এমন পৃথিবীর আকাঙ্খা থাকে যেখানে আমরা বাঁচতে চাই: অমর্ত্য সেন

অর্থনীতিতে নোবেল বিজয়ী অধ্যাপক অমর্ত্য সেন বলেছেন, ‘মানব জীবনে কেবল সক্ষমতা নয়, ন্যায়, ন্যায্যতা এবং এমন এক পৃথিবীর আকাঙ্খা থাকে, যেখানে আমরা বাঁচতে চাই। এগুলো আমাদের ভাবতে সাহায্য করে- মানুষের কী চাইবার যৌক্তিক কারণ আছে এবং ন্যায়বিচারপূর্ণ সামাজিক ব্যবস্থার অংশ হিসেবে এগুলো কীভাবে পূরণ করা যায়।’

বাংলাদেশি প্রতিষ্ঠান বাঙলার পাঠশালা আয়োজিত ‘ব্যক্তির জীবনকুশলতা এবং সামাজিক কল্যাণ’ শীর্ষক পাঠচক্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শনিবার জুম প্ল্যাটফর্মে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান। অনুষ্ঠান পরিচালনা করেন বাঙলার পাঠশালা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ জাভেদ চৌধুরী। অমর্ত্য সেনের কর্মের ওপর ছয় মাসব্যাপী এই পাঠচক্র অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘সক্ষমতা বিষয়ক আলেচনা দুটি ভিন্ন ধরনের চিন্তার ধারা নিয়ে প্রশ্ন তোলে। একটি হলো কেবল আয়, সম্পদ ইত্যাদি নিয়ে চিন্তিত থাকা। অন্যটি হলো মানসিক সুখ, আনন্দ আর পরিতৃপ্তি খোঁজা। দুটোই প্রাসঙ্গিক। তবে এগুলো ছাড়িয়ে যেতে হবে, যাতে আমরা আরও পূর্ণাঙ্গভাবে বুঝতে পারি- মানুষ আসলে কী পেতে চায়, আর কী পাওয়ার যথার্থ কারণ তাদের আছে। আমি এখানে একটা পার্থক্য করব- কিছু কিছু বিষয় লক্ষ্য নয়, বরং সূচক হিসেবে গুরুত্বপূর্ণ। যেমন জাতীয় সুখের কথা ধরা যাক। আমরা চাই দেশ সুখী হোক- এটা এক রকম কথা। অনেকেই শুরু করেন, আমাদের সুখ আছে, কিন্তু তা নানা উপায়ে তৈরি করা সম্ভব।’

অমর্ত্য সেন বলেন, ‘হয়তো কেবল সুখ নিয়েই ব্যস্ত থাকা ঠিক নয়। বরং যখন সুখ ইঙ্গিত দেয় যে, সবকিছু ভালোভাবে চলছে, তখন আমরা সত্যিই আনন্দিত হওয়ার কারণ খুঁজে পাই। তখন সুখের আরও একটি মাত্রা থাকে। এটি ইঙ্গিত করে যে, আমরা যা অনুসরণ করি, মূল্যবান মনে করি, লালন করতে চাই- সবকিছু ভালোভাবে চলছে।’

তিনি বলেন, আমি এখানে নতুন কোনো তত্ত্ব হাজির করতে চাই না, বরং শুধু ইঙ্গিত করতে চাই যে, সক্ষমতার সম্ভাবনাগুলো নানা উপায়ে ব্যবহার করা যায়। কিছু ক্ষেত্রে এগুলো নিজেই মূল্যবান। অন্যদিকে এগুলো আমাদেরকে ভাবতে সাহায্য করে- মানুষের কী চাইবার যৌক্তিক কারণ আছে এবং ন্যায়বিচারপূর্ণ সামাজিক ব্যবস্থার অংশ হিসেবে এগুলো কীভাবে পূরণ করা যায়। যখন তা হয়, তখন আমাদের দৃষ্টিভঙ্গি আরও বিস্তৃত হয়। অমর্ত্য সেন বলেন, ‘আমার বক্তৃতা দেওয়ার একটি সমস্যা হলো, আমার দেওয়ার মতো আসলে কোনো বক্তৃতা নেই। আমি মূলত শুনতে চাই, কী হচ্ছে চারপাশে।’

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাবিনা আলকায়রে। আরও বক্তব্য দেন এ আয়োজনের অন্যতম স্পন্সর প্রতিষ্ঠান এমটিবির পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর ও এমডি সৈয়দ মাহবুবুর রহমান, পাঠচক্রের আহ্বায়ক এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, রিভারসাইডের অধ্যাপক ড. প্রশান্ত পট্টনায়ক প্রমুখ।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ক্লাবের হয়ে খেলতে আপত্তি জানিয়েছেন রোনালদো, খবর গণমাধ্যমের Feb 03, 2026
img
পায়ে অস্ত্রোপচার করাতে হবে আর্সেনাল মিডফিল্ডাররের Feb 03, 2026
img
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম Feb 03, 2026
img
আরও এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি Feb 03, 2026
img
ইতালিয়ান ক্লাব আতালান্তা থেকে আতলেতিকোয় নাইজেরিয়ান ফরোয়ার্ড Feb 03, 2026
img
পায়ের চোটে মাঠের বাইরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া Feb 03, 2026
img
‘ব্লাডি রোমিও’ দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় নানি ও পূজা হেগড়ে Feb 03, 2026
img
আমি প্রচণ্ড পপুলার একটা মানুষ ছিলাম : আসিফ নজরুল Feb 03, 2026
img
বাংলা ইশারা ভাষা দিবস আগামী ৭ ফেব্রুয়ারি Feb 03, 2026
img
শবে বরাতের তাৎপর্য ও করণীয় Feb 03, 2026
img
পটুয়াখালী-২ আসনের বিএনপি প্রার্থী সহিদুল আলমকে শোকজ Feb 03, 2026
img
এবার এক পরিবারের ৪ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন Feb 03, 2026
img
ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার মস্কোর, পাল্টা পদক্ষেপ লন্ডনের Feb 03, 2026
img
ঘুষ কেলেঙ্কারিতে চীনের সাবেক বিচারমন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড Feb 03, 2026
img
হাতিয়ায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, বিএনপির ৯ নেতা বহিষ্কার Feb 03, 2026
img
শবেবরাত উপলক্ষে সারা দেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা Feb 03, 2026
img
ইন্দোনেশিয়ার তেল ব্যবসায়ীকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ Feb 03, 2026
img
‘ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সূচনাস্থল হবে না জর্দান’ Feb 03, 2026
img
ইরানকে ঘিরে উত্তেজনা প্রশমনে কাজ করছে রাশিয়া Feb 03, 2026
img
সিনেমা নয়, নতুন গানে ফিরলেন দুলকার-ম্রুণাল Feb 03, 2026