© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মঙ্গলবার মধ্যরাতে আঘাত হানতে পারে ‘আম্ফান’

শেয়ার করুন:
মঙ্গলবার মধ্যরাতে আঘাত হানতে পারে ‘আম্ফান’
own-reporter
০২:৪১ পিএম | ১৮ মে, ২০২০

ঘূর্ণিঝড় আম্ফান বাংলাদেশের দিকে আরও এগিয়ে এসেছে। ধারণা করা হচ্ছে, অতি প্রবল এই ঘূর্ণিঝড় মঙ্গলবার মধ্যরাত নাগাদ বাংলাদেশের উপকূলে আঘাত হানবে। এখন পর্যন্ত গভীর বঙ্গোপসাগরে আম্ফানের প্রভাবে সৃষ্ট বাতাসের গতিবেগ সর্বোচ্চ ১১০ কিলোমিটার। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্ফান বাংলাদেশের দিকে আরও এগিয়ে এসেছে। ধারণা করা হচ্ছে, অতি প্রবল এই ঘূর্ণিঝড় মঙ্গলবার মধ্যরাত নাগাদ বাংলাদেশের উপকূলে আঘাত হানবে। এখন পর্যন্ত গভীর বঙ্গোপসাগরে আম্ফানের প্রভাবে সৃষ্ট বাতাসের গতিবেগ সর্বোচ্চ ১১০ কিলোমিটার। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘আম্ফান’ তার অবস্থান থেকে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। পরবর্তীতে দিক পরিবর্তন করে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে ১৯ মে মধ্যরাত থেকে ২০ মে সন্ধ্যা নাগাদ বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

জানা গেছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার। যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ এবং বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন