আবরারকে নিয়ে কলকাতার তনুশ্রীর পোস্ট ভাইরাল

আবরার ফাহাদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র ছিলেন। তিনি থাকতেন বুয়েটের শেরেবাংলা হলের নিচতলায় ১০১১ নম্বর কক্ষে। সম্প্রতি ভারত ও বাংলাদেশের মধ্যে হওয়া বিভিন্ন চুক্তি নিয়ে ফেসবুকে দেয়া পোস্টের জের ধরে রোববার রাতে আবরারকে পিটিয়ে হত্যা করেন বুয়েট ছাত্রলীগের একদল নেতা-কর্মী।

এই ঘটনা বাংলাদেশ এখন তুমুল আলোচিত। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অনেকেই তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন আবরার হত্যার প্রতিবাদে। ভারত থেকেও অনেকেই এই ঘটনায় সংহতি প্রকাশ করছেন। তাদেরই একজন কলকাতার তনুশ্রী রায়। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন।

আবরারকে নিয়ে সোমবার রাতে তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে। অনেক বাংলাদেশিই তার পোস্টে কমেন্ট করেছেন।

তনুশ্রী রায় তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘যদিও আমি ভারতীয় তারপরও বাংলাদেশের প্রতি আমার আলাদা একটা টান রয়েছে। কারণ আমার পূর্বপুরুষ বাংলাদেশেরই মানুষ ছিলেন ৪৭'র দেশভাগের পর ভারতে চলে আসেন। বাংলাদেশের মানুষ ভালো থাকুক এটা আমি সবসময় চাই।’

‘শুনলাম ভারত-বাংলাদেশের চুক্তি নিয়ে স্ট্যাটাস দেয়ায় একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে হত্যা করা হয়েছে। স্ট্যাটাসটা আমি পড়লাম, নিজের দেশের স্বার্থ নিয়ে লিখার জন্য কিভাবে নিজের দেশেরই লোক একটা ছেলেকে এভাবে পিটিয়ে হত্যা করে ফেলে এটা আমার কাছে আশ্চর্য লাগছে।সামান্য ফেসবুক স্ট্যাটাসের কারণে মানুষ খুন করে ফেলা হচ্ছে বাংলাদেশে। কিভাবে এমন একটা দেশে মানুষ বাস করে!’

তনুশ্রীর পোস্টে বিভিন্ন জনের মন্তব্য

আরএন শাওন এ নামে একজন মন্তব্য করেছেন, ‘ভুল দেশে জন্ম আমাদের যেখানে বাক স্বাধীনতা নেই। আপনারা বেঁচে গেছেন এ দেশ ত্যাগ করে।’

আরেকজন লিখেছেন, ‘জন্মদান থেকে বুয়েট পর্যন্ত! চিন্তায় কত রাত নির্ঘুম কাটিয়েছে মা, ছেঁড়া শার্ট আর পুরনো স্যান্ডেলের আড়ালে জমিয়ে রাখা বাবার কত স্বপ্ন। এবার নিশ্চিন্তে ঘুমাও মা, কেড়ে নেয়ার মত কিছুই নেই যে তোমার আর। আজ একটি পিতা অকারণে নিজের কাঁধে বইছেন পুত্রের মৃত লাশ। আজ একটি মা সন্তান হারানোর হাহাকারে বিক্ষত। আমরা আবরারের মৃত্যুর দুর্বল সাক্ষী!’

মো. ফয়সাল আহমেদ নামে একজন মন্তব্য করেছেন, ‘সাগর-রুনি, বিশ্বজিৎ, নুসরাত- কারো হত্যার বিচারই এ দেশে হয়নি। হয়তো আবরার হত্যার বিচারও আমরা পাব না। ফলস্বরূপ একসময় আমাকে এবং আরো অনেককেই এভাবে হত্যার শিকার হতে হবে। আর খুনিরা তাদের আধিপত্য বজায় রাখবে। প্রতিষ্ঠিত হবে স্বপ্নের সোনার বাংলাদেশ।’

 

টাইমস/এসআই

 

Share this news on:

সর্বশেষ

img

ডিসমিসল্যাবের প্রতিবেদন

এপস্টেইনের সঙ্গে জোহরান মামদানির শৈশবের ছবিটি এআই দিয়ে তৈরি Feb 03, 2026
img
বিশ্বকাপ মিশনে ব্যর্থ হয়ে দেশে ফিরল অনূর্ধ্ব-১৯ দল Feb 03, 2026
img
ব্রিটিশ ফুটবল সমর্থকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি Feb 03, 2026
img
এবার ট্রাম্পকে ধন্যবাদ দিল মোদি Feb 03, 2026
img
তারেক রহমান ‘হ্যাঁ’ বললেও তৃণমূল করছে ‘না’-এর ক্যাম্পেইন: সাদিক কায়েম Feb 03, 2026
img
চান্দিনায় দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইলেন চরমোনাই পীর Feb 03, 2026
img
‘জেলার ২’ তে কিং খানের উপস্থিতি নিয়ে উত্তেজনা Feb 03, 2026
img
আজ পবিত্র শবে বরাত Feb 03, 2026
img
কার কত আইডিয়া আছে আসুন বিতর্ক করি, প্রতিপক্ষকে জামায়াত আমির Feb 03, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী দেশ চালাবে না: চরমোনাই পীর Feb 03, 2026
img
গভীর রাতে জমে উঠেছে জোনায়েদ সাকির নির্বাচনী প্রচারণা Feb 03, 2026
img
সহিংসতা পরিহার করে জনকল্যাণমুখী ও যুক্তিনির্ভর রাজনীতিতে নামুন: জামায়াত আমির Feb 03, 2026
img
স্কুলছাত্রী ধর্ষণ ও নারী ব্যবসায়ীকে হত্যা, দোষীদের শাস্তির দাবি শিবিরের Feb 03, 2026
img
শুটিংয়ের এক সপ্তাহ আগে বেশ দুশ্চিন্তায় পড়ে যাই: ফারাহ খান Feb 03, 2026
img
বর্ণবাদের শিকার ভারতীয় নারী ক্রিকেটার ফুলমালি Feb 03, 2026
img
বিশ্বকাপের কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল বাংলাদেশ Feb 03, 2026
img
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে দুর্বৃত্তদের আগুন, এলাকাজুড়ে উত্তেজনা Feb 03, 2026
img
দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে : জ্বালানি উপদেষ্টা Feb 03, 2026
img
প্রেমিকের জন্মদিনে অনুপস্থিত তারা সুতারিয়া, ব্রেকআপ গুঞ্জন আরও জোরালো Feb 03, 2026
img
বিএনপি দেশের উন্নয়নে জনগণের কাছে পরীক্ষিত ও প্রমাণিত দল : মো. আবুল কালাম Feb 03, 2026