ভোমরা বন্দরে ৯৭৮ কোটি টাকার রাজস্ব আদায়

বাণিজ্য ব্যবস্থাপনায় নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আয় বেড়েছে ভোমরা স্থলবন্দরে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এ বন্দর থেকে সরকার পেয়েছে ৯৭৮ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার ৮৯৯ টাকা।

এ সময় ভোমরার জন্য রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৯৪৬ কোটি ২৩ লাখ টাকা। সেই লক্ষ্য অতিক্রম করে অতিরিক্ত আদায় হয়েছে ৩২ কোটি ৫৪ লাখ ৯৮ হাজার ৮৯৯ টাকা।

কাস্টমস সূত্র জানায়, ব্যবসাবান্ধব পরিবেশ, কম খরচে পণ্য পরিবহন এবং দ্রুত ছাড়পত্র ব্যবস্থার কারণে বড় আমদানি-রপ্তানিকারকরা ভোমরা বন্দরের প্রতি আগ্রহী হচ্ছেন। পথে-প্রান্তরে চাঁদাবাজির প্রবণতা না থাকাটাও ব্যবসায়ীদের বাড়তি স্বস্তি দিয়েছে।

ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বলেন, “বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক যত মজবুত হবে, ততই এ বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম গতি পাবে। তখন রাজস্ব আয়ের চিত্রও আরও উজ্জ্বল হবে।”

তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে আমদানির পাশাপাশি রপ্তানি কার্যক্রমও কিছুটা বেড়েছে। ধারাবাহিকভাবে এ প্রবৃদ্ধি অব্যাহত থাকলে ভোমরা বন্দরের অর্থনৈতিক ভাবমূর্তি নতুন উচ্চতায় পৌঁছাবে।

নতুন ২০২৫-২৬ অর্থবছরে ভোমরা বন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৮৯ কোটি ৩৩ লাখ টাকা। কাস্টমস কর্তৃপক্ষ আশাবাদী বর্তমান স্বচ্ছ ও অনুকূল পরিবেশ অব্যাহত থাকলে এবারও লক্ষ্য অর্জন সম্ভব হবে।

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা Feb 06, 2026
img
ভয়-কমেডি থেকে ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তনে অক্ষয় কুমার Feb 06, 2026
img
অনন্য উচ্চতায় ওঠার সুযোগ সাই পল্লবীর হাতে Feb 06, 2026
img
২০২৭ সালে শুরু হবে ‘অ্যানিমাল পার্ক’র শুটিং Feb 06, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার Feb 06, 2026
img
পেড্ডি থেকে ধুরন্ধর ২, বক্স অফিসে উত্তেজনা তুঙ্গে Feb 06, 2026
img
সায়ক চক্রবর্তীকে ঘিরে পার্ক স্ট্রিট বিতর্ক তুঙ্গে Feb 06, 2026
img
নেটফ্লিক্সের শীর্ষে ধুরন্ধর ও তেরে ইশক Feb 06, 2026
img
সংঘাত এড়াতে আজ ওমানে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 06, 2026
img
তেলুগু চলচ্চিত্রে নতুন সময়ের ধারা! Feb 06, 2026
img
দেড় দশকের সবচেয়ে বেশি দর্শক টানা ছবির তালিকায় শীর্ষে ‘পুষ্পা টু’ Feb 06, 2026
img
কিংয়ের নতুন গানে নব্বইয়ের নস্টালজিয়া Feb 06, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর হ্যানয়, ৫ম অবস্থানে রাজধানী ঢাকা Feb 06, 2026
img
সত্যি কী দেউলিয়া হয়ে গিয়েছেন গোবিন্দ? Feb 06, 2026
img
বিশ্ববাজারে ফের স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 06, 2026
img
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে বিমান হামলা চালাল ইসরায়েল Feb 06, 2026
img
রাজধানীতে দিনের তাপমাত্রা কমার আভাস, শুষ্ক থাকবে আবহাওয়া Feb 06, 2026
img
বিয়ের আগেই হবু শাশুড়িকে ‘মাম্মা’ বললেন অনুষ্কা! Feb 06, 2026
img
আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি Feb 06, 2026
img
'পাকিস্তান আইডল'-এ বিচারক হলেন বাংলাদেশের দুই সংগীতশিল্পী Feb 06, 2026