ক্ষমতার অপব্যবহার করেছে মোদি সরকার : ভারতীয় সুপ্রিম কোর্ট

ভারতের সুপ্রিম কোর্ট বলেছেন, বিজেপি প্রধান নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার জম্মু ও কাশ্মীরসহ দেশের বিভিন্ন জায়গায় ১৪৪ ধারা প্রয়োগের মাধ্যমে ‘ক্ষমতার অপব্যবহার’ করেছে। দেশটির সর্বোচ্চ আদালতের এমন মন্তব্যে নতুন করে বিতর্ক তৈরি হতে পারে বলে মনে করছেন বিশিষ্টজনরা।

শুক্রবার জম্মু ও কাশ্মীরের নিষেধাজ্ঞা বিষয়ক এক মামলার রায় প্রদানের সময় এমন মন্তব্য করেছেন ভারতের সর্বোচ্চ আদালত। ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতি এনভি রমনা, বিআর গাওয়াই এবং সুভাষ রেড্ডির সমন্বয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চ এই মন্তব্য করেন।

এছাড়া জম্মু ও কাশ্মীর প্রশাসনকে এক সপ্তাহের মধ্যে নিষেধাজ্ঞা জারির বিষয়টি পুনর্বিবেচনা এবং ১৪৪ ধারা ও অন্যান্য বিধিনিষেধ সংক্রান্ত আদেশের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছেন আদালত।

এ সময় গণতান্ত্রিক অধিকার প্রতিরোধে বা মতপার্থক্য দমন করতে ১৪৪ ধারাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না বলেও জানিয়েছেন ভারতীয় সুপ্রিম কোর্ট।

লাগাতার ১৪৪ ধারা জারি রাখা ক্ষমতার অপব্যবহার ছাড়া আর কিছু নয় উল্লেখ করে আদালত আরও বলেন, ইন্টারন্টে ব্যবহারের অধিকার মানুষের বাকস্বাধীনতার অংশ। যা বন্ধ করা কোনো ভাবেই উচিত নয়।

প্রসঙ্গত, জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) ও সংশোধিত নাগরিক আইন (সিএএ) নিয়ে কয়েক সপ্তাহ ধরেই উত্তপ্ত ভারত। দেশটির বিভিন্ন রাজ্য জুড়ে চলছে বিক্ষোভ ও বন্ধের মত আন্দোলন। দলমত নির্বিশেষে সচেতন নাগরিক, তারকা-শিল্পী, ক্রীড়াব্যক্তিত্বসহ বিভিন্ন স্তরের মানুষ মোদি সরকারের এ ধরণের কর্মকান্ডের প্রতিবাদ অব্যাহত রেখেছে।

এমনই পরিস্থিতির মধ্যেই মোদি সরকারের বিরুদ্ধে করা দেশটির সুপ্রিম কোর্টের এমন মন্তব্য নতুন করে উত্তেজনা ও বিতর্কের সৃষ্টি করতে পারে বলে মনে করছেন অনেকেই।

 

টাইমস/এসএন/টিএইচ

Share this news on:

সর্বশেষ

img
দ্বিতীয় দিনের মতো শ্রমিক-কর্মচারীদের ধর্মঘট, অচল চট্টগ্রাম বন্দর Feb 01, 2026
img
কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না: হাসনাত আবদুল্লাহ Feb 01, 2026
img
ব্যাংক ডাকাতদের সঙ্গে যুদ্ধে জনগণের বিজয় হয়েছে : হাসনাত আবদুল্লাহ Feb 01, 2026
img
নাঈম ও শাবনাজের মতোই প্রেম করে বিয়ে করলেন বড় মেয়ে মাহাদিয়া Feb 01, 2026
img
নেদারল্যান্ডসকে হারিয়ে বাছাইপর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ Feb 01, 2026
img
জামায়াতে আমিরের পোস্ট নিয়ে শাওনের মন্তব্য Feb 01, 2026
img

এপস্টেইন ফাইলসে তথ্য

ইমরান খানকে ‘লন্ডন সোসাইটি লায়ন’ আখ্যা জাতিসংঘের কর্মকর্তার Feb 01, 2026
img
ঢাকা উত্তরের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিল আদালত Feb 01, 2026
img

মানবতাবিরোধী অপরাধ

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি Feb 01, 2026
img
জামায়াত আমিরের ফেসবুক আইডি হ্যাকের দাবি কতটুকু যৌক্তিক? : মাহাদি আমিন Feb 01, 2026
একজন শিল্পীর আর্তনাদ: বিনোদন জগতের বর্তমান দুরবস্থার পেছনের গল্প Feb 01, 2026
কিষানের সেঞ্চুরির পর আর্শদিপের পাঁচ উইকেট, সিরিজ জিতল ভারত Feb 01, 2026
img
জার্মানির বিশ্বকাপ বয়কটের গুঞ্জন! Feb 01, 2026
img
সম্প্রতি বিতর্কে সায়কের বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের! Feb 01, 2026
img
ভূমিকম্পে কাঁপল ইরান Feb 01, 2026
img
অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াত আমিরের Feb 01, 2026
img
জামায়াত আমিরের ‘এক্স অ্যাকাউন্ট’ হ্যাকড, থানায় জিডি Feb 01, 2026
img
ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত Feb 01, 2026
img
শঙ্কা থাকলেও মানুষ উৎসবমুখর পরিবেশেই ভোট দিতে যাবে : তাসনিম জারা Feb 01, 2026
img
ফেব্রুয়ারিতে দুই দফা লম্বা ছুটির সুযোগ Feb 01, 2026