© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৩ দিন পর বন্ধ করে দেয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট

শেয়ার করুন:
৩ দিন পর বন্ধ করে দেয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৮ পিএম | ২৩ আগস্ট, ২০২৫
কাপ্তাই বাঁধে পানির মজুত স্বাভাবিক হওয়ায় বন্ধ করে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট।

শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টায় বিষয়টি নিশ্চিত কাপ্তাই কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

তিনি জানান, উজান থেকে পানি নামার প্রবণতা কমে যাওয়ায় হ্রদের পানি বৃদ্ধি হার কমেছে। এছাড়া ৩ দিন জলকপাট খোলা থাকায় উজানে প্লাবিত নিম্নাঞ্চলের পানি কমে যাওয়ার ফলে বাঁধে জলকপাট বন্ধ করে দেয়া হয়েছে।

তিনি জানান, কাপ্তাই হ্রদের পানির ধারন ক্ষমতা ১০৯ এমএসএল। বর্তমানে হ্রদের পানির স্তর ১০৮.১৫ এমএসএল রয়েছে। জলকপাট বন্ধ থাকলেও বিদ্যুৎ উৎপাদনে ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে কর্ণফুলী নদীতে।

তিনি আরও জানান, যদি আবারও পানি বাড়ার প্রবণতা দেখা দেয়, তাহলে পুনরায় জলকপাট খুলে দেয়া হবে।

প্রসঙ্গত, হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় দফায় বুধবার রাত ৮টায় কাপ্তাই বাধের সব জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়েছিল।

কেএন/টিকে


মন্তব্য করুন