনলাইনকে জানান, বৃহস্পতিবার দুপুরে মায়ের দোয়া নামে একটি যাত্রীবাহী লোকাল বাস কোটালীপাড়া থেকে গোপালগঞ্জ আসছিল। পথে দত্তডাঙ্গা এলাকায় বাসটি দুজন পথচারীকে চাপা দিয়ে পালানোর সময় কাঠি এলাকায় একটি যাত্রীবাহী ভ্যানে ধাক্কা দেয়।

এ ঘটনায় দুজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। ভ্যানের যাত্রী আল আমিনকে গুরুতর আহত অবস্থায় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

এদিকে ঘাতক বাসটি ফেলে রেখে চালক পালিয়ে গেলে উত্তেজিত জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।

এফপি/টিএ  

Share this news on:

সর্বশেষ

img
সাইফের সঙ্গে বিয়ের আগে সানির প্রেমে পড়েছিলেন অমৃতা! Feb 08, 2026
img
বিএনপি জোট ক্ষমতায় এলে ভোলার দৃশ্যমান উন্নয়ন হবে: পার্থ Feb 08, 2026
img
নাহিদ ইসলামের আসনে জনসভায় যোগ দেবেন জামায়াত আমির Feb 08, 2026
img
জরুরী বৈঠকে যোগ দিতে পাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি Feb 08, 2026
img
জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু Feb 08, 2026
img
এর আগে রক্ষিতের সঙ্গে কী কারণে বাগ্‌দান ভেঙে যায় রাশ্মিকার? Feb 08, 2026
img
উন্নত ও নিরাপদ বাংলাদেশের পথিকৃৎ হবেন তারেক রহমান: পুতুল Feb 08, 2026
img
আমরা আস্ফালন, লম্পজম্প দেখিয়ে রাজনীতি করি না: এ্যানি Feb 08, 2026
img
ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে খালেদরা Feb 08, 2026
img
মালয়েশিয়ায় নরেন্দ্র মোদিকে দেওয়া হলো লাল গালিচা সংবর্ধনা Feb 08, 2026
img
কোন উপায়ে নিজের রাগকে বশে রাখেন জয়দীপ আহলাওয়াত? Feb 08, 2026
img

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন Feb 08, 2026
img
নোয়াখালীতে ২৬১ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ Feb 08, 2026
img
থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, আলোচনায় ৩টি প্রধান রাজনৈতিক দল Feb 08, 2026
img
পর্দার ‘কোচ’ সুনীল থাপার প্রয়াণে আবেগঘন প্রিয়ঙ্কা Feb 08, 2026
img
আফগানিস্তানে পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ল মিনিবাস, নিহত অন্তত ১৫ Feb 08, 2026
img
অক্ষয় খান্নার সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন কঙ্গনা! Feb 08, 2026
img
‘ভারতীয় গণমাধ্যম কল্পকাহিনী তৈরি করছে’ মন্তব্য পিসিবির Feb 08, 2026
img
স্বর্ণের বাজারে বড় পতন, আজ থেকে বিক্রি হবে নতুন দামে Feb 08, 2026
img
ঢাকায় আজ ৬ স্থানে তারেক রহমানের জনসভা Feb 08, 2026