বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪২ জন, ৬ জনের অবস্থা আশঙ্কাজনক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বর্তমানে চিকিৎসাধীন ৪২ জন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন ৬ জন।

আজ বৃহস্পতিবার রাত ৮টার পর এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহম্মদ নাসির উদ্দিন।

ব্রিফিংয়ে অধ্যাপক মোহম্মদ নাসির উদ্দিন বলেন, ‘গত দুই দিনে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে থাকা ২৩ রোগীর মধ্যে ১৩ জনের অবস্থার উন্নতি ঘটেছে। তাদের মধ্যে অনেককেই দু-এক দিনের মধ্যে রিলিজ দেওয়া হতে পারে।

আগুনে পোড়া রোগীর অবস্থা সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে উল্লেখ করে মোহম্মদ নাসির উদ্দিন বলেন, ‘সিভিয়ার ক্যাটাগরিতে থাকা ১৩ রোগীর মধ্যে কয়েকজন সামনের দিনগুলোতে হয়তো ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে চলে আসতে পারেন। বর্তমানে আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন ৮ জন।’

এ সময় এক প্রশ্নের জবাবে অধ্যাপক মোহম্মদ নাসির উদ্দিন বলেন, ‘সিঙ্গাপুর ও ভারতীয় চিকিৎসক দলের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। মাল্টিডিসিপ্লিনারি বোর্ডের মাধ্যমে চিকিৎসাবিষয়ক সিদ্ধান্ত তারা নিচ্ছেন।’ একই সঙ্গে চীন থেকে আসা চিকিৎসক দলের সঙ্গে আগামীকাল তাদের বৈঠক হতে পারে বলেও জানান তিনি।


বার্ন ইনস্টিটিউটের পরিচালক বলেন, ‘এ মুহূর্তে রক্তের কোনো প্রয়োজন নেই। পাশাপাশি স্কিন ডোনেশনও তারা আপাতত নিচ্ছেন না।

এ ছাড়া অনেকে আর্থিক সাহায্য দিতে চাচ্ছেন, সেটিরও প্রয়োজন নেই। চিকিৎসাসংক্রান্ত সব খরচ সরকার বহন করছে।’

গত সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৩১ জন নিহত ও ১৬৫ জন আহত হওয়ার তথ্য দিয়েছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। পরে এ ঘটনায় আহত আরো তিনজনের মৃত্যু হয়েছে। সে হিসাবে সব মিলিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ায় ৩৪।

এদিকে আজ সকাল সাড়ে ১০টা নাগাদ পাওয়া হালনাগাদ তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, এ ঘটনায় নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২৯। পরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরো দুজনের মৃত্যু হয়েছে। তাদের হিসাব অনুযায়ী, এ ঘটনায় নিহতের সংখ্যা ৩১।

এ ছাড়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ আজ এক বিবৃতিতে বলেছে, বিমান বিধ্বস্তের ঘটনায় মোট ২২ জন নিহত হয়েছেন। পরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরো দুজনের মৃত্যু হয়েছে। তাদের হিসাব অনুযায়ী, এ ঘটনায় নিহতের সংখ্যা ২৪।


ইউটি/টিএ



Share this news on:

সর্বশেষ

img
আজ আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ Feb 08, 2026
img
সাইফের সঙ্গে বিয়ের আগে সানির প্রেমে পড়েছিলেন অমৃতা! Feb 08, 2026
img
বিএনপি জোট ক্ষমতায় এলে ভোলার দৃশ্যমান উন্নয়ন হবে: পার্থ Feb 08, 2026
img
নাহিদ ইসলামের আসনে জনসভায় যোগ দেবেন জামায়াত আমির Feb 08, 2026
img
জরুরী বৈঠকে যোগ দিতে পাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি Feb 08, 2026
img
জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু Feb 08, 2026
img
এর আগে রক্ষিতের সঙ্গে কী কারণে বাগ্‌দান ভেঙে যায় রাশ্মিকার? Feb 08, 2026
img
উন্নত ও নিরাপদ বাংলাদেশের পথিকৃৎ হবেন তারেক রহমান: পুতুল Feb 08, 2026
img
আমরা আস্ফালন, লম্পজম্প দেখিয়ে রাজনীতি করি না: এ্যানি Feb 08, 2026
img
ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে খালেদরা Feb 08, 2026
img
মালয়েশিয়ায় নরেন্দ্র মোদিকে দেওয়া হলো লাল গালিচা সংবর্ধনা Feb 08, 2026
img
কোন উপায়ে নিজের রাগকে বশে রাখেন জয়দীপ আহলাওয়াত? Feb 08, 2026
img

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন Feb 08, 2026
img
নোয়াখালীতে ২৬১ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ Feb 08, 2026
img
থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, আলোচনায় ৩টি প্রধান রাজনৈতিক দল Feb 08, 2026
img
পর্দার ‘কোচ’ সুনীল থাপার প্রয়াণে আবেগঘন প্রিয়ঙ্কা Feb 08, 2026
img
আফগানিস্তানে পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ল মিনিবাস, নিহত অন্তত ১৫ Feb 08, 2026
img
অক্ষয় খান্নার সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন কঙ্গনা! Feb 08, 2026
img
‘ভারতীয় গণমাধ্যম কল্পকাহিনী তৈরি করছে’ মন্তব্য পিসিবির Feb 08, 2026
img
স্বর্ণের বাজারে বড় পতন, আজ থেকে বিক্রি হবে নতুন দামে Feb 08, 2026