ইলিশেই বিশ্ব সেরা বাংলাদেশ

ইলিশ উৎপাদনে বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। ইলিশের বৈশ্বিক আহরণের ৮৬ শতাংশই আসছে লাল-সবুজের এই দেশ থেকে। এতে ইলিশ রপ্তানীতে যোগ হয়েছে নতুন মাত্রা। এই খাত থেকে মোটা অঙ্কের আয় বেড়েছে সরকারের। বাংলাদেশের এই ইলিশকে ভারতসহ অন্যান্য দেশে পদ্মার ইলিশ নামেই ডাকতে পছন্দ করে।

জানা গেছে, মাত্র চার বছর  আগেও বাংলাদেশে ইলিশের উৎপাদনের হার ছিল ৬৫ শতাংশ। কিন্তু সরকারের নানা কার্যকর পদক্ষেপ গ্রহণ ও তা কার্যকর করার ফলে এখন ইলিশের উৎপাদন ব্যাপক হারে বেড়েছে। মৎস্যবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডফিশের চলতি মাসের এক হিসাবে এসব তথ্য উঠে এসেছে।

গত বুধ ও বৃহস্পতিবার ভারতে দুই দিনব্যাপী একটি আন্তর্জাতিক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে অন্যতম আলোচনার বিষয় ছিল ‘বাংলাদেশে কীভাবে ইলিশের উৎপাদন বাড়ল’ তা নিয়ে।

সম্মেলনে ওয়ার্ল্ডফিশ জানায়, বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত, মিয়ানমার, শ্রীলংকা ও পাকিস্তানে ইলিশের উৎপাদন আগের তুলনায় অনেকে কমেছে। বাংলাদেশের পরই ইলিশের উৎপাদনে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। পাঁচ বছর আগেও বৈশ্বিক আহরণের প্রায় ২৫ শতাংশ ইলিশ উৎপাদিত হতো ভারতে। কিন্তু এবছর ভারতের উৎপাদন ১০ শতাংশ নেমে এসেছে।

ভারতের পরেই ইলিশ উৎপাদনে তৃতীয় অবস্থানে রয়েছে মায়ানমার। দেশটির ইলিশ উৎপাদনের হার ৩ শতাংশ। এছাড়া ইরাক, ইরান, কুয়েত ও পাকিস্তানে বাকি ইলিশ উৎপাদন হয়েছে।

এ প্রসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, মা ও জাটকা ইলিশ ধরা বন্ধ করায় ইলিশ উৎপাদনে বাংলাদেশ আজ শীর্ষে। ইলিশের বড় হওয়ার জন্য অভয়াশ্রম বৃদ্ধি করা দরকার। ইলিশ ধরার জালের আকৃতি নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। ভবিষ্যতে ইলিশের উৎপদান আরও বাড়বে।

এ ব্যাপারে মৎস বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবছর ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন সময়। এ সময়টা মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে ঘোষণা করা হয়। সবাই যদি সতঃস্ফূর্ত ভাবে নিষিদ্ধ সময়ে ইলিশ ধরা, বাজারজাত, বিপনন ও সংরক্ষণ করা থেকে বিরত থাকে, তাহলে ইলিশেল উৎপাদন আরও বাড়বে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আগামীর বাংলাদেশে প্রতিটি মানুষ সমান সুযোগ পাবে : আমীর খসরু Feb 05, 2026
img
উটকে দেয়া হবে পাসপোর্ট Feb 05, 2026
img
রাশিয়ার সঙ্গে চার বছর ধরে চলা যুদ্ধে ৫৫ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত : জেলেনস্কি Feb 05, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 05, 2026
বিয়ে হোক আস্থায়, সম্পর্ক হোক সম্মানে Feb 05, 2026
img
আসতে হবে না, সেবাই পৌঁছে যাবে নাগরিকের কাছে: প্রধান উপদেষ্টা Feb 05, 2026
img
ফেডারেশনের ব্যর্থতায় এশিয়ান মঞ্চে যাওয়া হল না বাংলাদেশ সাইক্লিস্টদের Feb 05, 2026
img
গণতন্ত্র ও অস্তিত্ব রক্ষায় ভোটাধিকার প্রয়োগ করুন : জোনায়েদ সাকি Feb 05, 2026
img

পঞ্চগড়ে বিজিবি মহাপরিচালক

অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত বিজিবি Feb 05, 2026
img
১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত Feb 05, 2026
img
পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তার বদলি Feb 05, 2026
img
ভোলায় বিএনপির বিরুদ্ধে জামায়াতের নারী কর্মীদের হেনস্থার অভিযোগ Feb 05, 2026
img
মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশ বদলাতে চায় : গোলাম পরওয়ার Feb 05, 2026
img
ইসি কর্মকর্তাদের বিরুদ্ধেই অর্ধেক অভিযোগ, জরিমানা আদায় ২৪ লাখ Feb 05, 2026
img
নির্বাচন হয়ে যাবে, সন্দেহের কারণ নেই : তৌহিদ হোসেন Feb 05, 2026
img
এনবিআরের কাস্টমস বিভাগে ৮২৪ পদে বড় ধরনের রদবদল Feb 05, 2026
img
শনিবার উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 05, 2026
img
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 05, 2026
img
১৪৪ রানের লক্ষ্য পেল ধূমকেতু একাদশ Feb 05, 2026
img
চট্টগ্রাম বন্দরে নজিরবিহীন অচলাবস্থা, বন্ধ আমদানি-রপ্তানি Feb 05, 2026