পঞ্চগড়ে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৭

পঞ্চগড়ে বাসের ধাক্কায় ইজিবাইকের সাত যাত্রী নিহত হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে পঞ্চগড়–তেতুলিয়া মহাসড়কের মাগুরমাড়ি চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। জেলার পুলিশ সুপার মো. ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা সবাই আটোরিকশার চালক ও যাত্রী। নিহত ব্যক্তিদের মধ্য তিনজন নারী, চারজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী কাজী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর থেকে বাসের চালক পলাতক রয়েছেন। ইজিবাইকটি দুমড়েমুচড়ে বাসের ভেতরে ঢুকে যায়। লাশ টেনে বের করা হয়। ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। পঞ্চগড় সদর হাসপাতালে নেয়ার পর গুরুতর আহত দুইজনের মৃত্যু হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা ওই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

জানা গেছে, উদ্ধার কাজে অংশ নিতে গেলে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের লোকদের ওপর হামলা করে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন। দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপরও হামলা চালানো হয়।

স্থানীয়দের হামলায় তেঁতুলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজিবুল, কনস্টেবল রিপন, সফিউল ও স্থানীয় সাংবাদিক দিদার হোসেন বাদশা আহত হয়েছেন। হামলা থেকে রক্ষা পেতে পুলিশ সদস্যরা স্থানীয় মাগুরমাড়ি বিওপি ক্যাপে গিয়ে আশ্রয় নিয়েছে। 

 

টাইমস/এসআই 

Share this news on:

সর্বশেষ

img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026
img
বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়েও সন্তুষ্ট নন রিশাদ, জানালেন কারণ Feb 06, 2026
img
পর্যটক ভিড় নিয়ন্ত্রণে জাপানের ঐতিহ্যবাহী ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল Feb 06, 2026
img
চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ Feb 05, 2026
img
জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান Feb 05, 2026
img
যশোরে নারীকে হেনস্তার ঘটনায় ৭ জনকে তলব Feb 05, 2026
img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026