© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অক্ষয় কুমারের ‘জানোয়ার’ হওয়ার পেছনে ছিল দুটি বিশেষ কারণ!

শেয়ার করুন:
অক্ষয় কুমারের ‘জানোয়ার’ হওয়ার পেছনে ছিল দুটি বিশেষ কারণ!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩২ এএম | ২৭ জুলাই, ২০২৫
বলিউডের একসময়কার রাজা হিসেবে খ্যাত অক্ষয় কুমার এখনো জনপ্রিয়তার শীর্ষে থাকলেও সাম্প্রতিক সময়ে একের পর এক ফ্লপ ছবি তাঁকে ‘ফ্লপ মাস্টার’ তকমা এনে দিয়েছে। তবু অ্যাকশন, কমেডি ও দেশাত্মবোধক চরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে তিনি এখনও দর্শকের হৃদয়ে জায়গা করে আছেন। ক্যারিয়ারের শুরুর দিকে পরিচালক সুনীল দর্শনের সঙ্গে একাধিক সফল ছবিতে কাজ করেছিলেন অক্ষয়, যদিও পরবর্তীতে তাদের সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্যে আসে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয়ের ক্যারিয়ার ও তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে অকপটে কথা বলেন সুনীল দর্শন। সুনীল বলেন, অক্ষয় যখন ইন্ডাস্ট্রিতে এলেন, তিনি ছিলেন দারুণ হ্যান্ডসাম। ক্যারিয়ারের প্রথম আট বছরে কিছুটা অগ্রগতি পেলেও পরপর ১৩-১৪টি ছবি ফ্লপ হয়। এমনকি বড় পরিচালকদের সঙ্গেও তার ছবি চলছিল না। তিনি মিঠুন চক্রবর্তীর মতো হয়ে গিয়েছিলেন, যিনি না দেখেই ছবিতে সই করতেন। এই অভ্যাসই অক্ষয়ের ক্যারিয়ারে ক্ষতি করেছিল।



‘জানোয়ার’ ছবির প্রসঙ্গে সুনীল দর্শন বলেন, ‘আমার কাছে তখন এমন অনেক অভিনেতার তালিকা ছিল যারা আমার সঙ্গে কাজ করতে চায়। কিন্তু আমি অক্ষয় কুমারকেই বেছে নিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল তার মধ্যে এখনও কিছু আছে। দুইটি কারণে আমি তাকে সাইন করি-  প্রথমত, তিনি দেখতে খুব সুন্দর এবং দ্বিতীয়ত, তিনি শৃঙ্খলাবদ্ধ। তিনি পরিচালকের দৃষ্টিভঙ্গি বুঝতে পারতেন।’

বলিউডের ১৯৯৯ সালের সিনেমা ‘জানোয়ার’-এ অক্ষয় কুমার অভিনয় করেন বাদশা নামে এক চরিত্রে। শুরুতে সে একজন অপরাধী ছিল, নানা অপরাধে জড়িয়ে পড়েছিল- যাকে পর্দার গল্পে ‘জানোয়ার’ হিসেবে আখ্যা দেওয়া হয়। কিন্তু একসময় তার জীবনে এক পরিত্যক্ত শিশু আসে, যাকে সে নিজের সন্তান মনে করে বড় করতে শুরু করে। তখন সে নিজের পরিচয় বদলে বাবু লোহা নামে নতুন জীবন শুরু করে।

কেএন/টিকে

মন্তব্য করুন