টিভিতে “ক্যাসিনো” কেলেঙ্কারি !

বর্তমান সময়ের সবচেয়ে আলোচ্য ঘটনা হলো ‘ক্যাসিনো কেলেঙ্কারি’। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে এই ক্যাসিনো ব্যবসা। এরই মধ্যে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এমন সন্ধান পেয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

এদিকে, অবৈধ ক্যাসিনো বন্ধে প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলমান শুদ্ধি অভিযানও অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় আজ সকালে ক্যাসিনোবিরোধী অভিযানে দেশব্যাপী সমালোচিত-আলোচিত ব্যক্তি ঢাকা মহানগরের দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের গ্রেপ্তার হওয়ার খবর ছাপিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

মূলত ‘ক্যাসিনো কেলেঙ্কারি’র বিষয়টি যখন মাথাচাড়া দিয়ে উঠেছে, ঠিক তখনই অঞ্জন আইচও খবর দিয়েছেন এমন কেলেঙ্কলারি তৈরি করার! বাংলাদেশ টাইমস প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি জানান, ‘ক্যাসিনো’ নামের একটি নাটক এরই মধ্যে পরিচালনা করেছি।

ফাইল

এ প্রসঙ্গে পরিচালকের ভাষ্য ছিল এমন, মূলত ভিনদেশি ক্যাসিনো খেলা আমাদের সামাজিক প্রেক্ষাপটে কতটা ভয়ংকর ও খারাপ প্রভাব ফেলতে পারে তা নাটকে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আমার দেশের বিপদ্গামীরা এই নাটকটি থেকে শিক্ষা গ্রহণ করবেন।

জানা গেছে, ‘ক্যাসিনো’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, মনোজ প্রামাণিক, সাঈদ বাবু, নাদিয়া মিম, ওয়াহিদ ইকবাল মার্শাল, টুটুল চৌধুরী, সূচনা আজাদ প্রমুখ।

ঢাকার আমিন বাজারেই নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে বলেও জানান পরিচালক।

এছাড়াও তিনি জানিয়েছেন, খুব শিগগির বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি সম্প্রচার করা হবে। তারপর একটি অনলাইন প্লাটফর্মেও ‘ক্যাসিনো’ মুক্তি পাবে।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে মতিঝিলে ডিবির অভিযান Feb 04, 2026
img
বিশ্বকাপের আগে হ্যাজলউডকে নিয়ে এবার নতুন শঙ্কায় অস্ট্রেলিয়া Feb 04, 2026
img
ইংলিশ স্পিনারদের কল্যাণে ঘরের মাঠে হোয়াইটওয়াশ স্বাগতিক শ্রীলঙ্কা Feb 04, 2026
img
রোহিতের বাড়িতে গুলি, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য Feb 04, 2026
img
ভিয়েতনামে রেড বিকিনিতে অঙ্গনা, সাহসী লুকে নেটপাড়ায় ঝড় তুললেন অভিনেত্রী Feb 04, 2026
img
বিসিবির ৩ দলীয় টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তাসকিন আহমেদ Feb 04, 2026
img
'দক্ষিণী সঙ্গীতশিল্পীরা আমাদের চেয়ে কয়েকগুণ বেশি পারিশ্রমিক পান’, বিরক্তি প্রকাশ আমাল মালিকের Feb 04, 2026
img
প্রচারণায় গিয়ে স্বর্ণের আংটি উপহার পেলেন হান্নান মাসউদের স্ত্রী Feb 04, 2026
img
ঝিনাইদহে জামায়াতের ৫০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 04, 2026
img
গ্র্যামি মনোনয়ন পেলেও অনুষ্ঠানে অনুপস্থিত অনুষ্কা শঙ্কর Feb 03, 2026
img
নিলামের আগেই রিশাদকে ছেড়ে দিলো লাহোর কালান্দার্স Feb 03, 2026
img
পরপর ২ বার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা! Feb 03, 2026
img
'দেশু ৭' নিয়ে ফের বড় পর্দায় দেব-শুবশ্রী, নজর কাড়লেন ভক্তদের Feb 03, 2026
img
দীর্ঘ সময় পর অভিনয়ে ফিরছেন সোনম খান Feb 03, 2026
img
যতদিন বেঁচে আছি, জামায়াতকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না: মিন্টু Feb 03, 2026
img
এবার জামায়াত সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাক Feb 03, 2026
img
ঘরোয়া ক্রিকেটে ফিরেও ব্যর্থ রিজওয়ান Feb 03, 2026
img
ভোটকেন্দ্রে মোতায়েন হবে না বিএনসিসি: ইসি Feb 03, 2026
img
নওগাঁয় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১০ Feb 03, 2026
img
ধানুষের সঙ্গে বিয়ের গুঞ্জন, সম্পর্ক নিয়ে মুখ খুললেন ম্রুণাল Feb 03, 2026