নিউইয়র্কে খোকার প্রথম জানাজা সম্পন্ন, বৃহস্পতিবার দেশে আসবে মরদেহ

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় জ্যামাইকা মুসলিম সেন্টারে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। এতে বিএনপি নেতাকর্মীসহ অনেক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। জানাজার আগে প্রবাসী মুক্তিযোদ্ধারা তার প্রতি সম্মান জানান।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, , সাদেক হোসেন খোকার প্রথম জানাজায় আওয়ামী লীগ, বিএনপিসহ প্রবাসী বাঙালিরাও অংশ নেন। জানাজায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সেখানে স্থানীয় মুক্তিযোদ্ধারা একাত্তরের গেরিলা বাহিনীর এই সদস্যকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন।

শায়রুল কবির খান বলেন, বাংলাদেশ সময় বুধবার সকালে সাদেক হোসেন খোকার মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবে তার পরিবার। বৃহস্পতিবার সকালে তাদের ঢাকায় পৌঁছার কথা।

সেদিন সকাল ৮টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে উনার মরদেহ ঢাকা পৌঁছাবে।

নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন বাংলাদেশ সময় সোমবার বেলা ১টা ৫০ মিনিটে (নিউইয়র্কের স্থানীয় সময় রাত ২টা ৫০ মিনিটে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বীর মুক্তিযোদ্ধা।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026
img
বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়েও সন্তুষ্ট নন রিশাদ, জানালেন কারণ Feb 06, 2026
img
পর্যটক ভিড় নিয়ন্ত্রণে জাপানের ঐতিহ্যবাহী ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল Feb 06, 2026
img
চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ Feb 05, 2026
img
জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান Feb 05, 2026
img
যশোরে নারীকে হেনস্তার ঘটনায় ৭ জনকে তলব Feb 05, 2026
img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 05, 2026