আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমল পেঁয়াজের দাম

ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দেশের বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। গত দুই দিনের ব্যবধানে প্রতি কেজিতে সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত কমেছে দাম। ব্যবসায়ীদের মতে, পেঁয়াজের সরবরাহ ঠিক থাকলে দাম আরো কমতে পারে।

রবিবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ভারত থেকে একটি পেঁয়াজবোঝাই ট্রাক হিলি বন্দরে প্রবেশের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা হয়।

ট্রাকটিতে প্রায় ৩০ টন পেঁয়াজ ছিল। প্রথম চালানটি আমদানি করেছে মেসার্স জগদীশ চন্দ্র রায় নামের একটি প্রতিষ্ঠান।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়েও ভারত থেকে পেঁয়াজ আমদাানি শুরু হয়েছে। রবিবার বিকেলে আমদানিকারক প্রতিষ্ঠান রেবতী কুমার বিশ্বাসের অয়ন ট্রেডার্স দুই ট্রাক ভর্তি ৫০ টন পেঁয়াজ আমদানি করে।
এ ছাড়া পেঁয়াজভর্তি ১৪টি ট্রাক ভারতের ঘোজাডাঙা বন্দরে অপেক্ষায় রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে এসেছে ৭৭৯ টন পেঁয়াজ। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২৭টি ট্রাকে এসব পেঁয়াজ আনা হয়।

এর আগে গত বৃহস্পতিবার চারটি ট্রাকে ১০০ টন পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দরে আনা হয়।

আমদানিকারকরা বলছেন, দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকার আমদানির অনুমতি দিয়েছে। আমদানির গতি অব্যাহত থাকলে পেঁয়াজের দাম কমে আসবে এবং বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে।

মাসুম হোসেন নামের এক ক্রেতা বলেন, ‘দিন দিন সব কিছুর দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এর মধ্যে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় আমরা বিপাকে পড়ে যাই। এতে ক্রয় করতে সমস্যা হচ্ছিল।

দুই দিন আগে পেঁয়াজ কেজিতে ৭৫ টাকা করে কিনলেও আজ ৬৫ টাকায় কিনেছি। পেঁয়াজের দাম আরো কমলে আমাদের সাধারণ ক্রেতাদের জন্য ভালো হবে।’

পেঁয়াজ বিক্রেতা আবু তাহের বলেন, ‘ভারত থেকে আমদানি খবরে বাজারে দেশি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। দুই দিন আগে পাইকারিতে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৭৫-৮০ টাকা দরে। আজ তা কমে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ টাকা দরে। কমেছে কেজিতে ১০-১৫ টাকা। আমরা কম দামে কিনলে কমে বিক্রি করব।’ ভারত থেকে পেঁয়াজ প্রচুর আমদানি হলে দাম আরো কমবে বলে মনে করছেন বিক্রেতারা।

এফপি/ এসএন 

Share this news on:

সর্বশেষ

img
‘এর আগে সোনমকে এত সুন্দর লাগেনি’ Feb 03, 2026
img
শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও কমেনি যানজট Feb 03, 2026
img
আমিরের জন্যে ঘুড়ি, গান আর বাঙালি খাবার সহ মুর্শিদাবাদে কী কী আয়োজন করলেন অরিজিৎ? Feb 03, 2026
img
বিএসইসির সাবেক কমিশনারসহ ২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা Feb 03, 2026
img
দামের ঝাঁঝেই চমকে দিচ্ছে মলাইকার রেস্তোরাঁ! Feb 03, 2026
img
আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড, বঙ্গভবনে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল Feb 03, 2026
img
সাবেক সচিব শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা Feb 03, 2026
img
ডিম্বাণু সংরক্ষণ বিতর্ক পেরিয়ে ফের আলোচনায় অভিনেতা রাম চরণের স্ত্রী উপাসনা! Feb 03, 2026
img
কক্সবাজারে ৬১টি যৌথ অভিযানে গ্রেপ্তার ৮০ Feb 03, 2026
img
হামলার আগে থেকেই চলছিল নজরদারি, পুলিশি তদন্তে বিশ্নোইয়ের পরিকল্পনা ফাঁস Feb 03, 2026
img
ভূতাপেক্ষ পদোন্নতি পেলেন সরকারি কলেজের ২০৬ শিক্ষক Feb 03, 2026
img
গাজীপুরে ৭ জনকে হত্যা, ৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Feb 03, 2026
img
ওই হাসিমুখগুলোর কাছে দেওয়া আমার প্রতিশ্রুতিটা রাখতে হবে: জাইমা রহমান Feb 03, 2026
img
নিবন্ধিত হজযাত্রীদের ভিসা আবেদনের তারিখ ঘোষণা Feb 03, 2026
img
সুযোগ পেতে নিজেকেই প্রযোজক বা পরিচালক হতে হয় : অমৃতা Feb 03, 2026
img
সাইফুল আলমের ব্যাংক হিসাব ফ্রিজ, জমি ক্রোক Feb 03, 2026
বেনিফিট যারা আমাকে ভোট দেবেন না, তারাও পাবেন Feb 03, 2026
রমজানকে সেরা মাস বানানোর কৌশল | ইসলামিক টিপস Feb 03, 2026
রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান বিএনপির Feb 03, 2026
আমি যা বোলব ঠিক তেমনটাই প্রচার করবেন, প্রকাশ করবেন Feb 03, 2026