© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফতুল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪

শেয়ার করুন:
ফতুল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪
own-reporter-narayanganj
১০:০৯ এএম | ০৫ সেপ্টেম্বর, ২০২০

নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ওই ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত মুয়াজ্জিন ও শিশুসহ ১৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার দিনগত রাত একটা থেকে আজ শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়া দগ্ধ বাকি ২৩ জনের অবস্থাও আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত শিশু ও মুয়াজ্জিনসহ ১৪ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন।

দগ্ধ ব্যক্তিদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হল। বিস্ফোরণে মসজিদের ছয়টি এসি পুড়ে গেছে। জানালার কাচ উড়ে গেছে। যদিও প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছিল এসি বিস্ফোরণ হয়েছিল।

আরও পড়ুন-

বাবার সঙ্গে নিয়মিত নামাজে যেত জুবায়ের, এবার স্কুলে যাওয়াও বন্ধ

ফতুল্লায় বিস্ফোরণে তছনছ মসজিদ, অক্ষত কোরআন

গ্যাস থেকেই নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ

ফতুল্লায় মসজিদে বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু

 

টাইমস/জেকে/এসএন

মন্তব্য করুন