ঢাকা লিট ফেস্টে নাচানাচি; পক্ষে-বিপক্ষে মত

বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত ঢাকা লিট ফেস্টের নবম আসরে একটি নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। 

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ‘বন্ধু তুই লোকাল বাস’ গানের সঙ্গে নাচছেন কয়েকজন। 

এ নিয়ে রীতিমত তোলপাড় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সানওয়ার রাসেল নামের এক ব্যক্তি প্রথমে ভিডিওটি তার ওয়ালে পোস্ট করেন। এরপর মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। তাতে পক্ষে-বিপক্ষে মতামত দিচ্ছেন অনেকে।

মোহাম্মদ মশিউর নামের একজন লিখেছেন, ‘দুঃখজনক, বাংলা একাডেমির মতো জায়গায় এসব কী হচ্ছে! এই যদি হয় কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের অবস্থা তাহলে তারা কী ধরনের লেখেন! বোঝাই যাচ্ছে!’

ড. ইয়াহ্ইয়া মান্নান লিখেছেন, ‘বিকৃত রুচির সমাহার...! এরাই আবার সাহিত্য-সংস্কৃতির পৃষ্ঠপোষক...’।

শাকিল হাসান চৌধুরী লিখেছেন, আরে! এটি কবিদের অনুষ্ঠান? আমিতো ভেবেছিলাম বিদেশি কোনো মুভির নাইট শো!

ডালিয়া হোসাইন নামের এক নারী লিখেছেন, এটা কী? ঢাকা লিট ফিস্ট? ছি ছি ছি। ভাগ্যিস যাই নাই।

ফারহানা হোসাইন নামের একজন লিখেছেন, আশ্চর্য ব্যাপার। একদম দেশটারেই লোকাল বাস বানায় ফেলছে। চেতনায় আগুন লেগে গেছে দেখি!

তবে এই নাচের পক্ষেও মতামত দিয়েছেন অনেকেই। তাদের ভাষ্য, অনুষ্ঠানের একটি টপিকের কারণেই এমন নাচানাচি হয়েছে।

সাদিয়া রহমান লিখেছেন, যারা ট্রল করছেন উনাদের প্রাণবন্ত নাচ নিয়ে, তাদের বলি- লিট ফেস্টে তাদের ডিসকাসন টপিক ছিল ‘Ageing : The Secret of life’।

উনারা সেশনের শেষে এভাবে প্রাণবন্তভাবে নেচে এটায় প্রমাণ করেছেন, Age is just a number We need to live free।’

মোখলেছুর রহমান নামের এক ব্যক্তি বলেছেন, তারা তাদের কালচার মেনে পোশাক পড়েছেন। এটা নিয়ে আমাদের যদি কিছু বলতে হয়, তাহলে তাদের সংস্কৃতির জায়গায় দাঁড়িয়ে বিচার করুন।

প্রসঙ্গত, বাংলাদেশ তথা বাংলা ভাষা ও তার সাহিত্যকে বিশ্বের মঞ্চে তুলে ধরতে ৭ নভেম্বর বাংলা একাডেমি প্রাঙ্গণে ঢাকা লিটারারি ফেস্টিভ্যাল শুরু হয়। টানা তিন দিনের এ উৎসবে প্রতিবারের মত এবারো বিশ্বসেরা লেখক গবেষক, কবি ও সাহিত্যিকরা অংশ নেন।

উৎসবে পাঁচটি মহাদেশের ১৮টি দেশ থেকে শতাধিক বিদেশি এবং দুই শতাধিক বাংলাদেশি সাহিত্যিক, লেখক, গবেষক, সাংবাদিক ও রাজনীতিবিদ অংশ নেন।

ভিডিও দেখুন এখানেই

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026